জীবনের আশা।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবনের আশা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
প্রত্যেকটা মানুষের জীবনের আশা থাকে তারা যাতে করে জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনের সুখের একটা সময় কাটাতে পারে। আসলে মানুষ যদি সব সময় সৎ ভাবে চলতে পারে এবং জীবনে কঠোর পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু তারা ভালো একটা সময়ের মধ্য দিয়ে তারা তাদের নিজেদের জীবনটাকে কাটাতে পারবে এবং জীবনের সকল আশা গুলো তারা পূরণ করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের আশা সঠিকভাবে পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সব সময় চেষ্টা করে কি করে তাদের নিজেদের জীবনের আশা পূরণ করা যায় এবং নিজেদের পরিবারের সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে বসবাস করা যায়। আসলে আমরা যদি সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের পাশাপাশি জীবনের সামনের দিকে এগিয়ে গিয়ে জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে হবে। আসলে জীবনের আশা পূরণ করা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। কেননা আমাদের প্রতিনিয়ত এই পৃথিবীর সব কিছুর সঙ্গে সংগ্রাম করতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সবকিছু সঙ্গে সংগ্রাম করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারব এবং আমাদের জীবনের সকল আশা আমরা পূরণ করতে পারব। এজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে। আমরা কখনো মানুষকে কষ্ট দিয়ে আমাদের জীবনের আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণ করার জন্য মোটেও চেষ্টা করবো না। এতে করে আমাদের জীবনের আশা পূরণ হলেও সেগুলো আমরা ভোগ করতে পারবো না।
এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই ভালো মনের অধিকারী হতে হবে এবং জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনটাকে খুব সুন্দর ভাবে গড়ে তুলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো একটা জায়গায় পৌঁছে সকলের উপকার করার জন্য চেষ্টা করতে পারি। এভাবে যদি আমরা সবার উপকার করে জীবনে নিজেদের আশা গুলো পূরণ করতে পারি তাহলে সেই আশা পূরণ করার মধ্যে সবথেকে বেশি শান্তি আমরা সব সময় খুঁজে পাবো। তাইতো সব সময় জীবনের আশা পূরণ করার জন্য ভালো কাজ করে যেতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)