গুজব হইতে সাবধান।

in আমার বাংলা ব্লগ9 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17731201029718447324094267044550.png


সোর্স



বর্তমান যে সময় চলছে এই সময়ে কোনটা সত্য ঘটনা এবং কোনটা মিথ্যা ঘটনা সেটা বোঝা খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা এমন অনেক ঘটনা আমাদের চারপাশে শুনতে পাই বিভিন্ন মানুষের মুখ থেকে যারা ঘটনা একরকম ঘটতে দেখে এবং তার সাথে অনেক কিছু মিশিয়ে প্রচার করতে থাকে। আসলে বর্তমান সমাজে একরকম ঘটনা ঘটে এবং সেটা বিভিন্ন মানুষের চোখে বিভিন্নভাবে ধরা পড়ে আর সেইসব মানুষ যখন অন্য মানুষদের সাথে সেই ঘটনার বিবরণ বলতে থাকে তখন ঘটনাগুলি আরো বিকৃত হয়ে ছড়াতে থাকে। আর এর মধ্যে এমনও কিছু ঘটনার গল্প আমরা শুনতে পাই যা হয়তো কখনো ঘটেনি। আগেকার সময় দেখা যেত শুধুমাত্র কানাকানি হত বিভিন্ন ঘটনার কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে শুধুমাত্র মানুষের মুখে মুখে নয় সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপের বিভিন্ন ধরনের খবর আমরা দেখতে পাই যার মধ্যে কিছু থাকে আসল আর কিছু থাকে পুরোপুরি গুজব। আসল ঘটনার মধ্যেও কতটুকু সত্যি এবং কতটুকু মনে গড়া সেটা বোঝা ভীষণ মুশকিল। কারণ বর্তমান সমাজে দেখা যায় খবর প্রচার করার জন্য এমন ভাবে বিজ্ঞাপন দেওয়া হয় যাতে দেখেই মনে হয় কি নাকি হয়ে গেছে এবং পরবর্তীতে দেখলে বোঝা যায় যে এতটাও বাড়াবাড়ি কিছু হয়নি যা প্রথমে বলা হচ্ছিল।


বর্তমান সোশ্যাল মিডিয়ায় আমরা এমন অনেক ভিডিও দেখে থাকি যাতে সম্পূর্ণই ভুল তথ্য প্রচার করা হয়। বিভিন্ন মানুষের সম্পর্কে, বিভিন্ন মানুষের জীবন যাপন, এছাড়াও আইনত ভাবেও বিভিন্ন ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিকৃত ভাবে কিছু বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যায়। বর্তমানে খবর দেখতে গেলেও আমাদের প্রত্যেকেরই সন্দেহ হয়ে থাকে যে কোনটা আসল ঘটনা ঘটছে এবং কোনটা নকল গুজব রটাচ্ছে। তিলকে কিভাবে তাল করা যেতে পারে সেটা বর্তমানে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার যুগে স্পষ্ট দেখা যায়। কোন ব্যক্তি যদি সামান্য একটি কথা বলে সে সামান্য কথাটাকে কিভাবে ঘুরিয়ে পেচিয়ে অসামান্য বানানো যায় সেটাও বর্তমান যুগে আমরা প্রায়ই দেখে থাকি। বর্তমানে সংবাদমাধ্যম এবং বিভিন্ন চ্যানেল খবর প্রচার করার জন্য খবরের অভাবে অনেক সময় নিজেই বানিয়ে বানিয়ে বিভিন্ন মানুষের সম্পর্কে অবিভিন্ন জিনিস সম্পর্কে উল্টোপাল্টা গুজব রটাতে থাকে। শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ সম্পর্কে গুজব রটাতে একটুও পিছপা হয় না তাতে যদি সে ব্যক্তির ক্ষতিও হয় তাও তারা একটুও চিন্তা করে না।


বর্তমানে দেখা যায় আমরা যেসব গুরুত্বপূর্ণ খবর দেখি গুরুত্বপূর্ণ বিষয়গুলি বোঝার চেষ্টা করি যে দেশে কি হচ্ছে বা দেশের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করি সে ক্ষেত্রেও দেখা যায় বিভিন্নভাবে ভুল পরামর্শ আমরা পেয়ে যাই। দেশের সম্পর্কে এবং দেশের মানুষের সম্পর্কে গুজব রটাতে থাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম। বর্তমানে এমন অবস্থা হয়েছে যে নিজের চোখে না দেখে কোন কিছু বিশ্বাস না করাই ভালো। কাল শুধুমাত্র ভিউজ এবং অর্থ উপার্জনের লোভে মানুষ এতটাই বিকৃতভাবে সবকিছু পরিবেশন করা শুরু করেছে যে আসল খবর চাঁপা পড়ে যায় আর নকল এবং গুজব রটাতে মানুষ বেশি ব্যস্ত হয়ে পড়ে। বর্তমানে ভিউজ বাড়াতে এবং অর্থ উপার্জনের চেষ্টা করতে গিয়ে মূল খবর বাদ দিয়ে গুজব রটাতেই ব্যস্ত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। বিভিন্ন গুজব এবং মিথ্যা কথা এই সব সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যম থেকে দেখে বিশ্বাস করে ফেলে বেশিরভাগ পরিবারের বয়স্ক সদস্যরা। বয়স্ক সদস্যরা মনে করে যে সোশ্যাল মিডিয়ায় যা ছাড়া হয় এবং যে কথাবার্তা সবাই বলে সবকিছুই সত্যি কথা। সত্যি কথা না বললে এদের শাস্তি হত তাই এরা যা বলে সত্যি কথাই বলে। আর এর ফলেই বিভিন্নভাবে ভুল ধারণার জন্মাতে থাকে এসব বয়স্ক ব্যক্তিদের মধ্যে।


আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন খবর খুবই ভালোভাবে মসলা মাখিয়ে আমাদের সামনে পরিবেশন করা হয় তাই কোনটা গুজব এবং কোনটা আসল খবর সেটা অবশ্যই আমাদের যাচাই-বাছাই করে বিশ্বাস করতে হবে। কারোর কাছ থেকে কোন কথা শুনে বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কোন কিছু দেখলেই হুট করে বিশ্বাস করে নেওয়া তবে বোকামির কাজ। আমাদের সব সময় বিচার বিবেচনা করে যে কোন জিনিস বিশ্বাস করতে হবে এবং বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে যাচাই করে নিতে হবে। কোন কিছু শুনেই হুট করে সত্যি বলে মনে করা যাবে না। বর্তমানে বিভিন্ন মিথ্যা সংবাদে মানুষের জীবনে বিভিন্ন ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায় তাই সর্বদা কোন পদক্ষেপ নেওয়ার আগে তথ্যটি সঠিক কিনা সেটা পর্যবেক্ষণ করে নিতে হবে। গুজব হইতে সর্বদাই আমাদের সাবধান থাকতে হবে যেন আমরা ভুল তথ্য পেয়ে ভুল কোন কাজ করে না ফেলি এবং পরবর্তীতে সে কাজের জন্য নিজেকে দোষারোপ না করি। কারণ একবার ভুল কোন কাজ বা ভুল পদক্ষেপ নেওয়া হয়ে গেলে আমাদের আর ফিরে আসার কোন উপায় থাকে না। তাই আমাদের উচিত সবসময় চোখ কান খোলা রাখতে হবে আর সঠিক ইনফরমেশন নিতে হবে আর গুজব থেকে দূরে থাকতে হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.058
BTC 70538.58
ETH 2178.56
USDT 1.00
SBD 0.53