অতীত কখনো ভুলতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অতীত কখনো ভুলতে নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে যারা বড় মানুষ হয়েছে তাদের অতীত কখনো তারা ভুলে যায়নি এবং তারা সব সময় তাদের অতীতকে মনে রেখে অতীতের মানুষগুলোকে তারা ভালোবাসার চেষ্টা করে এবং তাদের বিপদে পড়ে তারা সব সময় তাদের সাহায্য করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে তারা তাদের অতীতকে ভুলে যায় তারা কখনো ভালো মানুষ হতে পারে না এবং ভবিষ্যতে এই মানুষগুলোর জীবনে আর কেউ কখনো আপন হতে চায় না কেননা তারা সময় পেরিয়ে গেলে সেই মানুষগুলোকে ভুলে যাবে এবং সেই মানুষগুলোর কথা আর তারা কখনো মনে রাখার চেষ্টা করবে না।
আসলে এই পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে এবং কে কি করে জীবনে বড় হতে পারে এজন্য তারা প্রতিনিয়ত একে অপরটির নিচের দিকে চেপে রেখে উপরের দিকে উঠার চেষ্টা করেন। আসলে এই মানুষগুলো অনেকটা স্বার্থপর প্রকৃতির হয়ে থাকে এবং এই মানুষগুলো থেকে আমাদের সবসময় দূরে সরে থাকতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের অতীত সব সময় মনে রাখি তাহলে এই অতীত আমাদেরকে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে থাকবে।
এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে আমরা জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি এবং সেই জায়গা থেকে আমরা আমাদের অতীতের দিনগুলোকে মনে পড়ে সেই ভাবে কাজ করতে পারি। এভাবে যদি আমরা আমাদের অতীতের কথা মাথায় রেখে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে আমাদের মধ্যে জীবনে কখনো অহংকার চলে আসবে না এবং আমরা সবাই সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই নিয়ে যেতে পারবো।
এজন্য আমাদের সব সময় ধৈর্য ধরে জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে হবে। এজন্য আপনি যতই উঁচুতে পৌঁছে যান না কেন আপনি আপনার অতীতকে কখনো ভোলার চেষ্টা করবেন না এবং এই অতীত মনে রেখে জীবনটাকে অবশ্যই ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে করে আপনার মধ্যে হিংসা এবং লোভ কখনো জন্ম নিতে না পারে। এভাবে আপনি অবশ্যই সবার চোখে একজন ভালো মানুষ হতে পারবেন এবং সবাই আপনাকে সব সময় মন প্রাণ দিয়ে অনেক বেশি ভালোবেসে যাবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)