বোকা হলে সুখী হওয়া যায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি অতি চালাকের গলায় দড়ি। অর্থাৎ যেসব মানুষ প্রয়োজনে অতিরিক্ত চালাকি করে তাদের কখনোই ভালো হয় না তাদের জীবনে সব সময় অশান্তি লেগে থাকে আর খারাপ হয়ে থাকে। জীবনে যেসব মানুষ অতিরিক্ত চালাকি করতে থাকে এবং ভালো কিছু পাওয়ার জন্য সব সময় ষড়যন্ত্র করতে থাকে তাদের জীবনে সুখ-শান্তি কম বসবাস করে। কিছু কিছু মানুষ এমন আছে যারা কখনো সহজ সরল পথে চলাফেরা করতে পারে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা অনেক জটিল পথ অবলম্বন করে এবং সব সময় জটিল হবে চিন্তা ভাবনা করতেই পছন্দ করে এবং সেই মতো জটিল ভাবেই সব কাজকর্ম করে। এইসব মানুষ দেখা যায় তাদের এই নিজের জটিলতার মাঝে নিজেই ফেঁসে যায়। আসলে জটিলতা জীবনের সবথেকে খারাপ একটি জিনিস জীবন যত সহজ সরল হয় ততই জীবন অনেক সুন্দর হয়। মানুষ যতই চালাকি করার চেষ্টা করে ততই জীবনে খারাপ অনেক কিছু ঘটতে থাকে কিন্তু মানুষ যখন সহজ সরল হয় তখন ভগবান স্বয়ং তাকে রক্ষা করে বিভিন্ন ঘাত প্রতিবাদ এবং খারাপ ব্যক্তিদের থেকে।
বোকা মানুষেরা জীবনে অনেক সুখে শান্তিতে থাকতে পারে কারণ তারা বেশি ক্রিমিনালি বা চালাকি বুদ্ধি জীবনে খাটায় না। বোকারা জীবনটাকে অনেক সহজ সরল ভাবে দেখে এবং জীবনটা অনেক সহজ ভাবেই কাটানোর চেষ্টা করে থাকে যার ফলে জীবনে কোন জটিলতা আসতে পারে না এবং জীবন সুন্দর এবং সহজভাবে চলতে থাকে। তবে বোকা মানুষদের ক্ষেত্রে একটাই সমস্যা যে তারা জটিল এবং চালাক মানুষদের কাছ থেকে একটু কষ্ট পেয়ে থাকে তবে সেটা সাময়িক কষ্ট। চালাক ব্যক্তিরা যেহেতু অনেক স্বার্থপর প্রকৃতির হয় তাই বোকাদের কষ্ট দিতে পারে। কিন্তু বোকারা কষ্ট পেলেও সেটা সাময়িক কষ্ট হয়ে থাকে কারণ তারা খুবই সহজ সরল হয় অল্প সময়ের মধ্যেই তারা যে কোন কষ্ট ভুলে নতুন ভাবে সুন্দর জীবন যাপন করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বোকা মানুষেরা জীবনে খুব একটা বেশি ঠকে না যতটা চালাক মানুষেরা জীবনে ঠকে যায়। কারণ বোকা মানুষদের চাহিদা এবং চালাকি খুব কম থাকে যার কারণে তারা সহজ সরল ভাবেই অনেক কিছু পেয়ে যায় এবং যেটুকু তারা পায় সেটুকুতেই অনেক সুখে জীবন কাটাতে পারে।
কিন্তু চালাক মানুষেরা কখনো অল্প পেতে সন্তুষ্ট থাকতে পারে না যার কারণে তারা অনেক বেশি জীবনে দুঃখ পেয়ে থাকে। আসলে জীবনে সুখ দুঃখ সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আমরা আমাদের জীবনকে যতটা জটিল করে তুলব আমাদের জীবনে অশান্তি ততটাই বাড়তে থাকবে আর আমরা আমাদের জীবনটাকে যতটা সহজ করে তুলবো, লোভ থেকে দূরে থাকব আমাদের কাছে যতটুকু আছে ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকব তবে আমাদের কাছে দুঃখ এবং অশান্তি অনেক বেশি দূরে থাকবে। বোকা মানুষেরা যেহেতু অল্পেতেই অনেক খুশি থাকে তাই বোকা মানুষদের জীবনে সুখ শান্তির কোন অভাব হয় না আর অল্পতে সুখী হওয়ার কারণে স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে অনেক বেশি সুখী রাখার চেষ্টা করে আর এই বোকা মানুষের জীবনের সব অপূর্ণতা দূর করে দেওয়ার ও চেষ্টা করে থাকে। আসলে আমরা আমাদের চারপাশে খেয়াল করলে দেখতে পারবো এই বোকা মানুষগুলো ভাগ্য জোরে এবং সৃষ্টিকর্তার কৃপায় সবসময় তাদের ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং জীবনে সব সময় সুখে থাকতে পারে।
চালাক মানুষরা সব সময় এত বেশি চালাকি করতে থাকে যে তাদের সাথে অনেক মানুষই মেলামেশা করতে চায় না এবং তাদের চালাকির কারণে এবং ছলচাতুরি কথাবার্তার কারণে তাদের থেকে অনেকেই দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। যার ফলে এদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও কাছের মানুষ অনেক কম হতে থাকে। কিন্তু বোকা মানুষদের যেহেতু কোনো ছলচাতুরি থাকে না বা চালাকি কথা বার্তা থাকে না তাই এই বোকা মানুষদের অনেক বেশি বন্ধু আত্মীয়-স্বজন ও প্রিয় মানুষ হয়ে থাকে আর এর কারনেও বোকা মানুষেরা অনেক বেশি হাসিখুশি ও সুন্দর জীবন যাপন করতে পারে নিজের কাছের প্রিয় মানুষদের সাথে নিয়ে। জীবনে চালাকি করলে অনেক কিছুতেই ঠকে যেতে হয় তার থেকে ভালো বোকা হয়ে সুন্দর ভাবে জীবন কাটানো এবং অল্পতেই খুশি হয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো সবার সাথে উপভোগ করা। চালাক মানুষের থেকে বোকা মানুষ জীবনে অনেক বেশি সুখী হয়ে থাকে কারণ তারা চালাকি করতে বাজে সময় নষ্ট করে না এবং সহজ সরল জীবন যাপন করতে আর পরিশ্রমের মাধ্যমে সবকিছু পেতে চেষ্টা করে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

