সাহসী মানুষ।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সাহসী মানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17752722048422245529864240974554.png



সোর্স


যারা সাহসী মানুষ তারা কিন্তু সব সময় সকল ধরনের কাজকে প্রথমে সহজভাবে দেখে এবং সেই কাজটি যতই কঠিন হোক না কেন তারা কিন্তু সব সময় সেই কাজ সমাধান করার জন্য চেষ্টা চালিয়ে যায়। তারা একটা মাত্র জিনিস বোঝে যে পৃথিবীতে কাজ যতই কঠিন হোক না কেন প্রত্যেকটি কাজ সমাধান করার মত মন মানসিকতা সর্বপ্রথম নিজেদের মনের মধ্যে জাগ্রত করতে হবে এবং সেই কাজটি করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আসলে আমরা যদি কঠোর পরিশ্রম করে জীবনে প্রত্যেকটি কাজ সমাধান করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব।


একটা জিনিস সবসময় চিন্তাভাবনা করতে হবে যে এই পৃথিবীতে যদি সাহসী না হওয়া যায় তাহলে কিন্তু কেউ কখনো আমাদেরকে সম্মান করবেন না এবং সবাই আমাদেরকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। কেননা এই পৃথিবীতে দুর্বল লোকেদের কোন স্থান নেই এবং তারা সবসময় অন্যান্য মানুষের দ্বারা অত্যাচারিত হয়। আর আমরা সবসময় চেষ্টা করব যে কেউ আমাদেরকে কখনো অসম্মান করতে না পারে এবং সব সময় আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে পারি। এই পৃথিবীতে যদি আমরা সবাই সম্মানের সাথে বেঁচে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো।


কিছু কিছু মানুষ আছে যারা সব সময় বিভিন্নভাবে মানুষকে নিচু দেখানোর চেষ্টা করে এবং তারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে। আসলে তাদের প্রধান কাজ হল মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। আর যারা দুর্বল প্রকৃতির মানুষ তারা কিন্তু খুব দ্রুত সেই কাছ থেকে দূরে সরে যায় এবং পরবর্তীতে সেই কাজটি তাদের দ্বারা আর কখনো সমাধান করা সম্ভব হয় না। আর যারা সাহসী মানুষ তাদেরকে আপনি যতই ভয় দেখান না কেন তারা কিন্তু তাদের নিজেদের স্থান থেকে কখনো সরে যাওয়ার চেষ্টা করে না এবং সেই স্থানে থাকার জন্য তারা সব সময় বিভিন্ন কঠোর পরিশ্রম করে।


এজন্য আমরা সব সময় সাহসী মানুষদের দেখে অনুপ্রাণিত হয়ে তাদের মত করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং আমাদের সামনে যতই বাধা বিপদে আসুক না কেন প্রত্যেকটা বাধা-বিপত্তি আমরা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা জীবনে খুব সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কেউ কিন্তু কখনো আমাদেরকে পেছনের দিকে টেনে রাখতে পারবে না এবং জীবনে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব। তাইতো জীবনের সাহসী মানুষ হতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করে জীবনের এগিয়ে যেতে হবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 67570.99
ETH 2063.87
USDT 1.00
SBD 0.48