জীবন মানে থেমে থাকা নয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ জীবন মানে থেমে থাকা নয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা একবার থেমে যায় তাহলে কিন্তু আর কখনো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটাকে আর কখনো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কেননা এই পৃথিবী হলো বড় একটা প্রতিযোগিতা যেখানে সবাই চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং সবার উপরে থাকা যায়। কিন্তু এই প্রতিযোগিতার জীবনে যদি কেউ একবার থেমে যায় তাহলে তাকে টপকে অন্য মানুষ সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি এবং তারাই জীবনে উন্নতি লাভ করে।
এজন্য আমাদের জীবন মানে কখনো থেমে থাকা নয়। বরং সব সময়ের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং একটা সময় যখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তখন কিন্তু কেউ আমাদেরকে আর পিছনের দিকে টেনে নামাতে পারবে না। একটা দিন মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কি করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং জীবনটাকে সুন্দরভাবে সাজানো যায়। আসলে এই প্রতিযোগিতার জায়গায় কেউ কাউকে সাহায্য করে না বরং সবাই সবার নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে।
আসলে জীবন হলো একটা সংগ্রামের জায়গা যেখানে সবাই প্রতিনিয়ত যুদ্ধ করে প্রত্যেকটা দিন ভালোভাবে কাটানোর জন্য। আমরা যদি সব সময় কঠোর পরিশ্রম করি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সফলতা অর্জন করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে। কেননা ভালো কাজ না করলে জীবনে ভালো জায়গা পৌঁছে যাওয়া যায় না।
এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে কেউ আমাদের জীবনকে থামিয়ে রাখতে না পারে এবং সব বাধার বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারি। আসলে আমরা যদি জীবনে সংগ্রাম করতে না শিখি তাহলে কিন্তু আমাদের জীবনটাকে সবাই থামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং এর ফলে আমাদের জীবনটা আর কখনো উন্নতি দিকে এগিয়ে যেতে পারবে না। এজন্য আমরা সব সময় নির্দিষ্ট গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং যতই বাধা বিপত্তি আসুক না কেন প্রত্যেকটা সমস্যাকে আমরা সমাধান করে জীবনে সামনে যাওয়ার জন্য শপথ গ্রহণ করব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)