স্বার্থ ছাড়া কখনো কেউ সাহায্য করে না।

in আমার বাংলা ব্লগ15 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17771962665296270763611831551299.png


সোর্স



আমাদের আশেপাশে আমরা বহু মানুষ দেখতে পাই যারা আমাদের কাছের মানুষ এবং আপন মানুষ বলে দাবি করে। কিন্তু আমরা সবসময় আমাদের সেই কাছের মানুষ বা আপন মানুষের কাছ থেকে সাহায্য পাই না। বরং কিছু কিছু সময় আমরা এমন দেখতে পাই যে অচেনা অজানা ব্যক্তি হঠাৎ করেই আমাদের অসময়ে এসে আমাদের সাহায্য করতে শুরু করেছে। প্রথম দিকে আমরা সেইসব ব্যক্তির সাহায্যের বিনিময়ে কি চাহিদা রয়েছে সেটা না বুঝতে পারলেও এটা অবশ্যই আমরা জানি স্বার্থ ছাড়া কেউ কখনোই সাহায্য করে না। তাই প্রথম প্রথম না বুঝতে পারলেও কিছু দিন বা কিছু মাস পরে অবশ্যই আমরা সেই সাহায্যের মানুষের স্বার্থটা বুঝতে পারবো। আসলে এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা কোনোভাবেই দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটা ভালোবাসার পেছনে স্বার্থ থাকে প্রত্যেকটা সাহায্যের পেছনে যথেষ্ট স্বার্থ আমরা লক্ষ্য করতে পারি। কোন ব্যক্তি যদি হঠাৎ করে আমাদের সাথে খুব বেশি মেলামেশা করছে এবং সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে তবে অবশ্যই আমাদের বুঝতে হবে যে সে ব্যক্তি কোন মতলব নিয়ে আমাদের সাথে মিশার চেষ্টা করছে।


কোন মতলব বা উদ্দেশ্য ছাড়া কোন ব্যক্তি আমাদের সাথে হঠাৎ করে মেলামেশা বা সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে না। আমরা অনেক সময় এমন দেখতে পাই যে আমাদের কোন আত্মীয় যাদের সাথে আমাদের তেমন কোন সম্পর্ক নেই হঠাৎ করে সেই ব্যক্তি আমাদের সাথে খুব মেলামেশা এবং আত্মীয়তা রক্ষা করা শুরু করেছে আর তার সাথে আমাদের ঘনঘন ফোন বা যোগাযোগ করার মাধ্যমে খোঁজখবর নিচ্ছে আমাদের ভালো-মন্দ জিজ্ঞাসা করছে। এর পেছনে আমাদের বুঝতে হবে যে সেই ব্যক্তির নিশ্চয়ই কোন উদ্দেশ্য রয়েছে এবং তার কোন স্বার্থ রয়েছে যা আমাদের সাথে জড়িত। বর্তমানে মানুষ স্বার্থ ছাড়া কোন মানুষের দিকে ফিরেও তাকায় না বা কারোর খোঁজখবরও নেয় না। আমরা এইটুকু খেয়াল করলে দেখতে পাবো যে প্রয়োজন না পড়লে কেউ কাউকে কখনো ডাকে না আর স্বার্থ না থাকলে কেউ কারোর খোঁজখবর কখনোই নেয় না। বর্তমানে মানুষের যখনই কারো কাছে প্রয়োজন মনে হয় তখনই সেই মানুষের খোঁজ খবর নেয় এবং তারা ভালো আছে না খারাপ আছে সেই খবরটাও জিজ্ঞাসা করে।


ধীরে ধীরে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলে বা পরিবেশ সুন্দর স্বাভাবিক করে তারপর তার স্বার্থ বা তার মতলব যা থাকে সেটা পূরণ করে তারপর সেই ব্যক্তি আর অন্য সেই ব্যক্তির খোঁজখবরও নেয় না। প্রয়োজন ফুরিয়ে গেলে বা স্বার্থসিদ্ধি হয়ে গেলে কেউ কখনো কারোর দিকে ফিরেও তাকায় না। আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করে দেখেছি যে ছোট বাচ্চা যাদের কোন কর্ম করার ক্ষমতা থাকে না সেসব বাচ্চাদের কেউ কখনো অতটাও গুরুত্ব দেয় না কারণ সেই বাচ্চা কখনো কারোর কাজে লাগে না। কিন্তু যখনই কোন ব্যক্তির প্রয়োজন হয় তখনই সেই বাচ্চাকে চকলেট ও বিভিন্ন ধরনের লোভনীয় খাবার দেখিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে নেয়। তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে আবার সে বাচ্চাকে অবহেলা করা শুরু করে। তেমনি বয়স্ক বৃদ্ধ ব্যক্তিদের যখন কর্ম ক্ষমতা হারিয়ে যায় তখন তারা অবহেলার গণ্ডিতে পড়ে যায়। বয়স্ক বৃদ্ধ ব্যক্তিদের দ্বারা যখন কোন স্বার্থসিদ্ধি করা যায় না তখন সেই ব্যক্তির কেউ খোঁজ খবরও নেয় না। তবে যদি সেই বয়স্ক ব্যক্তির অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে তবে সেই ব্যক্তির সবাই অনেক খোঁজ খবর নিতে আসে এবং আদর যত্ন করে থাকে।


আমরা এই পৃথিবীর যেদিকেই তাকাই না কেন সেদিকেই আমরা দেখতে পারব স্বার্থ ছাড়া কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির দিকে তাকাও না বা অন্য কোন ব্যক্তির সঙ্গ পছন্দ পছন্দ করে না। যে ব্যক্তিকে যত সময় পর্যন্ত প্রয়োজন হয় অর্থাৎ কাজে লাগে সেই ব্যক্তিকে ততদিন পর্যন্তই সুন্দর একটা সম্পর্কে আবদ্ধ রাখে ও তার সাথে সুন্দর ব্যবহার ও যত্ন করে। কোন ব্যক্তিকে অন্য কোন ব্যক্তি তখনই খুব গুরুত্ব দেয় যখন তার কোন গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কোন স্বার্থের ব্যাপার থাকে। বর্তমানে এমনও দেখা যায় যে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য ব্যক্তিদের মানুষ বিপদে ঠেলে ফেলে আবার নিজেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যেন সেই ব্যক্তির বিপদের সময় সাহায্য করার বাহানায় নিজের স্বার্থটাও সিদ্ধি করা যায়। আসলে বর্তমান মানুষ এতটাই চালাক ও স্বার্থপর হয়ে গেছে যে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করতে থাকে এমনকি মানুষদের বিভিন্নভাবে বিপদেও খেলার চেষ্টা করে থাকে। তাই কখনো যদি কোন ব্যক্তি আমাদের বলার আগেই বা আমরা সাহায্য চাওয়ার আগেই সাহায্য করতে আসে তবে অবশ্যই বুঝতে হবে যে সেই ব্যক্তির কোন স্বার্থ রয়েছে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।