সবার ভালো করা আমাদের দ্বারা সম্ভব নয়।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17769465087103811605825642539369.png


সোর্স



ছোটবেলা থেকেই আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে অভিজ্ঞতা হয়ে থাকে যা আমরা পরবর্তীতে কাজে লাগিয়ে জীবনে বাঁচতে পারি। বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের ধারণা হয় এবং বিভিন্ন সঠিক এবং ভুল জ্ঞানও আমাদের হয়ে থাকে। এ পর্যায়ে আমরা যখন আমাদের চারপাশে বিভিন্ন মানুষদের বা আমাদের পরিবারের বিভিন্ন মানুষদের জীবনে দেখতে পাই যে তারা ভুল করছে তবে আমাদের অনেক সময়ে তাদেরকে উপদেশ বা গাইড করার ইচ্ছা জাগে যে তারা এই কাজটা ভুল করছে আর এই কাজটা এইভাবে করলে ঠিক হবে। আমরা অনেক সময় অনেক মানুষকে বলেও ফেলি যে এই কাজটি করো না এই কাজটি করলে এই ভুলটি হতে পারে অর্থাৎ আমাদের জানা অনেক সমস্যা আমরা সামনের মানুষকে করতে দেখি যে কর্মের ফল আমরা ইতিমধ্যেই জেনে ফেলেছি। আমরা আমাদের এই পরামর্শ গুলো যখন অন্যদের কাছে দেওয়ার চেষ্টা করি বা অন্যদের সচেতন করার চেষ্টা করি তখন অনেক সময় অনেকেই আমাদের খারাপ মনে করে আবার আমরা তাদের যে ভালো চাই সেটা তারা বুঝতে না পেরে তারা ভাবে যে আমরা তাদের খারাপ চাই সেই ভুল ধারণা আমাদের প্রতি তাদের তৈরি হয়।


আবার অনেকে এই ভুল বোঝাবুঝির কারণে আমাদের থেকে দূরেও সরে যায়। আমাদের অনেক কাছের মানুষ দেখা যায় আমাদের তাদের প্রতি এই সচেতনতা ভালো লাগে না যার ফলে আমাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এবং অনেক সময় সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে। কিছু কিছু মানুষ এমন আছে যারা আমাদের মতামত নাই বা আমাদের সচেতনতা মেনে চলে কিন্তু এমন অনেক মানুষ আছে যাদেরকে ভালো চাইতে গেলে তারা উল্টে আমাদেরই খারাপ মনে করে এবং খারাপ চায়। আর এই কারণেই অনেক সময় অনেক মানুষকে বেশি পরামর্শ দেওয়া থাকে আমাদের বিরত থাকার প্রয়োজন হয়। অনেক সময় আমরা আমাদের আশেপাশের অনেক মানুষের খারাপ দেখে তার ভালো করার চেষ্টা করে থাকি। অর্থাৎ আমাদের যেটা মনে হয় যে এই কাজটা করলে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে সেগুলোই আমরা করার চেষ্টা করি কিন্তু সব সময় যে আমাদের মানসিকতা ভালো থাকলে পরিণাম ভালো হবে তার কোন গ্যারান্টি নেই। ভালো চাইলেও অনেক সময় খারাপ কোনো পরিনাম হয়ে যেতেই পারে সে ক্ষেত্রেও মানুষ আমাদের অনেক সময় ভুল বুঝে থাকে।


কোন মানুষকে যদি আমরা কোন বিপদ সম্পর্কে সচেতন করার চেষ্টা করি বা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি তখন অনেক সময় সেই মানুষটি আমাদের ভুল বোঝে এবং মনে করে বসে যে সেই সমস্যা আবার সেই বিপদে পেছনে আমরাই হল কারণ বা আমরাই সে সমস্যাটি তৈরি করেছি তাদের জীবনে। তাই অনেক সময় আমাদের পরামর্শ দেওয়া থেকে দূরে থাকাই ভালো। মানুষের ভালো করতে গেলে সব সময় যে তার ভালো হবে তার কোন মানে নেই কিছু কিছু সময় আমাদের অজান্তেই কিছু খারাপ ঘটে যেতে পারে আর সেই জন্য মানুষ আমাদেরই দায়ী করে বসে যে কারণে আমাদের মানুষের সেদে উপকার করা থেকে বিরত থাকাই ভালো। কোন মানুষ যদি বিপদে পড়ে আমাদের কাছে আসে এবং সমস্যার সমাধান চায় তখন অবশ্যই আমাদের সেই মানুষকে সাহায্য করা উচিত। কোন মানুষ যদি কোন সমস্যা নিয়ে আমাদের কাছে এসে বলে যে সেই সমস্যার সমাধান বা কোন পরামর্শ দিতে তখন আমাদের অবশ্যই তাকে একটা সঠিক পরামর্শ দেওয়া উচিত তবে অবশ্যই তাকে সেই পরামর্শ নিতেই হবে এমন জোর করা চলবে না।


কে আমাদের ভালো পরামর্শ নেবে এবং কে আমাদের ভাল পরামর্শ নেবেনা সেটা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত আমরা শুধু মানুষকে ভালো পরামর্শ দিতে পারি কিন্তু কখনোই তাকে সেই অনুযায়ী চলার জন্য বাধ্য করতে পারি না। আমরা যদি কারোর চলাফেরা ভুল দেখি তবে আমরা বলতে পারি তাকে একটা ভালো পরামর্শ দিতে পারি কিন্তু কখনোই বাধ্য করব না কারণ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে শোধরানো আমাদের দ্বারা কোনভাবেই সম্ভব না। আমরা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো পথে আনার চেষ্টা করি এবং খারাপ মানুষ গুলোকে শোধরানোর চেষ্টা করি তবে আমরাই সবার কাছে খারাপ হয়ে যাব এবং আমাদের চারপাশেই আপন জনের শূন্যতা দেখা যাবে। তাই সবসময় ভেবেচিন্তে সবাইকে পরামর্শ দেওয়া উচিত। কখনোই এটা ভাবা উচিত না যে আমারই দায়িত্ব সবাইকে শোধরানোর বা সবাইকে ভালো পথে চালনা করার। আমাদের অবশ্যই মনে রাখতে হবে সবাইকে শোধরানো এবং সবার ভালো করা আমাদের একার দ্বারা কোনোভাবেই সম্ভব নয় তার জন্য সবাইকে মিলেমিশে চলার এবং সঠিক চিন্তা করার প্রয়োজন রয়েছে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।