ক্ষমা।

in আমার বাংলা ব্লগ18 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ক্ষমা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17728164742813939829798261819182.png



সোর্স


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে খুব সহজে ক্ষমা করতে পারি তাহলে কিন্তু সেই মানুষটি আমাদের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি করবে যা আপনি কখনো ভাঙতে পারবেন না। আসলে এই পৃথিবীতে সবথেকে একটা বড় গুণ হলো ক্ষমা। ক্ষমা করার মতো মন মানসিকতা কিন্তু এই পৃথিবীতে সকল মানুষের কখনোই থাকে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে সঠিক ভাবে ভালবাসতে পারি এবং মানুষ যদি কোন ধরনের ছোট ছোট অন্যায় করে তাহলে সেই অন্যায় গুলো যদি আমরা ক্ষমা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারবো।


এই পৃথিবীতে কিছু কিছু খারাপ প্রকৃতির মানুষ আছে যারা সব সময় ছোট ছোট অন্যায়ের জন্য সেই মানুষগুলোকে কঠোর শাস্তি দিয়ে থাকে এবং এর ফলে কিন্তু সেই মানুষগুলোর প্রতি ভালোবাসা দিন দিন কমে যায়। আসলে মানুষের দ্বারা দু একটা ভুল হতেই পারে কিন্তু সেই ভুল নিয়ে যদি তাদেরকে বড় কোন ধরনের শাস্তি দেওয়া হয় এতে করে কিন্তু তারা ভালো দিক থেকে খারাপ দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমরা মানুষের ছোট ছোট ভুলগুলোকে যদি পুনরায় শুধরে দিয়ে তাদেরকে ভালোর দিকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই তারা ভালোর দিকে চলে আসতে পারে।


মানুষকে অবশ্যই সুযোগ দিতে হবে যাতে করে তারা তাদের নিজেদের ভুলটাকে সংশোধন করে ভালোর দিকে এগিয়ে আসতে পারে এবং জীবনে ভালো কাজ করতে পারে। আর এর জন্য আমাদের সর্বপ্রথম সেই মানুষগুলোকে ক্ষমা করতে হবে এবং নিজের ভুল যদি একজন মানুষ নিজে বুঝতে পারে তাহলে সে এই একই ধরনের ভুল আর দ্বিতীয়বার কখনো করবে না এবং সে সবসময় চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় মানুষকে সুযোগ দেয়ার চেষ্টা করব যাতে করে সে দ্বিতীয়বার সেই জিনিসটা নিয়ে চেষ্টা করে সামনের দিকে এগিয়ে যেতে পারে।


এভাবে যদি আমরা মানুষকে প্রতিনিয়ত ছোট ছোট ভুল কাজের জন্য ক্ষমা করতে পারি তাহলে সে মানুষগুলোর খারাপ দিকগুলো আস্তে আস্তে মুছে যাবে এবং তারা সবসময় ভালো কাজ করার চেষ্টা করবে। আর এই পৃথিবীতে যারা ক্ষমাশীল ব্যক্তি তাদেরকে কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে এবং তাদের সব সময় প্রত্যেকটা মানুষ অনেক বেশি পছন্দ করে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরাও জীবনে প্রত্যেকটা কাজ সঠিকভাবে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে খুব সুন্দর করতে পারি। তাইতো এই ক্ষমাশীল মন মানসিকতার অধিকারী সবাইকেই হতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.058
BTC 71697.57
ETH 2188.19
USDT 1.00
SBD 0.50