ভয়ের কাজ কখনো ভালো হয় না।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17783181284707266852254157116593.png


সোর্স



আমরা না ভেবেচিন্তে কোন কাজ করতে গেলে সব সময় দেখা যায় কাজটা হুট করে হয়ে যায়। কিন্তু আমরা যখনই কোন কাজ করার আগে দশবার ভাবনা চিন্তা করতে থাকবো তখনই সেই কাজটা বিভিন্নভাবে বাধা গ্রস্থ হবে এবং কাজটি ঠিকমতো হবেই না। আবার দেখা যায় কোন কাজে যদি আমরা পজিটিভ অর্থাৎ কাজটি হয়ে যাবে সুন্দর ভাবে এমন মানসিকতা নিয়ে কাজটি করতে যাই তবে কাজটি সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু কোন কাজ করার আগে যদি আমরা দশবার ভাবনা চিন্তা করি যে কাজটি হবে কিনা বা কোন সমস্যা হবে কিনা বিভিন্ন রকমের নেগেটিভ বা নেতিবাচক চিন্তা করলেই দেখা যাবে সেই কাজে বিভিন্ন রকমের বাধা চলে আসে আর তার সাথে কাজটা কোনোভাবেই হতে চায় না। আসলে আমাদের মানসিকতা আমাদের মনের চিন্তাভাবনার সাথে কাজের একটা অন্যরকম সম্পর্ক রয়েছে তাই আমরা যেমন চিন্তা ভাবনা করতে করতে কাজটি করব তেমনি কাজের মধ্যে আমাদের চিন্তাভাবনার প্রতিফলন দেখা যাবে।


যে কাজটি আমরা সব সময় সুন্দরভাবে করতে পারি বা করে থাকি সেই কাজটিও কোন একদিন যদি আমরা নেতিবাচক মানসিকতা নিয়ে করতে যাই তখন দেখা যাবে কাজটি অসম্পূর্ণ বা খারাপ ভাবে হয়েছে। আমাদের জীবনের এই নেতিবাচক চিন্তাভাবনা এবং এই চিন্তাভাবনার পিছনে লুকিয়ে থাকা ভয় আমাদের জীবনে উন্নতির পথে বাধা এবং বিভিন্ন উন্নয়নমূলক ও ভালো কাজে বাধা হয়ে দাঁড়ায়। আমরা যদি কোন রকম নেগেটিভ চিন্তাভাবনা না করে কোনরকম কোন ভয় না করে সুন্দরভাবে পজিটিভ মানসিকতা নিয়ে বিভিন্ন কাজ করতে থাকে তবে দেখা যাবে সব কাজই সুন্দরভাবে আমরা করতে পারছি। আমরা যদি পজেটিভ মানসিকতা নিয়ে চলতে পারি তবে আমরা যে কোন বড় বড় কাজও সুন্দরভাবে করে উঠতে পারব এবং জীবনের অনেক উন্নতি করতে পারব। অনেক সহজ কাজ এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা কাজও আমাদের শুধুমাত্র কিছুক্ষণের নেতিবাচক চিন্তাভাবনার কারণে অসম্পূর্ণ কাজ হয়ে থেকে যেতে পারে।


আমরা অনেক সময় ভয়ে ভয়ে দ্বিধা করেও অনেক রকম কাজ করতে থাকি যে সব কাজে আমাদের দোমনা হয় অর্থাৎ করবো কি করবো না এমন চিন্তাভাবনা হয় সেসব কাজ থেকে আমাদের অবশ্যই এড়িয়ে থাকা উচিত কারণ এসব কাজে আমাদের মন সবসময় আমাদের সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করে যে আমাদের কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা উচিত নয়। আমরা যদি সাহস নিয়ে ভয় না পেয়ে এক মনে কোন কাজ করিনি তবে একবার এসে কাজটি সুন্দরভাবে সঠিকভাবে হয়ে যায় কিন্তু আমরা যখনই একটা কাজ নিয়ে একের অধিক বার চিন্তা করব এবং নেতিবাচক চিন্তা করব তবে অবশ্যই সেই কাজটি আমাদের দ্বারা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আমাদের দ্বারা শুধুমাত্র এই নেগেটিভ চিন্তার কারণে প্রায় হওয়ার সফল কাজ আমাদের অসফল হয়ে যায়। তবে আমরা যদি ভয় না করে সাহস যোগিয়ে কোন কাজ একবারে করে নি এবং প্রয়োজন পড়লে কারোর সহায়তা নিয়ে সে কাজটি করে ফেলি। তবে অবশ্যই আমরা ভয় কে জয় করতে পারব এবং সে কাজে সফলতা আনতে পারব।


ভয় করে আমরা কখনোই কোন কাজে এগোতে পারবো না আর তার সাথে নেতিবাচক চিন্তা করলে আমাদের নেগেটিভিটি মনের মধ্যে বাসা রাখতে শুরু করবে যার ফলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না আর তার সাথে জীবনযাত্রা আমাদের অনেক কঠিন হয়ে উঠবে। তাই আমাদের সব সময় ভয়কে জয় করতে হবে পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে চলতে হবে। একমাত্র পজেটিভ চিন্তাভাবনা এবং কাজই বাড়ে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং প্রত্যেকটি কাজে সফলতা এনে দিতে। তাই প্রতিনিয়ত নেগেটিভ চিন্তা এবং ভয়কে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে আর পজিটিভ চিন্তা এবং কাজকে জীবনের সঙ্গী করে তুলতে হবে। তবেই আমরা প্রত্যেকটি কাজে সফলতা পাব এবং প্রত্যেকটি কাজ সুন্দরভাবে করতে পারব আর জীবনকে পজিটিভিটি দিয়ে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো আর সফল করে তুলতে পারব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।