পৃথিবী এখন অমানুষে পরিপূর্ণ।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পৃথিবী এখন অমানুষে পরিপূর্ণ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
যে পৃথিবীটা আগে একটা সুখের জায়গা ছিল সেই পৃথিবীটা কিন্তু এখন আস্তে আস্তে অশান্তির জায়গায় পরিণত হচ্ছে এবং সেই পৃথিবীর প্রত্যেকটা বসবাসকারী মানুষ একে অপরের শত্রু হয়ে গেছে। বর্তমান সময়ে একটা জিনিস আপনি খেয়াল করে দেখছেন যে পৃথিবীতে এখন আর কোথাও শান্তি নেই এবং একজন মানুষ কি করে আরেকজন মানুষের ক্ষতি করবে এই জন্য তারা প্রতিনিয়ত বিভিন্নভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আসলে এই ধরনের হিংসাত্মক মন মানসিকতার জন্য কিন্তু এখন পৃথিবীতে কোথাও সুখ শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রত্যেকটা মানুষের মধ্যে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের সংগ্রাম দেখতে পাচ্ছি।
আসলে পৃথিবীতে যেভাবে অমানুষ ও পরিপূর্ণ হয়ে যাচ্ছে সেই ভাবে যদি আরও অমানুষে পরিণত হয় তাহলে কিন্তু এই পৃথিবীতে আর বসবাসের উপযোগী থাকবেন এবং প্রত্যেকটা মানুষ একে অপরের চরম শত্রু হয়ে যাবে এবং একে অন্যের হত্যা করতে তারা ব্যস্ত থাকবে। আসলে মানুষের মধ্যে মানুষের বিবেক এবং মনুষত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে এবং একে অন্যকে আর তারা পরবর্তীতে কখনো ভালবাসতে পারছে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসা পেতে গেলে অবশ্যই মানুষকে প্রকৃতভাবে ভালবাসতে হবে এবং মানুষের পাশে থেকে তাদের বিপদ-আপদে সাহায্য করতে হবে।
আর আমরা যদি এইভাবে মানুষের বিপদে আপদে তাদের সাহায্য করতে পারি তাহলে সেই মানুষগুলো আস্তে আস্তে আমাদের শত্রু থেকে আমাদের বন্ধুত্বের পরিণত হবে এবং তারা পরবর্তীতে আমাদের বিপদ আপদ দেখলে তারাই সর্বপ্রথম সংগ্রাম করে আমাদের সেই বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। আসলে এই পৃথিবীতে ভালো মানুষ যেমন খুব কম তেমনি ভালো মানুষ হতে গেলে যে অনেক বেশি কষ্ট করতে হয় সেটাও আমাদের সকলের জানা রয়েছে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে মানসিক ক্ষতি না করে বরং মানুষের উপকার করতে পারি এবং মানুষের বিপদে তাদের সাহায্য করতে পারি।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের সব সময় ক্ষতি করতে ব্যস্ত থাকি এবং আস্তে আস্তে আমাদের ভালো মন মানসিকতাকে অমানুষে পরিণত করি তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে আর ভালোবাসবে না এবং সবাই আমাদের থেকে সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করবে। তাইতো পৃথিবীতে পুনরায় আবার শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন ধরনের ভালো কাজ করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে। কেননা আমরা যদি মানুষকে সঠিকভাবে সাহায্য করতে না পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে আর কখনো সুখ শান্তি ফিরে আসবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn up to 0.45 STEEM / 1000 SP.
Click here to see our Tiered Reward System
We are the hope!