আত্মসম্মান।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
জন্মের পর থেকে আমরা যখন একটু একটু করে বড় হতে শুরু করি তখনই আমাদের মধ্যে একটু একটু করে আত্মসম্মানবোধ গড়ে ওঠে। আমাদের প্রত্যেকের মধ্যেই কমবেশি আত্মসম্মান থাকে। কিছু মানুষ আছে যারা নিজের আত্মসম্মান একেবারে বিলিয়ে দেয় স্বার্থসিদ্ধির কারণে। বর্তমানে কিছু মানুষ এমন দেখা যায় যারা নিজের প্রয়োজন এবং স্বার্থসিদ্ধি করার কারণে আত্মসম্মান বোধকে একদম জলাঞ্জলি দিয়ে কিভাবে অপমান সহ্য করেও নিজের স্বার্থসিদ্ধি করা যায় সে ব্যাপারে যথেষ্ট সচেতন। আসলে কিছু মানুষ আছে যারা নিজের আত্মসম্মান নিয়ে মোটেও চিন্তা করে না শুধুমাত্র চিন্তা করে কিভাবে কোন পরিস্থিতির সুযোগ নিয়ে নিজের স্বার্থসিদ্ধি করা যায়। যেসব মানুষের কোন রকমই আত্মসম্মান বোধ থাকে না সেইসব মানুষ যে কোন সময় যে কোন জঘন্য কাজও করে ফেলতে পারে। আত্মসম্মান জ্ঞানহীন মানুষদের থেকে আমাদের সর্বদাই সচেতন থাকতে হবে এবং সুরক্ষিত দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এইসব মানুষের নিজের যেমন আত্মসম্মানবোধ থাকে না তেমনি অন্যদেরকেও যে সম্মান করবে সেই বোধটুকুও থাকেনা।
প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের আত্মসম্মান বজায় রাখা কারণ সম্মান এমন একটা জিনিস একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। এই পৃথিবীতে এমনিতেই কেউ কাউকে সম্মান করতে চায় না আর সেখানে দাঁড়িয়ে যদি নিজের সম্মান নিজেই না ধরে রাখা যায় তবে অন্য কারোর কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখা একদমই উচিত নয়। আমাদের সবসময় উচিত আমাদের নিজের সম্মান নিজেদেরই রক্ষা করা। যে কোন পরিস্থিতিতে আমরা যদি নিজের সম্মান নিজের রক্ষা করি এবং এমন ভাবে চলাফেরা করি যাতে আমাদের অন্য কেউ অসম্মান করতে না পারে আর প্রতিটা পদক্ষেপ অনেক ভেবেচিন্তে নিতে পারি তবে অবশ্যই আমরা আমাদের আত্মসম্মান বজায় রাখতে সক্ষম হব। কখনো কেউ যদি আমাদের অসম্মান করতে আসে তবে অবশ্যই আমাদের সে ব্যাপারে অর্থাৎ অসম্মানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত কারণ একবার যদি আমরা কাউকে আমাদের অসম্মান করতে সাহস দিয়ে দিই তবে সেই সাহস তারা পেয়ে যাবে এবং বারবার আমাদের অসম্মান করতে শুরু করবে এবং পরবর্তীতে আমরা আর সেই ব্যক্তিকে আমাদের প্রতি সম্মানজনক মনোভাব আনতে পারব না।
আমরা যদি আমাদের সম্মান একবার হারিয়ে ফেলি তবে পরবর্তীতে আবার আমাদের সম্মান বাঁচানোর চেষ্টা করি তবুও অনেক বেশি কষ্টকর হয়ে উঠবে তারপরেও পূর্বের মতো সেই ব্যক্তির থেকে আমরা আমাদের পর্যাপ্ত সম্মান পাবো কিনা তার যথেষ্ট সন্দেহ আছে। তাই সব সময় কোন মানুষ আমাদের অসম্মান করার চেষ্টা করলে প্রথম থেকেই সে ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেক ব্যক্তির সাথে এমন ভাবে আচরণ করতে হবে এবং আমাদের নিজেদেরও এমনভাবে সবার থেকে দূরত্ব বজিয়ে চলাফেরা করতে হবে যেন হঠাৎ করে কেউ আমাদের অসম্মান করতে না পারে এবং অসম্মানজনক কথা না বলতে পারে। কোনরকম কটুক্তি আর আমাদের সাথে উচ্চ গলায় ও অসম্মানজনক কথা বলতে গেলেই মানুষের যেন বেশ কয়েকবার ভাবার প্রয়োজন হয় এমন ভাবে আমাদের চলাফেরা করতে হবে এবং মানুষের সাথে মিশতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যেসব আশেপাশে আমাদের সমাজের ও বন্ধু-বান্ধবের সাথে মেলামেশা করি তারা আমাদেরকে হঠাৎ করে অসম্মানজনক কোন একটা কথা বলে দেয় কিন্তু আমাদের প্রত্যেকের সাথে এমন ভাবে মিশতে হবে যেন মাঝখানে একটা সম্মানের দেয়াল থাকে আর তারা কোনোভাবেই সে সম্মানকে অতিক্রম করে অসম্মানজনক কথা আমাদের না বলতে পারে।
প্রত্যেকটা সম্পর্কে নিজস্ব কিছু সম্মানের জায়গা রয়েছে তাই আমরা যে সম্পর্কে জড়িত রয়েছি প্রত্যেকটা সম্পর্ককেই যথেষ্ট সম্মান করবো এবং সেই ব্যক্তিকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করব যেন তারাও আমাদের যথেষ্ট সম্মান করে। সম্মান করলেই সম্মান পাওয়া যায় তাই আমাদের সম্মান পেতে হলে তাদের কেউ আমাদের যথেষ্ট সম্মান দিতে হবে। যেখানে আমাদের সম্মান নেই সেসব জায়গা থেকে আমাদের অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে তবেই আমরা আমাদের সম্মান রক্ষা করতে পারব। যেখানে মানুষের আচরণ আমাদের প্রতি অভদ্র ও অসম্মানজনক লক্ষ্য করা যাবে এবং সুন্দর শালীনভাবে যে ব্যক্তি আমাদের সাথে কথাবার্তা বলবে না সেসব ব্যক্তি থেকে অবশ্যই আমাদের দূরত্ব বজায় রাখতে হবে এবং বুঝতে হবে যে কোন ব্যক্তি আমাদের সম্মান করে আর কোন ব্যক্তির সম্মান করে না। আমরা যদি আমাদের নিজেকে ভালো না বাসি এবং নিজেকে সম্মান না করি তবে অন্য কোন ব্যক্তি আমাদের ভালবাসবে না এবং সম্মান করবে না তাই সবার আগে নিজেকে ভালবাসতে হবে এবং নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

