কিছুটা মানসিক ঘটনা ঘটে আমাদের সাথে।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17789123976648091638841605385722.png


সোর্স



আমরা অনেক সময় খেয়াল করেছি যে আমাদের সাথে কোন ঘটনা ঘটছে না কিন্তু আমরা যখনই মনে করি যে আমরা খুবই শান্ত একটা জীবন যাপন করছি আর আমাদের জীবনে একটু অশান্তি দরকার অর্থাৎ একটু নদীর মত উথাল পাথাল ঢেউয়ের দরকার তখনই আমাদের জীবনে কিছু না কিছু ঘটে যায়। অথবা যখন আমরা মনে করি যে আমাদের জীবনের শান্তি রয়েছে কোন অশান্তি নেই তখনই আমাদের জীবনে কোথা থেকে যেন একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় এবং সেই অশান্তি আমাদের বেশ সময় ধরে বই বেড়াতে হয়। আমাদের জীবনে অনেক কিছুই আমাদের মানসিকতা অর্থাৎ চিন্তাভাবনার উপর নির্ভর করে আমরা যেমন ভাবনা চিন্তা করি আমাদের জীবনে তেমনি ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ আমরা যদি খুব বেশি পজিটিভ চিন্তাভাবনা করি তবে আমাদের জীবনের পজিটিভ ঘটনা ঘটে আর আমরা যদি অনেক বেশি নেগেটিভ চিন্তাভাবনা করি তাহলে আমাদের জীবনে ও নেগেটিভ ঘটনা ঘটতে থাকে।


অনেক সময় দেখা যায় কিছু মানুষ সব সময় বলতে থাকে যে আমার শরীর খুব খারাপ আমার মন ভালো নেই আমার জীবনে কোন শান্তি নেই অর্থাৎ শুধুমাত্র অন্যের কাছে সহানুভূতি পাওয়ার জন্য নিজে সুন্দর জীবনকে অসুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতে থাকে, এবং পরবর্তীতে দেখা যায় সেই মানুষগুলো সত্যি সত্যিই জীবনে অনেক বেশি অশান্তি সৃষ্টি হয়ে যায় সংসারে অশান্তি এমনকি শারীরিক বিভিন্ন রোগ বেরাম তাদের শুরু হয়ে যায়। আমরা মানসিকভাবে যেমন থাকবো তেমনি আমাদের শরীর আচরণ করবে। আর তার সাথে আমাদের পরিবেশ আমাদের তেমনি উপহার দিতে থাকবে যেমন আমরা ভাববো। আমরা যদি সব সময় চিন্তা করতে থাকি যে আমরা অনেক বেশি অসুখী রয়েছি আমাদের জীবনে কোন কিছুই ঠিক নেই আমরা কোন কিছুই ভালো পারছিনা আমাদের এই জীবন থেকে তবে আমাদের চারপাশে সব কিছুই সুন্দর মনে হতে থাকবে কিন্তু আমরা যখনই সবকিছু সুন্দর বলে মনে করতে থাকবো এবং আমাদের জীবনকে আমরা অনেক বেশি উপভোগ করতে থাকবো, আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর মনে করবো তখনই আমরা দেখতে পারবো যে আমাদের জীবনে খারাপ বা অসুন্দর বলে কোন জিনিস নেই সব কিছুই সুন্দর এবং পারফেক্ট।


আসলে আমাদের জীবনটা সম্পূর্ণ আমাদের মনের উপর নির্ভর করে আমরা যেমনটা চিন্তা করব আমাদের সাথে ঠিক তেমনটাই হতে থাকবে। আমরা যদি সবকিছুর মধ্যে খারাপ দেখতে থাকি তবে আমরা ভালো কিছুই দেখতে পারবো না এমনকি আমাদের জীবনে আমাদের চারপাশে কোন কিছুই আমাদের ভালো লাগবে না কিন্তু আমরা যদি সবকিছুর মধ্যে ভালো খুঁজতে থাকি এবং ভালোই দেখি তবে আমাদের চারপাশ এবং আমাদের জীবন আমাদের পারিপার্শ্বিক পরিবেশ এবং পরিবেশের মানুষ সবকিছুই আমাদের ভালো লাগবে এবং সুন্দর বলে মনে হবে, আর তার সাথে আমাদের আশেপাশের সমাজের মানুষগুলো কেউ আমাদের সব সময় ভালো বলেই মনে হবে। আমরা মানসিকভাবে যতটা শক্তিশালী থাকবো আমাদের জীবনে ততটাই সমস্যা দূরে থাকবে। কিন্তু আমরা যদি মানসিকভাবে খুবই দুর্বল হয়ে থাকি তবে দেখব আমাদের জীবনে কখনোই সমস্যা দূর হবে না বরং আমাদের দুর্বল চিন্তাভাবনার কারণে বিভিন্ন ধরনের সমস্যা সবসময় আমাদের জড়িয়ে ধরে থাকবে।


আমাদের জীবন এবং আমাদের মনের চিন্তাভাবনা ভীষণভাবে সম্পর্কযুক্ত। আমরা যেমন চিন্তাভাবনা করব যেমন আমাদের মানসিকতা হবে আমাদের জীবনেও সেই ভাবেই গড়ে উঠবে। আমরা সবসময় হাসিখুশি এবং সুন্দরভাবে যখনই দিন কাটাবো তখনই আমাদের চারপাশের খারাপ জিনিসও আমাদের ভালো লাগতে শুরু করবে এবং আমাদের এই পৃথিবী আমাদের সৃষ্টিকর্তা সবকিছুই আমাদের পজেটিভ এবং ভালো জিনিস উপহার দিতে থাকবে আর আমাদের কাছ থেকে খারাপ জিনিস দূরে রাখার চেষ্টা করবে। আমরা সবকিছু যদি পজিটিভ ভাবে নিয়ে এবং সব সময় মনকে শান্ত রেখে হাসিখুশি ভাবে জীবন যাপন করার চেষ্টা করি তবে আমরা আমাদের জীবন থেকে সব নেগেটিভ জিনিস দূরে রাখতে পারব এবং আমাদের জীবনে সব সমস্যা তুচ্ছ হতে শুরু করবে। কিন্তু আমরা যদি সব সময় নেতিবাচক আচরণ করি এবং নেগেটিভ চিন্তাভাবনা করি তবে আমাদের ছোট ছোট সমস্যা অনেক বড় লাগতে শুরু করবে এবং আমাদের জীবনে কখনোই সুখ শান্তি বিরাজ করবে না। তাই আমাদের সবসময় মানসিকভাবে সুস্থ ও সুন্দর চিন্তা ভাবনা রাখতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।