সুস্থ জীবন।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুস্থ জীবন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে একটা মানুষের মন মানসিকতা তখনই ভালো হবে যখন তার শরীর সুস্থ থাকবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা সুস্থ মানুষ তাদের মন-মানসিকতা অনেক বড় হয় এবং তারা সব সময় বিভিন্ন মানুষকে ভালবাসতে চেষ্টা করে। আসলে আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার কাছে যতই ভালো জিনিস এনে দেওয়া হোক না কেন আপনি কিন্তু সেই ভালো জিনিসটাকে কখনো ভালোভাবে গ্রহণ করতে পারবেন না এবং সেই জিনিসটা আপনার কাছে অনেক খারাপ মনে হবে এবং আপনি সেই জিনিসটাকে আর কখনো পছন্দ করবেন না।
এজন্য জীবনে আমরা যা কিছু করি না কেন সর্বপ্রথম আমাদের নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে হবে। আসলে আমাদের সুস্থ শরীর যদি না থাকে তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না এবং কোন কঠিন কাজ করার মত মন মানসিকতা আমরা আর কখনো তৈরি করতে পারব না। আসলে এই পৃথিবীতে সুস্থ জীবন একমাত্র তারাই উপভোগ করতে পারে যারা সব সময় নিজেদের শরীর নিয়ে অনেক চিন্তাভাবনা করে এবং নিজেদের শরীরটা যাতে খারাপ না হয় এজন্য তারা সবসময় ভালো পথে এগিয়ে চলার চেষ্টা করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা সবসময় নিজেদের শরীরের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি বিনা কারণে আমাদের শরীরের উপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করি এবং নিজেদের শরীরটাকে নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমরা এই সুস্থ জীবনের আনন্দ কখনো উপভোগ করতে পারবো না এবং এর ফলে কিন্তু আমাদের জীবনটা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে কেটে যাবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে আমরা ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু করার মাধ্যমে জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারি। এজন্য অবশ্যই আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে আর আস্তে আস্তে করে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব।
এই পৃথিবীতে যারা সুস্থ জীবনের অধিকারী তারা সবসময় ভালো কাজকর্ম করতে ব্যস্ত থাকে এবং একটা জিনিস তাদের আপনি দেখে বুঝতে পারবেন যে তারা প্রত্যেকটা কাজ কত মনোযোগ দিয়ে পড়তে পারে। অর্থাৎ আপনার শরীর ভালো না থাকলে আপনার কিন্তু কোন কাজের প্রতি মনোযোগ আসবেনা এবং প্রত্যেকটা কাজ আপনার কাছে খুব খারাপ মনে হবে। এজন্য আমাদের সবার উচিত নিজেদের শরীরের দিকে খেয়াল রাখা এবং নিজেদের এই সুস্থ জীবনটাকে যদি আমরা সঠিকভাবে উপভোগ করতে চাই তাহলে বিভিন্ন ধরনের নিয়মের মধ্যে থাকতে হবে এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভালো কাজকর্ম করতে হবে। আর এর ফলে কিন্তু আমরা একটা সুস্থ জীবনের আনন্দ উপভোগ করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)