নকলে ভরা পৃথিবী।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীকে অনেক সুন্দর ভাবে গড়ে তুলেছে। এই পৃথিবীর একটা অংশ হিসেবে আমাদের মানবজাতিদের ও আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদের মানবজাতি এবং বিভিন্ন প্রাণীজাতি সৃষ্টি করেছে তখন এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার জন্য খাদ্যের জন্য এবং প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীও সৃষ্টি করে দিয়েছে যাতে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারি এবং আমাদের কোন অসুবিধা না হয় বা কোন অভাব না হয়। আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির উপরে আমাদের ছিল অগাধ বিশ্বাস তাই আমরা সেই পুরনো সময়ে সৃষ্টির এই জিনিসপত্র নিয়েই সুখে থাকতাম এবং স্বাভাবিকভাবে আমরা যেসব জিনিস পেতাম সেগুলো নিয়েই সুন্দরভাবে বেঁচে থাকতাম। কিন্তু তারপর মানুষ যত উন্নত হলো এবং পড়াশোনা শিখে বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকলো তখনই শুরু হলো এসব জিনিসের ধ্বংস। আমাদের সৃষ্টিকর্তার এই সুন্দর সব সৃষ্টি আমরা মানবজাতি ধীরে ধীরে নষ্ট করে দিতে শুরু করেছি। আমাদের পূর্বপুরুষেরা অনেক কিছুই এই পৃথিবীর ধ্বংস করে এসেছে এবং আমরাও এই পৃথিবীর অনেক স্বাভাবিক এবং সুন্দর সৃষ্টি যা আমাদের জীবন জীবিকা সুন্দরভাবে চালাতে সাহায্য করে সেগুলো আমাদের বিভিন্ন কর্মের দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে।
সৃষ্টিকর্তার সৃষ্টির প্রত্যেকটা জিনিস আমরা আমাদের কর্মের দ্বারা এমনভাবে ধ্বংস করে চলেছি যে বর্তমানে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বিষাক্ত জিনিসের পরিণত হয়েছে। আগেকার মত কোন জিনিসেই এখন বিশুদ্ধতা নেই। আগেকার সময়ে যে প্রাকৃতিক উপায় আমরা বিভিন্ন খাদ্য পেতাম এবং জীবন জীবিকা নির্বাহের জন্য সুন্দরভাবে বিভিন্ন জিনিস পেতাম, প্রকৃতি থেকে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পেতাম যা আমাদের জীবনকে অনেক সুন্দর এবং সহজ সরল করে তুলতো সেগুলো এখন আমরা নষ্ট করে নতুন করে আবার নকল তৈরি করতে শুরু করেছি যা আমাদের নিজেদের জন্যই একদমই ভালো নয়। আগেকার সময়ে শাকসবজি উৎপাদনের জন্য কোন রকমের কীটনাশক বা বিষাক্ত সারের প্রয়োজন হতো না কিন্তু এখন দেখা যায় সবজি বা বিভিন্ন ফলমূল চাষ করতে গিয়ে বিভিন্ন বিষাক্ত ওষুধ ও সার ব্যবহার করা হয় যা পোকামাকড়ের সাথে সাথে আমাদের নিজেদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। পরিপক্ক ফল বা সবজি গাছ থেকে না পেরে কাঁচা অবস্থায় পেলে সেগুলো আবার বিষাক্ত কেমিক্যাল এর দ্বারা পাকিয়ে সেগুলো বিক্রি করা হয়। নকল বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে যা আমাদের খাদ্য এবং বিভিন্ন প্রয়োজনে জিনিস হিসেবে আমরা ব্যবহার করি।
বর্তমানে আমরা এতটাই শিক্ষিত পর্যায়ে চলে এসেছি যে আমরা নিজেরাই জানিনা আমাদের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ, কারণ আমাদের এই শিক্ষাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডেই ক্ষতি করে চলেছে। আমাদের দাড়াই আমাদের পৃথিবীর এতটা ক্ষতি হচ্ছে যে আমাদের স্বাভাবিক জীবন যাপন ও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার পাশাপাশি আমাদের আয়ু হয় হচ্ছে আর আমাদের মৃত্যুর দিন অনেক তাড়াতাড়ি চলে আসছে। বর্তমানে দেখা যায় বিভিন্ন পণ্য এবং খাদ্যের যেমন নকল রয়েছে তেমন আমাদের শরীরের মধ্যেও বিভিন্ন নকল জিনিস আমরা নিজেরাই প্রবেশ করাচ্ছি। সৃষ্টিকর্তার এই সুন্দর শরীর যা আমাদের তিনি দান করেছে সেটা নিয়ে অনেক মানুষে এমন আছে যারা মোটেও খুশি নয়। সৃষ্টিকর্তার দানের এই সুন্দর শরীর অনেক মানুষই আছে যারা বিভিন্ন কসমেটিক চিকিৎসা করে পরিবর্তন করার চেষ্টা করে। বিভিন্ন ভাবে অস্ত্রোপচার ও বিভিন্নভাবে বিভিন্ন ওষুধ শরীরে ব্যবহার করে শরীরের আকৃতি, রঙ ও বিভিন্ন অঙ্গ পরিবর্তনের চেষ্টা করে চলেছে। যার দ্বারা কেউ কেউ সুন্দর দেখতে হলেও বেশিরভাগই আরো বেশি কুৎসিত দেখতে হয়ে থাকে।
আসলে আমাদের পৃথিবীতে সৃষ্টিকর্তার প্রত্যেকটি সৃষ্টি যতটা সুন্দর দেখতে তার ওপরে কখনোই কোন জিনিস সুন্দর হতে পারে না। তাই মানব জাতি যতই শিক্ষিত হোক না কেন এবং বিভিন্ন চিকিৎসা বা বিভিন্ন ভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুক না কেন এতে শুধুমাত্র নিজের শরীরের ক্ষতি হবে কিন্তু সৌন্দর্য থাকবে না। আসলে কৃত্রিম সব জিনিসই খারাপ, তাই আমরা যদি কোন খাবার বা কোন জিনিস কৃত্রিমভাবে তৈরি করি সেটাও যেমন খারাপ তেমন আমাদের শরীরকে যদি কৃত্রিমভাবে সুন্দর করার চেষ্টা করি সেটাও অনেক বেশি খারাপ হিসেবে প্রমাণিত হবে। আমরা যত বেশি শিক্ষিত হচ্ছি ততই দেখা যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা সুন্দর জিনিসের ক্ষতি করে চলেছি এবং আমাদের নিজেদেরও ক্ষতি করে চলেছি আমাদের অজান্তেই বা অনেক সময় ইচ্ছা করেই আমরা আমাদের নিজেদের ক্ষতি করে বসি। আমরা যদি প্রকৃত শিক্ষিত হয়ে থাকি তবে অবশ্যই আমাদের এই সুন্দর পৃথিবীকে রক্ষা করা দরকার এবং নকল সব জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করা দরকার। কারণ এই নকলে ভরা পৃথিবী আমাদের শুধু ক্ষতি করে চলেছে আর আমাদের জীবনের আয়ু কমিয়ে চলেছে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

