আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ রাখা উচিত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের চিন্তা এমন একটা জিনিস যা সব সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরেই থাকে। আমরা এই পৃথিবীর অনেক কিছুই কন্ট্রোল করতে পারলেও এমনকি আমাদের শরীরের সব আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেও আমাদের এই যে চিন্তাশক্তি এই টাকেই আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে সময় দেখা যায় আমরা কোন একটা বিষয় নিয়ে এত বেশি চিন্তিত হয়ে পড়ি যে সেই বিষয়টার পজিটিভ চিন্তা করতে করতে আমরা অনেক সময় নেগেটিভ চিন্তাও করতে শুরু করি। আসলে নেগেটিভ চিন্তা করা এবং পজিটিভ চিন্তা করা দুটোই আমাদের ক্ষমতার বাইরে। কারন আমরা অনেক সময় চিন্তা করতে করতে এতদূর পৌঁছে যাই যে আমরা নিজেও বুঝতে পারি না আজ আমরা কোন বিষয় নিয়ে চিন্তা করতে করতে কোন বিষয়ে পৌঁছে গেছি। গুরুজনেরা বলে সব সময় নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে এবং ইতিবাচক চিন্তা করতে। কিন্তু মানুষের এমন বৈশিষ্ট্য যে মানুষ ইতিবাচক পরিবর্তন চিন্তা করতে করতে নেতিবাচক চিন্তা সেই বিষয় নিয়ে পড়বেই।
কারণ মনুষ্য জাতি এমন এক জাতি যারা অনেক বেশি ভীত হয় যে কোন বিষয় নিয়ে। অর্থাৎ কোন বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তবে একটু খেয়াল করলেই দেখা যাবে যে ভালো চিন্তা করতে করতে আমরা সেই জিনিসটা খারাপ না হয়ে যায় সেই চিন্তা ভীষণভাবে করতে থাকে, কারণ আমাদের মধ্যে ভয় ঢুকে যায় যে আমাদের এই জিনিসটা সুন্দরভাবে যেন হয় খারাপ যেন না হয়ে যায়। আর এই চিন্তার কারনেই আমাদের বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা মাথার মধ্যে নিজে থেকেই চলে আসে। তবে আমাদের এই চিন্তাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত কারণ আমরা অনেক সময় নেতিবাচক চিন্তা করতে করতে প্যানিক করে বসতে পারি বা ডিপ্রেশনে চলে যেতে পারে যা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে। এছাড়া বিভিন্ন মানুষের মধ্যে দেখা যায় যে এই নেতিবাচক চিন্তা করতে করতে কোন খারাপ পদক্ষেপ নিয়ে বসে যার কারণে সত্যি সেই ঘটনাটি নেতিবাচকই হয়ে যায়। অনেক সময় অনেক কিছু ভালো ঘটলেও আমরা দূর থেকে যদি সেটাকে নিয়ে নেতিবাচক চিন্তা করি তবে আমরা ভালো জিনিসটাকে কখনোই দেখতে পারি না এবং নেতিবাচক চিন্তা করতে করতে ইতিবাচক ঘটনা আমাদের কাছে নেগেটিভ মনে হতে থাকে।
আমাদের চিন্তা আমাদের অনেক বড় শক্তি তাই এই শক্তিকে সবসময় আমাদের ভালো কাজে লাগানোর চেষ্টা করা উচিত। যে কাজ করলে আমাদের জীবনে উন্নতি হবে, যে বিষয়ে চিন্তা করলে আমাদের লাভ হবে আমাদের অবশ্যই সেসব বিষয় নিয়েই চিন্তা করা উচিত। তবে আমাদের কখনোই উচিত নয় যে কোন বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা করা বা কোন ব্যক্তিকে বা ব্যক্তির পরিস্থিতি নিয়ে খারাপ চিন্তা করা। প্রত্যেক ব্যক্তি বস্তু এবং পরিস্থিতি প্রত্যেকটা জিনিসের সম্পর্কে আমাদের সুন্দর এবং পজিটিভ চিন্তাভাবনা করে জীবনে সব সময় সামনের দিকে এগিয়ে চলা উচিত। অবশ্য এটা সত্য যে এগুলো শোনা এবং বলা খুবই সহজ কিন্তু যখন যে বিষয় নিয়ে আমাদের চিন্তা হতে থাকে তখন সে বিষয় সম্পর্কে আমাদের পজিটিভ চিন্তার পাশাপাশি নেগেটিভ চিন্তা এমনিতেই আসতে থাকে আর তার ওপর আমাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ থাকেনা। অনেক মানুষ দেখা যায় তার খারাপ চিন্তার প্রতি অর্থাৎ নেতিবাচক চিন্তার ওপরে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে চলে তারপরেও কিভাবে যেন নেতিবাচক চিন্তা মনের মধ্যে চলেই আসে।
আসলে আমাদের এই নেতিবাচক চিন্তা আমাদের জীবনকে ভীষণভাবে নষ্ট করে দিতে পারে তাই আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পজিটিভ চিন্তাভাবনা ও পজেটিভ পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে থেকে নিজেকে এবং নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের চিন্তা ভাবনা এবং মনের যে অশান্তি সেটা নিয়ন্ত্রণ করার বিভিন্ন রকমের মনের ও আত্মার ব্যায়াম অর্থাৎ মেডিটেশন দেখতে পাওয়া যায় যার ফলে ও ভীষণভাবে উপকার পাওয়া সম্ভব হয়ে থাকে। তবে আমাদের যদি মন খুবই চঞ্চল হয়ে থাকে এবং নেতিবাচক চিন্তা মন থেকে না যায় তবে অবশ্যই আমাদের জীবনযাপন, চলাফেরা এবং খাওয়া-দাওয়া প্রত্যেকটা জিনিসের একটু পরিবর্তন করে দেখা উচিত এবং প্রতিনিয়ত মানসিক এবং শারীরিক ব্যায়ামের মধ্য দিয়ে চলা উচিত। জীবনযাপনের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অবশ্যই আমাদের খারাপ এবং নেতিবাচক চিন্তার ওপর নিয়ন্ত্রণ করতে পারব, যার ফলে আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হয়ে উঠবে ও পজেটিভ হয়ে উঠবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।


