সময় থাকতে প্রিয় মানুষটির কদর করা উচিত।

in আমার বাংলা ব্লগ • 2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স


আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষটি পাশে থাকলে তার মূল্য বুঝি না। আসলে প্রিয় মানুষটি পাশে থাকলে আমরা শুধু মনে করি যে আমাদের কাছে তো আমাদের প্রিয় মানুষটি আছে তাকে আবার আলাদাভাবে কি সময় দেবো বা কি বা কদর করব। কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রিয় মানুষটির কদর করা এবং তার মূল্য দেওয়া অর্থাৎ তাকে যথেষ্ট সম্মান করা, আমরা যে তাকে ভালবাসি এবং তাদের প্রতি আমাদের মনে যে অনুভূতি রয়েছে সেটা প্রতিনিয়ত বোঝানো, এমনকি মাঝেমধ্যে আমাদের প্রিয় মানুষটির সুন্দরভাবে যত্ন নেওয়া আমাদের কর্তব্য। আমরা যদি মাঝেমধ্যেই আমাদের প্রিয় মানুষটির জন্য অকারণেই কিছু কিনে আনি উপহার দিই তাতেও তারা অনেক বেশি খুশি হয় এবং নিজেকে আমাদের জন্য অনেক বেশি স্পেশাল বলে মনে করে। আর আমাদের এইসব ভালো আচরণের ফলে আমাদের প্রিয়জন ও নিজেকে অনেক সুন্দর ভাবে পরিপাটি ভাবে রাখার অনুপ্রেরণা পায়। কিন্তু আমরা যদি আমাদের প্রিয় মানুষকে কখনোই প্রিয় বলে অনুভব না করাই এবং স্পেশাল কিছু ফিল না করাই তবে তারা প্রতিনিয়ত ভাবতে থাকে যে তারা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়।


আমাদের প্রিয় মানুষটি যদি কোন ভাবে নিজেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হীন মনে করে তবে তারা কোনভাবেই নিজের যত্ন করবে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করবে না আমাদের জন্য। আর এর ফলে তারা অকারনেই বিভিন্নভাবে অর্থাৎ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে যা আমাদের কাছে খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। তাই অবশ্যই সময় থাকতে আমাদের প্রিয় মানুষকে বোঝানো উচিত যে তারা আমাদের জন্য কতটা প্রিয় এবং কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের প্রিয় মানুষটির কাছে সব সময় ভালোবাসা প্রকাশ করি তবে কোনভাবেই আমাদের ভালোবাসা কমবে না বরং আমাদের ভালবাসা প্রতিনিয়ত বাড়তে থাকবে আর তার সাথে আমাদের সম্পর্ক অনেকটা গভীরতা শুরু করবে। কিন্তু আমরা যদি কোনভাবেই গুরুত্ব না দেই সম্পর্কে থাকা আমাদের প্রিয়জনকে কদর না করি তবে একটা সময়ে আমাদের প্রিয় মানুষ আমাদের থেকে অনেক বেশি দূরে সরে যাবে যার ফলে আমাদের সাথে তার যে সুন্দর সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে। আর এই কদর না করার কারণে আমাদের সম্পর্কে যে দূরত্ব আসবে সেই দূরত্ব আমরা যখন বুঝতে পারব তখন আমাদের সে সম্পর্কে আবার পুনরায় সঠিক করার সময় নাও থাকতে পারে।


আমরা যদি আমাদের সাথে থাকা কোন সম্পর্কের কদর না করি এবং পরবর্তীতে দেখে সে সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর তারপরে সে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করি সে সম্পর্ক পুনরায় নতুনের মত কোন ভাবেই হতে পারবেনা। আবার অনেক সময় দেখা যায় আমাদের প্রিয়জনকে হারানোর পরে আমরা বুঝতে পারি যে আমাদের কাছে সে ছিল আমাদের পুরো পৃথিবী এবং আমাদের বেঁচে থাকার একমাত্র আশা যাকে হারানোর পরে আমরা বেঁচে থাকার মানেটাই হারিয়ে ফেলি। প্রিয় মানুষ হারানোর পরে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজই করেছে তার প্রিয় মানুষটিকে মনে রাখার জন্য বা স্মৃতিচারণের জন্য। কিন্তু সেই কোন কাজই সেই প্রিয় মানুষটি দেখতে পারেন ই বা উপলব্ধি করতে পারেনি। আসলে প্রিয় মানুষ চলে যাওয়ার পরে কোন কিছু করলে সেটা কোন উপকারেই লাগে না। প্রিয় মানুষটি চলে যাওয়ার পরে আমরা যদি তার স্মরণে কোন স্মৃতিস্তম্ভ তৈরি করি বা সারা জীবন ভীষণ কষ্ট পেয়ে বেঁচে থাকি তাও সেটা কোন উপকারে লাগবে না বা আমাদের প্রিয় মানুষটি সেটা জানতে পারবে না।


তাই সবসময় প্রিয় মানুষটি হারানোর আগেই প্রিয় মানুষটির কদর বোঝা উচিত এবং আমরা তাকে ছাড়া কতটা অসহায় সেটা আমাদের নিজেদেরই বুঝে তাকে আগলে রাখার চেষ্টা করা উচিত এবং তার সাথে আমাদের জীবনের যে সুন্দর সময় গুলো সেটা সুন্দরভাবে উপভোগ করা উচিত। একবার আমাদের প্রিয় মানুষ আমাদের থেকে দূরে সরে গেলে আমাদের আর করণীয় কিছু নাও থাকতে পারে তাই প্রিয় মানুষটি কাছে থাকতেই তার মূল্যায়ন করা উচিত এবং সে আমাদের জন্য কতটা মূল্যবান সেটাও আমাদের নিজেদেরই বোঝা উচিত। সময় থাকতে প্রিয় মানুষটির যত্ন নিয়ে সুন্দরভাবে আগলে রাখতে হবে যারা আমাদের সম্পর্ক অনেক সুন্দর থাকে। প্রিয় মানুষটি হারানোর আগেই প্রিয় মানুষটিকে ঘিরে যত স্বপ্ন সবকিছু পূরণ করে নেওয়া উচিত এবং প্রিয় মানুষটির জন্য যা যা করণীয় সবকিছু তার সামনেই করে নেয়া উচিত। প্রিয় মানুষ চলে যাওয়ার পরে কোন কিছু করলে সেটা বিফলেই যাবে কিন্তু প্রিয় মানুষ যদি নিজের চোখে দেখতে পারে যে তাদের জন্য আমরা কতটা কি করছি কতটা ভালবাসি এবং কতটা মূল্যায়ন করি সেটাই হবে আমাদের সার্থকতা।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।