সময় অনুযায়ী জিনিসের কদর হয়।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17727741108192930630470568949190.png


সোর্স



সময় ব্যক্তি বস্তু এবং বিভিন্ন জিনিসের জন্য অনেক মূল্যবান একটি জিনিস। সময় আমাদের যেকোন বস্তুর কদর বোঝায় আবার এই সময় আমাদের পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু শিখিয়ে দেয়। বর্তমানে যে জিনিস আমাদের কাছে মূল্যহীন ভবিষ্যতে দেখা যায় সেই জিনিসই আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আসলে এই সময় আমাদের জীবনে অনেক দামি জিনিস কারণ এই সময়ে আমাদের জীবনের অধিক শিক্ষা দিয়ে থাকে। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আমরা ঠিক সময় মত আমাদের জীবনের একটা শিক্ষা আমরা পেয়ে যাই। প্রত্যেকটা বয়সের এক একটা আলাদা শিক্ষা আমরা পেতে থাকি। সময় আমাদের জীবনে সবকিছু শিখিয়ে দেয়। সময় আমাদের প্রতিনিয়ত শেখায় কিভাবে আমাদের ভালো থাকতে হবে কিভাবে আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আসলে সময় আমাদের জীবনের কোন জিনিসটা মূল্যবান এবং কোন জিনিসটা মূল্যহীন সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আমাদের জীবনে কোন ব্যক্তি প্রয়োজনীয় আর কোন ব্যক্তি অপ্রয়োজনীয় এগুলোও সুস্পষ্ট ভাবে সময় আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয়।


আমাদের জীবনে যত সময় যেতে থাকে তত আমাদের আশেপাশের মানুষ পরিবর্তন হতে থাকে কারণ সময় আমাদের সুন্দরভাবে দেখিয়ে দেয় যে আমাদের জীবনের জন্য কোন মানুষটা প্রয়োজন আর কোন মানুষটা অপ্রয়োজন, কোন মানুষ আমাদের ভালো চায় এবং কোন মানুষ আমাদের খারাপ চায়। দেখা যায় অনেক সময় আমরা আমাদের জীবনে এমন অনেক বন্ধু পাই যা প্রথম প্রথম আমাদের অতটাও পছন্দ হয় না বা আমরা ভরসা করতে পারিনা কিন্তু দিন যত যায় এবং সময় যেতে থাকে ভালো সময় খারাপ সময় উভয় মিলেই জীবনে সময় কাটতে থাকে তখন ধীরে ধীরে বোঝা যায় যে সেই বন্ধু আমাদের প্রকৃত বন্ধু। আমাদের সেই বন্ধুর সাথে আমাদের জীবনে আমরা ভালো মন্দ যত সময় পার করি ততই আমাদের জীবনে তাদের কদর বাড়তে থাকে। আসলে অল্প সময়ে কারোর কদর যেমন বোঝা যায় না তেমন কে ভালো এবং কে খারাপ সেটাও বোঝা যায় না তাই সময় আমাদের জীবনে অনেক বেশি উপকার করে জীবনের সঠিক মানুষটি বেছে নেওয়ার জন্য।


আমরা অনেক সময় অনেক মানুষকে ভাবি যে এই মানুষটা আমাদের জন্য সঠিক নয় বা এই মানুষের সাথে আমাদের দীর্ঘদিন সম্পর্ক ভালো থাকতে পারবে না অথচ দেখা যায় আমাদের জীবনের সময় এমনভাবে ঘুরে যায় যে সেই মানুষটার সাথেই আমাদের যত সময় যেতে থাকে এবং দিন বাড়তে থাকে ততই সেই মানুষটার সাথে আমরা মানসিকভাবে অনেক বেশি জড়িয়ে পড়ি এবং আমাদের প্রতি তার বা তার প্রতি আমাদের অনেকটা বেড়ে যায়। দেখা যায় নতুন নতুন সম্পর্কে কখনোই কেউ কারোর কদর দেয় না বা মূল্যায়ন করে না কিন্তু সম্পর্ক যত পুরনো হয় ততই সে সম্পর্কের মূল্যায়ন বেড়ে যায় এবং অনেক বেশি কদর করে একে অপরকে। আসলে শুধু সম্পর্ক নয়, যে কোন জিনিসের কদর বেড়ে যায় সময়ের সাথে সাথে। আজকে ভরা পেটে যে খাবারটি অতিরিক্ত বলে মনে হচ্ছে এবং আমরা অপ্রয়োজনীয় মনে করছি সেই খাবারটি কিছু সময় পরে যখন আমাদের পেট খালি থাকবে এবং খিদে পাবে তখনই সেই খাবারের কদর হবে।


আমরা যদি পেট ভরা বলে কোন খাবার নষ্ট না করে সেই খাবারটি যত্ন করে রেখে দিই তবে দেখা যাবে নির্দিষ্ট সময় পরে সেই খাবারের এই কদর বেড়ে যাবে। অর্থাৎ সময় শুধু মানুষের নয় যে কোন জিনিসের প্রতি কদর বাড়িয়ে দেয়। যে জিনিসটা বর্তমানে আমাদের প্রয়োজন নয় সেই জিনিসটা ভবিষ্যতে আমাদের প্রয়োজন হতে পারে। আর তার সঠিক ভাবে ব্যবহার সেই সময় আমরা করতে পারব। তাই জীবনে কোন জিনিস তুচ্ছ বলে ফেলে দেওয়া উচিত নয়। জীবনে প্রত্যেকটা জিনিসের প্রয়োজন রয়েছে শুধুমাত্র তার সঠিক সময়ের জন্য অপেক্ষা করার দরকার। আমরা একটু চিন্তা-ভাবনা করলেই এমন অনেক জিনিস পাবো যেটা আমরা অপ্রয়োজনীয় বলে ফেলে রেখেছিলাম কিন্তু নির্দিষ্ট সময়ের পরে ওই জিনিসটাই আমাদের প্রয়োজন বলে আমরা আবার খুঁজে এনে যত্ন করে ব্যবহার করেছি। আমাদের জীবনে আসলে কোন জিনিসই অপ্রয়োজনীয় নয় প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনে প্রয়োজন শুধুমাত্র সেই জিনিসটির সঠিক ব্যবহারের সময় আসার অপেক্ষা করতে হয়। তাই অপচয় না করে প্রত্যেকটা জিনিস তার সময়ের জন্য যত্ন করে তুলে রাখলেই দেখা যাবে সময় অনুযায়ী প্রত্যেকটা জিনিস তার সঠিক ব্যবহারে কাজে লেগে যায়।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.053
BTC 70247.49
ETH 2056.21
USDT 1.00
SBD 0.49