দেখানো ভালো।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1773983011662266540531238702473.png


সোর্স



আমরা প্রত্যেকে সুন্দর এবং ভালো জিনিসকে ভীষণ পছন্দ করি, আর সেই জন্যই প্রত্যেকেই সুন্দর এবং ভালো জিনিসের পেছনে ছুটতে থাকে। আমরা প্রত্যেকটা সুন্দর জিনিস কে এতটা বেশি পেতে চাই যে আমরা বুঝতেই পারি না যে সে সুন্দর জিনিসটা পেতে হলে আমাদের অনেক কিছু বিসর্জন বা ত্যাগ করতে হবে। আমরা কোন কিছু ত্যাগ না করেই অনেক ভালো কিছু পেতে চাই। আমরা আমাদের সমাজে সব সময় নিজেকে সুন্দর দেখাতে সর্বদাই ব্যস্ত হয়ে থাকি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মধ্যে কি খারাপ রয়েছে এবং কি ভালো তা সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেকটা খারাপ জিনিস ঢেকে ভালো দেখাতেই সর্বদা এগিয়ে থাকি। আমাদের মধ্যেকার যে সব খারাপ গুণ রয়েছে সেগুলো আমরা সবসময় ঢেকে রেখে ভালো গুণাবলী সবসময় সবার কাছে প্রকাশ করতে ব্যস্ত থাকে। আমাদের জীবনে যেসব ব্যর্থতা রয়েছে এবং যেসব খারাপ জিনিস রয়েছে সব সময় সেসব জিনিস আমরা সরিয়ে বা ঢেকে রেখে ভালো জিনিস গুলোই সবাইকে দেখানোর চেষ্টা করি। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে আমরা সব সময় দেখানো ভালোতে বিশ্বাস করি, আসলেই জিনিসটা ভালো হোক বা খারাপ আমরা সব সময় ভালোভাবেই সবকিছু উপস্থাপন করতে পছন্দ করি।


আসলে আমাদের সমাজে খারাপ জিনিসের কোন মূল্য নেই সেই জন্য আমরা সব সময় প্রত্যেকটি জিনিসের খারাপ দিকগুলি ঢেকে রেখে ভালো দিক গুলি দেখাতে চেষ্টা করি। আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক যদি খারাপ থাকে সেটাও আমরা এমন ভাবে চেপে রাখি এবং ভালো দেখানোর চেষ্টা করি যেন আমাদের পারিবারিক প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক খুবই সুন্দর এবং ভালোবাসা পূর্ণ রয়েছে। আমাদের মনের মধ্যে যদি হাজারো পাপ থাকে তবুও আমরা নিজেদেরকে এমন ভাবে প্রকাশ করি যেন আমাদের এক মহৎ মন রয়েছে যার মধ্যে সব সময় পবিত্রতা বসবাস করে আর কোন নেতিবাচক মন্তব্য বা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসেই না। আসলে আমরা সব সময় নিজেকে এবং নিজের পরিবারকে দেখানো ভালো দেখাতেই ব্যস্ত থাকি এই সমাজের প্রত্যেকের কাছে। আমাদের সমাজের মানুষ যেভাবে খারাপ দিকগুলি অবহেলা করে আর অন্য মানুষদের সম্মানহানি করে যে কারণে কেউ কোনোভাবেই চায় না যে তার খারাপ দিকগুলি কখনো কারো সামনে চলে আসে। আসলে এখনো সমাজে কেউ মানতেই পারেনা যে ভালো খারাপ নিলেই সমাজ গড়ে উঠেছে এবং সমাজের প্রত্যেকটা জিনিস এবং মানুষ গড়ে উঠেছে।


আমাদের জীবনে এবং এই পৃথিবীর প্রত্যেকটা অস্তিত্বে ভালো খারাপ মিলিত রয়েছে তাই আমাদের ভালোটা যেমন মেনে নিতে হবে তেমন খারাপ তাও মেনে নিতে হবে, খারাপটা রেখে শুধুমাত্র ভালো নিয়ে আমরা কখনোই চলতে পারবো না। আর আমরা যদি শুধুমাত্র ভালো নিয়েই চলতে চাই তবে আমাদের চারিপাশটা হয়ে যাবে "দেখানো ভালো" অর্থাৎ আমাদের চারপাশে প্রত্যেকটা জিনিস নকলের ভরে যাবে আর ভেতরে খারাপ থাকলেও উপর থেকে সবকিছু ভালো দেখা যাবে। যেমন এই সমাজের প্রত্যেকটা মানুষ নিজেকে অনেক বেশি স্মার্ট এবং জ্ঞানী বলে মনে করে যদিও প্রত্যেক ব্যক্তি জ্ঞানী হয় না তবুও তারা নিজেকে অনেক বেশি জ্ঞানী মনে করে এবং সেই ভাবেই নিজেকে উপস্থাপন করে। খারাপ মনের মানুষও নিজেকে অনেক বেশি ভালো মনের মানুষ দেখানোর চেষ্টা করে। যে ব্যক্তি অন্য কোন এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে আর সম্পর্কে জড়িত হয়ে অনেক বেশি খারাপ আছে তবুও সে ব্যক্তিটি সে সম্পর্কে জড়িত থেকে অনেক খুশি আছে সেটাই দেখানোর চেষ্টা করতে থাকে। অর্থাৎ এর মধ্যেও একটা দেখানো ভালো রয়েছে যার কোন অস্তিত্ব নেই বা সত্যতা নেই।


আমাদের এই সমাজে এমন অনেক মানুষ আছে যে তার জীবনে অনেক অখুশি রয়েছে আর জীবনের প্রত্যেকটি পদক্ষেপ কষ্টের সাথে নিচে আর অনেক দুঃখ কষ্টের সঙ্গে জীবন কাটাচ্ছে তবুও বাইরের মানুষকে প্রতিনিয়ত সে ব্যক্তিটি বোঝানোর চেষ্টা করছে এবার দেখিয়ে চলেছে যে সে তার জীবনে অনেক বেশি সুখে এবং শান্তিতে রয়েছে। জীবনে এই দেখানো ভালো থাকা এবং দেখানোর সুখ এটাও আমাদের একটা ভুল পদক্ষেপ। কারণ আমরা এই দেখানো ভালো থাকতে থাকতে একটা সময় ক্লান্ত হয়ে পড়বো আর আমাদের এই চারপাশের নকল সুখ শান্তি ও ভালো থাকা একসময় আমাদের কাছে শ্বাসরুদ্ধকর হয়ে উঠবে। তাই প্রতিনিয়ত আমাদের সত্যিকারের ভালো থাকার চেষ্টা করা উচিত। যে জিনিসটা আমাদের পছন্দ নয়, যে সম্পর্ক ভালো নেই, যে জীবন যাপনে আমরা খারাপ আছি সেটা স্পষ্ট করে তুলে ধরে সেখান থেকে বেরিয়ে এসে অবশ্যই আমাদের সত্যিকারের ভালো থাকার চেষ্টা করা উচিত। আমরা যদি দেখানো ভালো থেকে বেরিয়ে এসে সত্যিকারের ভালো থাকতে পারি তবেই আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারব এবং জীবনের আসল সুখ উপভোগ করতে পারব। আর তার সাথে আমাদের এই সমাজটাও দেখানো ভালো থাকার সমাজ থেকে মুক্ত হয়ে সত্যিকারের সুখী মানুষের ও সুখী সমাজ হয়ে উঠবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 70322.63
ETH 2148.39
USDT 1.00
SBD 0.51