অর্থ সম্পর্ক নষ্ট করে।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অর্থ সম্পর্ক নষ্ট করে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17732924333037775392857277527595.png



সোর্স


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে অর্থ হলো সকল অনর্থের মূল। অর্থাৎ আপনার কাছে যখন অর্থ আসতে শুরু করবে তখন কিন্তু আস্তে আস্তে করে আপনার জীবন থেকে সুখ সরে যাবে এবং আপনার কাছে আর কোন কিছু কখনো ভালো লাগবে না। একটা জিনিস আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে আপনি যখন কোন একটা মানুষকে বিভিন্ন অর্থ দিয়ে সাহায্য করবেন সেই মানুষটাই কিন্তু কিছুদিন পর আপনার শত্রু হয়ে উঠবে এবং সে আপনাকে আর কখনো সহ্য করতে পারবে না। আসলে এই অর্থই কিন্তু সকল ধরনের সুন্দর সম্পর্ক গুলো আস্তে আস্তে নষ্ট করে ফেলে।


একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে গেলে আমাদের যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু অর্থ যদি আমরা যোগান দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারব। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় খারাপ কাজ করে এবং খারাপ কাজ করার ফলে কিন্তু তারা মানুষের কাছ থেকে কখনো ভালোবাসা পায় না এবং মানুষের কাছ থেকে কখনো ভালো কোন কিছু আশা করতে পারে না।


আমরা চেষ্টা করব আমাদের কাছে যতই অর্থ থাকুক না কেন আমরা সবসময় মানুষের পাশে থাকবো এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করব। কিছু কিছু মানুষ আছে যারা অর্থ দিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাদের জীবনের সুখগুলো তারা সবসময় নষ্ট করে দেয়ার জন্য বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। আসলে আপনার কাছে অর্থ থাকলেই যে আপনি বিভিন্ন ধরনের খারাপ কাজ করবেন এমন কিন্তু কোন কথা নেই অর্থাৎ আপনাকে মানুষের ভালো কাজ করতে হবে এবং মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতে হবে।


আসলে যদি আপনি আপনার অতিরিক্ত অর্থ দিয়ে মানুষকে সাহায্য করতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার ভালোবাসার মানুষের আর কোন অভাব নেই এবং প্রতিনিয়ত তারা সবসময় চেষ্টা করবে আপনার যাতে কোন ধরনের ক্ষতি না হোক। এভাবে যদি আমরা আমাদের অতিরিক্ত অর্থ দিয়ে মানুষের সাহায্য করতে পারি তাহলে সেখানে আমাদের সম্পর্ক কখনোই নষ্ট হবে না বরং সেখানে আমাদের সম্পর্ক আরো ভালো হবে এবং আমরা মানুষগুলোকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। তাইতো সব সময় অর্থ কিন্তু সম্পর্ক নষ্ট করে না বরং অর্থ ভালবাসার মানুষ তৈরি করে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

চমৎকার একটি বিশ্লেষণমূলক পোস্ট অর্থের সঠিক ব্যবহার এবং এটি কীভাবে সম্পর্কের ওপর প্রভাব ফেলে, তা আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। আসলে অর্থ থাকলেই যে সম্পর্ক নষ্ট হবে তা নয়, বরং আমাদের ব্যবহারের ওপরই সবকিছু নির্ভর করে এই বিষয়টি আমার দারুণ লেগেছে।

Posted using SteemX

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 72383.36
ETH 2239.12
USDT 1.00
SBD 0.53