স্পষ্টভাষী।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ স্পষ্টভাষী সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি স্পষ্টভাষী হতে না পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং কোন কিছু করে আমরা জীবনের জয়লাভ করতে পারব না। যারা স্পষ্টভাষী তারা কিন্তু সবসময় প্রত্যেকটা কথা অনুযায়ী সেই কাজ করার চেষ্টা করে এবং তাদের কথার অনেক বেশি মূল্য থাকে। কেননা তারা তাদের কাজের সাথে সবসময় কথার একটা মেইল ডাকে এবং সেই ভাবে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। আসলে আমরা যদি এই পৃথিবীতে সুন্দরভাবে স্পষ্টভাষী হয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তাহলে আমাদের জীবনটা সবসময় সুন্দর হবে।
কিছু কিছু মানুষ আছে যাদের কথার সাথে কাজের কোন মিল নেই এবং তারা সবসময় মানুষের কাছে এক ধরনের কথা বলে থাকে এবং তারা কাজ করার সময় ঠিক অন্য ধরনের কাজ করে থাকে। এই ধরনের মানুষগুলোকে কেউ কখনো পছন্দ করেনা এবং সব সময় তাদের থেকে সবাই দূরে সরে থাকার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা স্পষ্টভাষী মানুষ তারা কিন্তু সব সময় মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারে এবং মানুষ তাদেরকে সব সময় অনেক বেশি সম্মান করে এবং আস্তে আস্তে করে সারা জীবনের জয়ী হতে পারে।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্ন মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা মানুষকে এক ধরনের কথা বলে সেই কথা আর কখনো পালন করার চেষ্টা করে না এবং তাদের নিজেদের মতো করে তারা সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। এই মানুষগুলোকে কেউ কখনো পছন্দ করেনা এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করে তাদের কথার জন্য। আসলে তাদের কথার সাথে তাদের কাজের কোন মিল থাকেনা এবং তারা এইভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং জীবনটাকে তারা নষ্ট করে ফেলে।
এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জীবনের যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদের স্পষ্টভাষী হতে হবে এবং প্রত্যেকটি কথার সঠিক মূল্যায়ন করতে হবে। যাতে করে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সবসময় বিশ্বাস করে এবং আমরা এইভাবে যদি মানুষের বিশ্বাস অর্জন করে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব এবং সবার মনের মধ্যে ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারবো। তাইতো সবসময় স্পষ্টভাষী হতে হবে এবং মানুষের সাথে স্পষ্ট ভাবে কথা বলতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
ধন্যবাদ সবাইকে।




.jpg)