ভুল সিদ্ধান্ত।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17733897417285838396691113497325.png


সোর্স



আমাদের জীবনে ছোটবেলা থেকেই আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলতে হয়। আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তই আমাদের জীবনের বিভিন্ন পদক্ষেপের উপর নির্ভর করে আর তার সাথে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের জীবনে ছোট বড় বিভিন্ন ধরনের প্রভাব ফেলে থাকে। আমরা আমাদের জীবনে ছোট্ট সিদ্ধান্ত নিয়ে কিংবা বড় সিদ্ধান্ত নেই আমাদের নেওয়ার প্রত্যেকটি সিদ্ধান্তই আমাদের জীবনে অনেক ছোট বা বড় পরিবর্তন এনে দিতে পারে। আমরা ভাবতেও পারিনা এমন বড় পরিবর্তন আমাদের ছোট্ট একটি সিদ্ধান্তের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে। তাই আমাদের যদি মনে হয় যে এটা ছোট্ট একটি সামান্য ব্যাপার এতে আমাদের জীবনে কি বা ঘটবে তবে আমরা পুরোপুরি ভুল ধারণায় রয়েছি। কারণ আমাদের জীবন কোথা থেকে কিভাবে পরিবর্তন হয়ে যায় আমরা নিজেও অনেক সময় বুঝতে পারি না। ছোট্ট একটি সিদ্ধান্ত আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে যা অনেক ক্ষেত্রে ভালো হয় আবার অনেক ক্ষেত্রে খারাপ হয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকটা সময় ছোট্ট সিদ্ধান্ত থেকে শুরু করে বড় সিদ্ধান্ত পর্যন্ত প্রত্যেকটি সিদ্ধান্তই অনেক ভেবেচিন্তে নেওয়া উচিত। কারণ আমাদের ভাগ্য প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে।


অনেক সময় দেখা যায় অবহেলায় কোন একজন ব্যক্তি লটারি কেটে ফেলে এবং অবহেলায় ফেলে রেখে দেয় কোন এক জায়গায় সেই অবহেলায় লটারি কাটার সিদ্ধান্ত তার জীবন বদলে দিয়ে কোটি কোটি টাকা পুরস্কার পাইয়ে দিতে পারে। তাই আমাদের জীবনে কোন কাজকেই তুচ্ছ বলে মনে করলে হবে না। আমরা যেসব মানুষকে অবহেলা করি অনেক সময় দেখা যায় ওই অবহেলিত মানুষগুলোই আমাদের জীবনে অনেক বড় উপকার করে বসে যার জন্য আমাদের জীবনে অনেক উন্নতি হয় আমরা জীবনে অনেক সুখে শান্তিতে বাঁচতে পারি। আমাদের জীবনটা অনেকটা দাবা খেলার মতন, দাবা খেলার সময় আমরা যদি কোন একটি দান ভুল দিয়ে ফেলি তবে পুরো খেলাটাই আমরা হেরে যেতে পারি। তেমনি আমাদের এই জীবনে যদি আমরা কোন একটি সিদ্ধান্ত ভুল করে ফেলি তবে আমাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে যেতে পারে। আর এই জীবনের কিছু কিছু সিদ্ধান্ত আছে যা খুবই গুরুত্বপূর্ণ যার উপর নির্ভর করে আমাদের জীবনের ভবিষ্যৎ। আমাদের জীবনে আমরা কোথায় জন্মগ্রহণ করব সেটা আমরা কোনভাবেই সিদ্ধান্ত নিতে পারি না তবে কোথায় আমরা কোন মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবো সেটা আমরা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারি।


বিয়ে করা অর্থাৎ কোন একটা মানুষের সাথে নিজের জীবনকে জড়িয়ে নেওয়া মানে আমাদের আরেকটি জন্ম নেওয়া এবং নতুন করে আমাদের জীবনটাকে শুরু করা। পূর্বের জীবন আর বিয়ের পরবর্তী জীবন থেকে আমাদের একদমই ভিন্ন ধরনের তাই এটাকে পুনর্জনম বলে মনে করা হয়। আমাদের জীবনের এই পুনর্জনমের সিদ্ধান্ত অর্থাৎ আমাদের জীবনসঙ্গী নির্বাচন যদি আমরা ভুল নেই আমাদের জীবনসঙ্গী এবং আমাদের পরবর্তী জীবন কেমন হবে সেই সিদ্ধান্ত যদি আমরা কোনরকম ভুল নিয়ে ফেলি তবে আমাদের পরবর্তী পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে আর আমাদের জীবনযাপন হয়ে যাবে নরকের মত। তাই আমাদের জীবনের অন্যান্য ছোটখাটো এবং বড় সিদ্ধান্তের মতো আমাদের জীবনসঙ্গী নির্বাচনের সিদ্ধান্তটাও অনেক গুরুত্বপূর্ণ মনে করে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। আমাদের জীবনের কিছু কিছু ভুল সিদ্ধান্ত যেগুলো আমরা না বুঝে নিয়ে ফেলি সেগুলো অনেক সময় আমরা আবার শুধরে নতুন করে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু জীবনে অনেক সিদ্ধান্ত আছে যা আমরা পুনরায় ঠিক করে নিতে পারি না, তাই আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল হচ্ছে কিনা সেটা বিচার বিবেচনা করে নিতে হবে।


আমাদের একটাই জীবন তাই যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সময় নিয়ে ভালোভাবে যাচাই-বাছাই করে চিন্তা ভাবনা করে যে কোন সিদ্ধান্ত উপনীত হতে হবে। আমরা যদি আমাদের জীবনের যেকোনো সিদ্ধান্ত খুবই তাড়াহুড়ো করে এবং কম সময়ের মধ্যে নিয়ে ফেলি তবে সেটা হবে আমাদের একটি বড় ভুল। জীবনের কোনো সিদ্ধান্ত সহজেই তাড়াহুড়ো করে নিলে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার চান্স অনেক গুণে বেড়ে যায়। আর আমরা যদি এভাবে ভুল সিদ্ধান্ত নিতে থাকি এবং তাড়াহুড়ো করে জীবনের সিদ্ধান্ত নিয়ে তবে আমাদের জীবন হয়ে যাবে ভুলে ভরা আর সেই ভুলে ভরা জীবন আমাদের শুধু কষ্ট দেবে কিন্তু কখনো সুখে শান্তিতে বাঁচতে দেবে না। তাই আমাদের জীবনে যেন কোনো ভুল সিদ্ধান্ত স্থান না নিতে পারে তাই সবসময় গুরুজনদের কাছে এবং বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের কাছে পরামর্শ নিতে হবে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে। আমরা যদি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন ধরনের জ্ঞানই ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারি তবে আমাদের সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আর তার সাথে আমরা আরও বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করব আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 73730.94
ETH 2293.78
USDT 1.00
SBD 0.51