প্রত্যেকটা কাজের আগে পরিকল্পনা ও প্রস্তুতি প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ8 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা আমাদের জীবনের যে সকল পদক্ষেপ গ্রহণ করি অর্থাৎ বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ করার কথা ভাবনা চিন্তা করি সেই সকল কাজ করার আগে আমাদের অবশ্যই প্রস্তুতি প্রয়োজন এবং পরিকল্পনা করারও ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যদি যেকোনো কাজ হঠাৎ করে করে বসি তখন সেই কাজটা সঠিক নাও হতে পারে বা সঠিকভাবে নাও হতে পারে এমনকি কাজটা করার পরে সেই কাজের পেছনে যতটা আমরা পরিশ্রম করছি সেই অনুযায়ী ফলাফল আমরা নাও পেতে পারি। কিন্তু আমরা যদি কোন কাজ করার আগে সুন্দরভাবে পরিকল্পনা করি এবং সঠিক প্রস্তুতি নিয়ে তবে আমাদের যে কোন কাজ সুন্দর এবং সহজেই হয়ে যেতে পারবে। আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করেছি যে হঠাৎ করে করে ফেলা যে কোন কাজ আমাদের পরবর্তীতে অনেক বেশি আফসোস এনে দেয় মনে। আমরা সেই কাজ নিয়ে অনেক বেশি ও খুশি হয়ে পড়ি আর ভাবতে থাকি যে এই কাজটা আরো ভালোভাবে হতে পারতো যদি আমরা একটু পূর্ব পরিকল্পনা করতাম এবং আরো একটি সুন্দরভাবে এই কাজটি করতে পারতাম।


আসলে হঠাৎ করে আমরা যদি কোন কাজ করে বসি তাহলে কোন কিছু ভাবনা চিন্তা করার সুযোগ পাই না আর তার সাথে আমরা কি করলে আরো বেশি সুন্দর করে কাজটি করতে পারব সেটাও বুঝতে পারি না। কোনরকমে কাজটি হয়ে যায়। কিন্তু আমরা যদি আগে থেকে সুন্দরভাবে পরিকল্পনা করে এবং সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে যদি সব কাজ করতে পারি তবে আমাদের জীবনে প্রত্যেকটি কাজ হবে নিখুঁত এবং সুন্দর। আগে থেকে প্রস্তুতি নিয়ে এবং পরিকল্পনা করে শান্তভাবে চিন্তা ভাবনা করে কাজ করলে সেই কাজে ভুল হওয়ার চান্স থাকে ভীষণ কম আর তার সাথে সে কাজ নিয়ে আমাদের পরে কোন রকমের অনুশোচনা হয় না যে আমরা এই কাজটি আরও ভালোভাবে করতে পারতাম। আমরা যদি আগে থেকে পরিকল্পনা করে যে কোন কাজ করি তবে আমরা আমাদের ১০০ শতাংশ বুদ্ধি এবং শক্তি আর সমস্ত ধরনের প্রচেষ্টা কাজে লাগিয়ে সেই কাজটি করতে পারব যার ফলে সেই কাজটি হয়ে উঠবে আমাদের জীবনের শ্রেষ্ঠ কাজ। তাই যেকোনো কাজ করার আগে আমাদের অবশ্যই পূর্ব পরিকল্পনার প্রয়োজন রয়েছে।


আমরা আমাদের জীবনের ভীষণ ছোট থেকে ছোট কাজ এবং অনেক বড় বড় সিদ্ধান্ত প্রত্যেকটা ক্ষেত্রেই যদি খুবই ভেবেচিন্তে এবং পূর্ব পরিকল্পনা করে সিদ্ধান্ত নিয়ে তবে সে সিদ্ধান্তগুলি সঠিক হওয়ার চান্স অনেক বেড়ে যায়। শুধুমাত্র পরিকল্পনা করলেই হয় না আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের প্রস্তুতিও আগে থেকে নিয়ে রাখতে হবে যেন সে কাজ করার সময় বা সে সিদ্ধান্ত অনুযায়ী যখন আমরা এগিয়ে যেতে থাকবো তখন আমাদের কোনরকম কোন বাধা সামনে প্রস্তুত না হয়। আমরা যদি আগে থেকেই সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখি তবে আমাদের যে কোন কাজে বাধা আসার সম্ভাবনা অনেকগুণ কমে যায়। আর আমরা যদি বাধার সম্মুখীন না হই তবে আমরা খুবই দ্রুত আর সুন্দরভাবে সে কাজটি সম্পন্ন করতে পারব। আসলে কোন কাজ হওয়ার পরে সে কাজটি নিয়ে অনুশোচনা না করে সে কাজটি করার পূর্বেই সে কাজটি সম্পর্কে যদি আমরা ভীষণভাবে প্রস্তুতি নিয়ে রাখি তবে আমাদের মধ্যে কোনরকমই কষ্ট অনুভব হবে না যে আমরা সে কাজটি আরো ভালোভাবে করতে পারতাম বা আমাদের দ্বারা অনেক বেশি ভুল হয়ে গেছে।


তাই আমাদের জীবনে যে কোন কাজ করার আগে পূর্ব প্রস্তুতি চিন্তাভাবনা এবং ভীষণভাবে পরিকল্পনা করে নেওয়া উচিত যেন কাজটি সঠিকভাবে আমরা করতে পারি আর কোন রকম ভাবে কাছ থেকে ঘিরে আমাদের দ্বারা খামখেয়ালি না হয়ে যায়। একবার কোনো কিছু ঘটে গেলে বা কোন কাজ হয়ে গেলে সব সময় সুযোগ পাওয়া যায় না সেই কাজটিকে আবার পুনরায় সঠিকভাবে প্রথম থেকে শুরু করা। আসলে সব ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ থাকে না বা দ্বিতীয় সুযোগ থাকলেও একদম নতুনের মত এবং প্রথমের মতো সুন্দর করে সব কাজ করা যায় না। অনেক সময় কিছু কিছু কাজ খারাপ হয়ে গেলে সেই কাজটি খারাপই থেকে যায়। তাই আমাদের সবসময় যে কোন কাজ করার আগে তাড়াহুড়ো না করে সহ্য ধৈর্য ধরতে হবে এবং সুন্দরভাবে পরিকল্পনা করে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সব দিকটা ভেবেচিন্তে তবেই কাজটি করা শুরু করা উচিত। আমাদের অবশ্যই সারাজীবন মনে রাখতে হবে জীবনে যে কোন পদক্ষেপ নিতে হলে ও যে কোন কাজ করতে হলে সবার আগে প্রয়োজন সেই কাজটি সম্পর্কে ভালো করে চিন্তা-ভাবনা করা পরিকল্পনা করা এবং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।