হিংসা আমাদের জীবনের সবচেয়ে বড় কাল।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই হিংসা করা মানুষের জীবনে কোনোভাবেই সুখ আসে না। যেসব মানুষ হিংসা করে সেসব মানুষের জীবন এবং মনের মধ্যে কখনোই সুখ বিরাজ করে না। হিংসায় মানুষ একা একাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোন মানুষের সাথে আমরা যদি খারাপ ব্যবহার নাও করি তবুও সেই মানুষটা আমাদের সাথে খারাপ ব্যবহার করে এবং প্রতিনিয়ত আমাদের সম্পর্কে খারাপ উক্তি করতে থাকে অন্যদের সাথে। আমাদের সুখ-শান্তি এবং সুন্দরভাবে বেঁচে থাকা অনেকের মনেই শান্তি দেয় না। আমাদের জীবনের সুখ শান্তি এবং সুন্দরভাবে বাঁচার ধরন দেখে কিছু মানুষ এমন আছে যারা শুধু মনে করে যে তাদের কাছে এমন সুন্দর জীবন এবং সুখ শান্তি কেন নেই আর এইসব চিন্তা ভাবনা করেই তারা প্রতিনিয়ত জ্বলে পুড়ে মরতে থাকে। আর এই জলন সৃষ্টি করে প্রচন্ড তীব্র হিংসার। আমরা যদি কারোর কোন ক্ষতি না করি এবং নিজেদের মতনই সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করি তবেও দেখা যাবে আমাদের সেই সুন্দর জীবন যাপন দেখেই অনেক মানুষ আমাদের হিংসা করে চলেছে। আর এই হিংসার জন্য আমাদের কোন ক্ষতি হয় না বা আমরা এই হিংসার জন্য কোন ভাবেই দায়ী নয়।
অন্যের হিংসার জন্য আমাদের কোনরকম ক্ষতি হতে পারে না কিন্তু ক্ষতি হয় যারা আমাদের দেখে হিংসা করে চলে। কারণ আমাদের সুখ দেখে যারা হিংসা করছে তারাই তিলে তিলে মরছে অর্থাৎ মানসিকভাবে অশান্তির মধ্যে রয়েছে যার ফলে তাদের মনের শান্তি নষ্ট হচ্ছে আর তার সাথে শরীরেরও ক্ষতি হচ্ছে। হিংসায় যখন মনের শান্তি নষ্ট হয় আর অন্যের শান্তি দেখে যখন সেই শান্তি না পাওয়ার ঠিক জন্ম নেয় তখন আমাদের জীবনে যে ভালো জিনিস টুকু রয়েছে এবং আমাদের জীবনের যে শান্তি আর সুন্দর মুহূর্তগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্নভাবে নষ্ট করে ফেলি। অন্যের ভালো মুহূর্ত বা অন্যের জীবন যাপন দেখে আমরা অনেক সময় এতটাই প্রভাবিত হয়ে পড়ি যে আমরা মনে করি যে সেই আনন্দ এবং সেই সুখ টাই আমাদের জীবনে প্রয়োজন আর আমরা সেসব মানুষের থেকে অনেক বেশি খারাপ জীবন যাপন করছি, কিন্তু এই চিন্তা ভাবনার কারণে আমরা আমাদের সৌন্দর্য জীবনযাপন এবং মনের শান্তি সেটাই নষ্ট করে ফেলি। আর এই ভাবেই অন্যায়ের প্রতি হিংসা আমাদের জীবনের সুখ শান্তি তিলে তিলে নষ্ট করে দেয়। আমরা যদি অন্যের দাম্পত্য জীবন দেখে হিংসা করি তবে দেখা যাবে আমাদের নিজেদের দাম্পত্য জীবনে অনেক বেশি অশান্তি সৃষ্টি করে ফেলি।
অন্যের সাথে তুলনা, অন্য জীবন দেখে প্রভাবিত হওয়া এবং অন্যদের হিংসা করা এসব আমাদের জীবনের খুবই ক্ষতিকারক জিনিস যা আমাদের জীবনের শান্তি একদম নষ্ট করে ফেলতে পারে। হিংসা করে আমরা অনেক সময় এমন কিছু খারাপ পদক্ষেপ নিতে পারি যা আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর আবার অনেক সময় আমাদের হিংসার জন্য অন্যদের জীবনেও নেমে আসে অশান্তি ও ক্ষতি। নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে না পাড়ার জন্য আমরা অন্যের প্রতি যে হিংসা মনোভাব আমাদের অজান্তেই সৃষ্টি করে ফেলি, তার ফলে যদি আমরা হিংসায় সেই ব্যক্তির জীবনে কোনরকম ক্ষতি করে ফেলি সেই ক্ষতি তার জীবনেও যেমন হয় তেমনি আমাদের জীবনের জন্য তার চেয়ে অনেক বেশি ক্ষতি প্রমাণিত হয়। অনেক সময় দেখা যায় হিংসার কারণে মানুষ বিভিন্ন ক্রাইম করে বসে যার ফলে অন্যায়ের সাথে সাথে আমাদের নিজেদের জীবনও নষ্ট হয়ে যায় আর তার সাথে আমাদের জীবনের যেটুকু উন্নতি এবং সাফল্য পাওয়ার কথা ছিল সেটা থেকেও আমরা অনেক দূরে সরে আসি। মানুষের সাথে মিলেমিশে থাকায় আমরা মানুষের থেকে যে সুবিধা এবং ভালো সম্পর্ক গড়ে তুলতে পারতাম আর একসাথে মিলে জীবনে যে আনন্দটুকু পেতাম এবং সুন্দর জীবন যাপন করতে পারতাম সেই সুন্দর জীবন যাপন থেকেও আমরা বঞ্চিত হয়ে যাব শুধুমাত্র এই হিংসার কারণে।
হিংসা আমাদের জীবনে কোনভাবেই শান্তি দিতে পারে না। হিংসা প্রতিনিয়ত আমাদের জীবনে এবং মনে অশান্তি সৃষ্টি করে আর আমাদের সম্পূর্ণরূপে একা করে ফেলে। আমরা চাইলে অন্যের সুখে সুখী হতে পারি এবং অন্যের সুখী জীবনযাপন দেখে প্রভাবিত হয়ে নিজের জীবনকেও তেমনি সুখী করার চেষ্টা করতে পারি আর তার সাথে অন্যের সাফল্যে হিংসা না করে নিজে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে নিজেকেও সফল করে তুলতে পারি। যার ফলে না হলে কোন শত্রুতা না আসবে জীবনে কোন অশান্তি। হিংসা করে আমরা জীবনের যে ক্ষতিটা করছি অহিংসায় সেই ক্ষতি থেকে আমরা দূরে থাকতে পারি এমনকি মিলেমিশে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি। অহিংসা ভাবে জীবন যাপন করলে এবং আমরা যদি অন্যের খুশিতে খুশি হতে পারি তবে আমরা আর একা হবো না আর আমাদের অনেক সঙ্গী এবং ভালো বন্ধু-বান্ধব এমনকি সুন্দর সম্পর্কযুক্ত আত্মীয়স্বজনও গড়ে উঠবে যার ফলে আমরা জীবনে অনেক সুখি হবো আর কখনো আমাদের একা থাকার প্রয়োজন হবে না। হিংসা করলে আমাদের শত্রু তৈরি হবে কিন্তু অহিংসা করলে আমরা সর্বদাই শত্রু থেকে মুক্ত থাকবো এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে খুব সুন্দর ভাবে গড়ে উঠবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

সুন্দর একটি জীবনমুখী এবং শিক্ষামূলক পোস্ট শেয়ার করেছেন @nipadas! হিংসা যে মানুষের মানসিক শান্তি নষ্ট করে তাকে ভেতর থেকে তিলে তিলে ধ্বংস করে দেয়, তা আপনি খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। অন্যের সুখে সুখী হতে পারা এবং হিংসা পরিহার করে মিলেমিশে থাকাটাই আসলে প্রকৃত সুখের মূলমন্ত্র।
আপনার এই সুন্দর এবং গঠনমূলক চিন্তাধারা আমাদের সবার জন্যই খুব অনুপ্রেরণাদায়ক। সুন্দর পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।