বর্তমান সমাজে কথার ডাল পালা গজায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
কথা আমাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। শব্দ ছাড়া বা কথা না বলে আমরা আমাদের ভাব প্রকাশ করতেই পারি না। যেকোনো মানুষকে আমাদের মনের ভাব প্রকাশ করতে এবং বিভিন্ন সমস্যা বা বার্তা দিতে এই কথার প্রয়োজন হয়। কিন্তু বর্তমান সমাজের কথা আমাদের যেমন প্রয়োজন ভাব প্রকাশের জন্য তেমনি চুপ থাকো আমাদের জীবনের সুরক্ষার জন্যও প্রয়োজন। মানুষ যখন অতিরিক্ত কথা বলে তখন তার ভেতরের বিভিন্ন জমে থাকা কথা বেরিয়ে আসে যা অন্যদের কাছে শেয়ার করার প্রয়োজন নেই বা শেয়ার করা যায় না। অতিরিক্ত কথার মাধ্যমে আমরা অনেক লুকিয়ে রাখা গোপন কথাও ভুল করে বলে ফেলি। তাই সবসময় আমাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যে কথা বলা উচিত এবং কার সাথে কি কথা বলব আর কার সাথে কি কথা বলব না সেটা অবশ্যই আমাদের ভেবেচিন্তে বলা উচিত। কারণ বর্তমান সময় দেখা যায় কথার যে মান সে মান সঠিক থাকে না। বর্তমান সমাজে আমরা এক কথা বলি আর মানুষের কানে পৌঁছায় অন্য কথা। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য একরকম কথা বলি আর আমাদের কথা শুনে আমাদের সামনের মানুষ অন্যরকমই মনে করে।
আসলে বর্তমানে মানুষের মনের ভাব ও পরিবর্তন হয়ে যায় তার কথার মধ্য দিয়ে অর্থাৎ আমরা যে মনে কথা বলছি বা সহজ সরল ভূমিতে কথা বলছি সেই কথাটি সামনের মানুষ পুরাই অন্যভাবে অর্থাৎ নেগেটিভ মনে করছে। আমরা যদি বর্তমানে সহজ সরল মনে কোন মানুষকে কোন কথা বলে থাকি সেই মানুষটি কোনভাবেই সে কথাটি সহজ সরল ভাবে নেয় না। আসলে বর্তমানে মানুষের মন এতটাই জটিল হয়ে গেছে যে কখনোই তারা অন্য কোন মানুষের কথাবার্তা সহজ সরল ভাবে নিতে পারে না সব সময় জটিল ভাবে কথা শুনে এবং কথার মধ্যেও কোন জটিল কোন মানে খোঁজার চেষ্টা করে। কোন মানুষের মনে যদি সরলতা থাকে এবং সরল মনে ভালো কথাও বলে থাকে সেই কথাটাও অন্যদের মনে জটিলতা সৃষ্টি করে এবং এটাই মনে করতে থাকে যে সেই লোকটি সরল ভাবে কোন কথা বলেনি এর মধ্যেও কোন লুকানো জটিলতা রয়েছে আর সেই ব্যক্তি এসে কথার মধ্যে জটিলতাই খুঁজতে শুরু করে। আর এই বর্তমান সমাজের জটিলতার জন্য কথাবার্তার ও বিভিন্নভাবে হাত-পা গজাতে থাকে।
কোন মানুষ যদি তার মনের কথা অন্য কোন মানুষকে বলে বা অন্য কোন ব্যক্তির সম্পর্কে কোন মানুষকে কোন কথা বলা হয় তবে সেই কথা আর হাত-পা বা ডালপালা গজাতে শুরু করে এবং একজন মানুষ থাকে আরেকজন মানুষ অব্দি সে কথা পৌঁছাতে পৌঁছাতে মূল কথা এমন ভাবে বিকৃত হতে থাকে যে কথার পুরো মানেই বদলে যায়। সহজ সরল কথা এমন ভাবে বিকৃত হয় যে যদি কোন ব্যক্তি সম্পর্কে কোন ভালো কথা অন্য কোন ব্যক্তি বলে থাকে তো সেই ভালো কথাটিও বিকৃত হয়ে খারাপ কথায় পরিণত হয়ে যায়। আর এই কথার জন্যই মানুষের মানুষের বিভিন্নভাবে ঝগড়া অশান্তি ও মনোমালিন্য দেখা যায়। বর্তমান সমাজের মানুষেরা ভালো কথা কোনভাবেই মেনে নিতে পারে না সব কথার মধ্যে এতটাই খারাপ মানে খুঁজতে থাকে যে কথার মানেই বদলে যায়। আর তার সাথে প্রত্যেকটা কথার সাথে মানুষ এমন ভাবে নিজের কিছু মনের কথা যোগ করতে থাকে যে মূল কথা হারিয়ে যায় আর কথার মানেই বদলে যায়। আসলে আমাদের উচিত কখনো কারোর কথা শুনে কোন সিদ্ধান্তে না পৌঁছানো। কারণ বর্তমান সময়ে কথার এমন ভাবে বিকৃতির ঘটতে থাকে যে মূল কথাই হারিয়ে যায় এবং আমাদের ভুল ধারণা হয়ে যেতে পারে।
বর্তমান সমাজে কোন মানুষের সাথে এই মন খুলে এবং দ্বিধাহীন ভাবে কোন কথা বলা উচিত নয়। আমরা যদি ভাল মনের কোন ভালো কথা বলে থাকি বা নিজের কোন সমস্যার কথা বলে থাকি সেই কথা বিকৃত হয়ে আমাদের সম্পর্কে এমন বাজে বাজে কিছু কথা তৈরি হয়ে যাবে যা পরবর্তীতে আমাদের সমস্যা আরো বাড়তে থাকবে এবং আমাদের সেই কথার জন্য মনের অশান্তি সৃষ্টি হবে। আমরা যদি আমাদের সংসারের কোন কথা বলি তবে সেই কথাগুলো সমাজের মানুষেরা এমনভাবে বিকৃত করবে এবং তাদের নিজস্ব কথা এমন ভাবে যোগ করবে যে আমাদের সংসারেই ছোট সমস্যাগুলো অনেক বড় আকারে বৃদ্ধি পেতে থাকবে। এমনভাবে বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে ডালপালা গজিয়ে নেবে যদি আমরা আমাদের মনের কথা অন্য মানুষদের বলতে যাই। তাই সব সময় আমাদের মনের কথা আমাদের মনের মধ্যেই রাখা উচিত আর সমাজের মানুষের থেকে দূরত্ব বজায় চলা উচিত। যতটুকু কথা বললে কোন ক্ষতি হবে না সেইটুকু কথাই খুবই ভেবেচিন্তে বলা উচিত। বর্তমানে কথা আর ভীষণভাবে ডালপালা গজায়। তাই সবসময় ভেবেচিন্তে কথা বলা উচিত আর যথাসম্ভব নিজের সমস্যা এবং নিজের মনের আবেগ ও ভাবনা নিজের মধ্যেই রাখা উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

