আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।

in আমার বাংলা ব্লগ8 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17785593980816480443449238715118.png


সোর্স



আবেগ আমাদের জীবনের প্রতি মূল্যবান একটি জিনিস। তাই এই আবেগের ব্যবহার খুবই চিন্তা করে এবং যথাযথ জায়গায় করা উচিত। আমরা অনেক সময়ে ফুল জায়গায় এবং ভুল মানুষের ওপর আমাদের আবেগ ইনভেস্ট করি এবং পরবর্তীতে দেখা যায় আমাদের আবেগটা পুরোটাই নষ্ট হয়েছে এবং ভুল জায়গায় আমাদের প্রয়োগ করা হয়ে গেছে। আর তারপর আমাদের নিজেদেরই মনে হয় যে আমরা কেন এমন জায়গায় আমাদের মূল্যবান আবেগ অনুভব ইনভেস্ট করলাম। আসলে আমাদের খুবই ভেবেচিন্তে আমাদের আবেগ এবং অনুভবকে কাজে লাগানো উচিত এবং যথাযথ জায়গায় ব্যবহার করা উচিত। কখনো আমাদের আবেগকে এমন কোন জায়গায় উচিত নয় বা ইনভেস্ট করা উচিত নয় যেখানে আমাদের আবেগ বা অনুভব কোনভাবেই মূল্য পায়না বা সম্মান পায় না। আমরা অনেক সময় ভুল মানুষের ওপর করি অভিমান করি আবার ভালোবাসা দেখাই, এগুলো আমাদের একটা আবেগেরই অংশ কিন্তু যেহেতু আমরা ভুল মানুষের ওপর আমাদের আবেগ ইনভেস্ট করেছি তাই পরবর্তীতে আমাদের অবশ্যই অনুভব হবে যে আমরা আমাদের আবেগ ভুল জায়গায় প্রয়োগ করেছি।


যেসব মানুষের কাছে আমাদের আবেগ কোন মূল্য পায় না সেসব মানুষের থেকে আমাদের অবশ্যই দূরে থাকা উচিত এবং আমাদের আবেগ অনুভূতি তাদেরকে না দেখানোই ভালো। যাদের কাছে আমরা মূল্যহীন তারা আমাদের কাছেও মূল্যহীন হয়ে থাকলে তবে আমরা ভালো থাকতে পারবো। এছাড়াও আমাদের বিভিন্ন কারণে নিজের আবেগকে যথাযথভাবে কন্ট্রোল করে রাখা উচিত। কারন আমরা যখন অতিরিক্ত আনন্দ অনুভব করি তখন আমরা যেসব সিদ্ধান্ত নিয়ে সেসব সিদ্ধান্ত পুরোপুরি ভুল প্রমাণিত হয়। এছাড়াও যখন আমরা খুব দুঃখিত হই কোন কারনে খুব আঘাত পাই তখন আমরা যেসব সিদ্ধান্ত নিই সেসব সিদ্ধান্ত বেশির ভাগ ক্ষেত্রেই ভুল হয়। তাই আমাদের কখনোই প্রচন্ড রাগে আর প্রচন্ড আনন্দ বা উৎসারিত হয়ে কখনো কাউকে কোন কথা দেওয়া উচিত নয় কোন কাজ করা উচিত নয় এমনকি কোন সিদ্ধান্ত নেওয়াও উচিত নয়। আমরা যখন অনেক বেশি আবেগে উৎফুল্ল হয়ে থাকি তখন আমরা পুরোপুরি দেশে হারা হয়ে যাই এবং ঠিক ভুল বোঝার বা চিন্তা করার সেই মুহূর্তে ক্ষমতা হারিয়ে ফেলি।


তাই যখনই কাউকে কোন কথা দিতে হবে বা কোন জীবনের বড় সিদ্ধান্ত নিতে হবে তখন অবশ্যই আমাদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রেখে ঠান্ডা মাথায় খুব ভালোভাবে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেই সিদ্ধান্ত হবে যথাযথ এবং সঠিক। কিন্তু আমরা যেসব কাজ আবেগে করে ফেলি আনন্দে উৎফুল্ল হয়ে তা খুব রাগের মাথায় সেসব কাজ আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই ক্ষতি ডেকে আনে এবং ভীষণভাবে ভুল কাজ হয়ে পড়ে। এছাড়াও আমরা অনেক সময় আবেগে অনেক মানুষের মনে আঘাত দিয়ে কথা বলে ফেলি পূজা পরবর্তীতে গিয়ে আমাদের অনুশোচনা হয় কিন্তু একবার কোন কথা বলে ফেললে সেটা যেমন ফেরত নেওয়া যায় না তেমনি যার খারাপ লেগেছে তার মনের কষ্ট দূর করা কোনভাবেই সম্ভব নয়। তাই অতিরিক্ত আবেগে যেমন আমাদের কোন কাজ করা উচিত নয় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় তেমনি কাউকে কোন কথা বা কটুক্তি করা উচিত নয়। যখন আমাদের আবেগ অনুভূতি অনেক বেশি কাজ করে এবং আমরা খুবই উৎফুল্ল বা উৎসাহিত হয়ে থাকে অথবা অনেক বেশি রাগের মাথায় থাকে তখন অবশ্যই আমাদের সংযত হয়ে থাকা উচিত এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া আর বিভিন্ন মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকা উচিত।


আমাদের আবেগ আমাদের অতি মূল্যবান একটি জিনিস তাই একে যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং আমাদের কাছে যারা মূল্যবান তাদের কাছেই এর প্রয়োগ করতে হবে। যারা আমাদের আবেগ অনুভূতি মূল্যায়ন করে না তাদের সাথে আমাদের সতর্ক হয়ে কথা বলতে হবে। ক্ষণিকের আবেগের জন্য এমন কোন কাজ করা যাবে না যাতে আমাদের সারা জীবন অপরাধবোধ হয় এবং সেই কাজের শাস্তি সারাজীবন আমাদের পেয়ে যেতে হয়। তাই আমরা যদি আমাদের আবেগকে সবসময় নিয়ন্ত্রণে রাখি খুব ভেবেচিন্তে জীবনের সব সিদ্ধান্ত নিয়ে তবে জীবনে ভুল করার সুযোগ অনেক কম হয়। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমাদের রাগ অভিমান বা খুব আনন্দের মুহূর্তে অর্থাৎ আমাদের আবেগের সময় কেউ আমাদের সেই মুহূর্তের সদ্ব্যবহার না করতে পারে। কারণ আমাদের চারপাশে সব সময় কিছু স্বার্থপর এবং মতলবে মানুষ থাকে যারা আমাদের দুর্বলতার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টায় থাকে এবং নিজের স্বার্থসিদ্ধি করার সুযোগসন্ধান করতে থাকে। তাই আমরা যদি সব সময় নিজের আবেগ নিয়ন্ত্রণ রাখি এবং আবেগে কোন সিদ্ধান্ত না নেই তবে এইসব সুযোগ সন্ধানী এবং স্বার্থসিদ্ধি করা মানুষগুলো কোনভাবেই আমাদের আবেগি মুহূর্তের দুর্বলতার সুযোগ নিতে পারবে না।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।