সবার চিন্তা কখনো এক হতে পারে না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সবার চিন্তা কখনো এক হতে পারে না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষকে যদি আমরা সব সময় বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে তাহলে কিন্তু তারা সেই কাজগুলো সমাধান করার জন্য আলাদা আলাদা চিন্তাভাবনা করবে এবং সেই আলাদা চিন্তাভাবনা করে তারা সেই কাজটি সমাধান করার জন্য সব সময় চেষ্টা করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সবার চিন্তা ভাবনা যেহেতু কখনো এক হতে পারে না তাই আমরা কখনো এটা চাইবো না যে প্রত্যেকটা মানুষকে এক করার জন্য এবং প্রত্যেকটা কাজ সমান হয়ে জীবনে সবাই একসাথে সামনের দিকে এগিয়ে চলতে পারে।
কিছু কিছু মানুষ আছে যারা কখনো বুঝতে চায় না যে সবার চিন্তা এক হতে পারে না এবং তারা সবসময় একই ধরনের কাজ সবার কাজ থেকে একই ধরনের ফলাফল আশা করার জন্য চেষ্টা করে। আসলে এই মানুষগুলো অনেকটা জেদি প্রকৃতির হয়ে থাকে এবং তারা কোন কিছু কখনো মানতে চায় না। আসলে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা শক্তি আলাদা হওয়ার জন্য কিন্তু আমরা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস প্রতিনিয়ত আবিষ্কার হতে দেখেছি এবং সেইগুলো আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে।
আসলে আমরা সবাই সবার নিজের চিন্তাভাবনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক পথে যদি জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারব এবং এই সুন্দর জীবনটাকে আমরা সবাই মিলে অনেক বেশি উপভোগ করতে পারবো। এজন্য আমাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে কোন কিছু আমাদেরকে কখনো আটকে রাখতে পারবে না এবং আমাদের চিন্তা ভাবনা সব সময় সঠিক পথে কাজে লাগিয়ে আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।
আর আমরা যদি এইভাবে সবাই মিলেমিশে একসাথে চেষ্টা করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের বাকি জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারব এবং আমাদের চিন্তাভাবনার দ্বারা আবিষ্কৃত জিনিসগুলো মানুষের উপকারে কাজে লাগবে। এজন্য আমরা প্রত্যেক মানুষের চিন্তা ভাবনাকে অবশ্যই সম্মান করবো এবং তারা তাদের নিজেদের চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যাবে এবং জীবনটাকে সুন্দর করার জন্য সব সময় চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো যে এই পৃথিবীতে সবার চিন্তা ভাবনা কখনো এক হতে পারে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)