ছোট ছোট পদক্ষেপ সমাজের ও আমাদের জন্য ক্ষতিকর।

in আমার বাংলা ব্লগ4 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17750240028373372227477984877659.png


সোর্স



আমাদের সমাজ অনেক বেশি উন্নত হয়ে গেছে তবে এই সমাজে উন্নতির পাশাপাশি অবনতিও আমরা নিজের চোখেই দেখতে পাই। আমাদের ছোট ছোট পদক্ষেপ এবং ছোট ছোট গাফিলতির জন্য আমাদের জীবনের অনেক খারাপ মুহূর্ত বা খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের। আসলে আমরা একদিকে যতটা উন্নতি করছি অন্যদিকে সেই উন্নতি কে অপব্যবহার করে আমাদের নিজেদের জীবনেই ক্ষতি ডেকে আনছি। জীবনে কিছু অর্জন করা তুলনামূলক সহজ হলেও সেই অর্জন করা বস্তুকে বা অর্জিত সেই জিনিসকে ধরে রাখা অনেক বেশি কষ্টকর। আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে নাম খ্যাতি অর্জন করতে থাকে কিন্তু সেগুলো আমাদের জীবনে ধরে রাখা কিন্তু অনেক বেশি কষ্টের ফল অর্থাৎ ভালো কর্ম করে আমরা সুখ্যাতি পেয়ে গেলেও আমরা যদি সামান্য একটু ভুল করে ফেলি তবে কিন্তু আমাদের সুখ্যাতির ওপর কলঙ্ক পড়ে যাবে। আমরা অনেক সময় কিছু কিছু কর্ম করি যাতে মনে করি যে এটা আমাদের পার্সোনাল ব্যাপার কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের পার্সোনাল কাজকর্ম অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।


রাস্তাঘাটে চলার সময় আমরা অনেকেই দেখেছি ছোট ছোট এয়ার বার্ড কানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে কিছু মানুষ চলাফেরা করে অথবা এয়ার বার্ড এর মাধ্যমে কথা বলতে বলতে বিভিন্ন কাজকর্ম বা চলাফেরা করে। এতে মানুষ মনে করে আমি অনেক স্মার্ট হয়ে গেছি এবং আমাকে সবাই দেখলে অনেক কুল মনে করছে। কিন্তু এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করা নিজের জন্য যেমন ঝুঁকিপূর্ণ তেমন অন্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই এয়ারবার্ট কানের মধ্যে থাকলে আমরা বাইরের বা গাড়ি-ঘোড়ার আওয়াজ শুনতে পাই না যার ফলে যে কোন ভাবেই দুর্ঘটনা ঘটতে পারে অথবা আমাদের বাঁচাতে গিয়ে অন্য কারোর দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিভিন্নভাবে আমরা রাস্তায় বিভিন্ন দুর্ঘটনা এমন দেখেছি যে ব্যক্তি কানের মধ্যে হেডফোন দিয়ে হাঁটাচলা করছিল রাস্তায় এবং দুর্ঘটনা ঘটে গেছে। এছাড়াও ভীষণ জোড়ালো গতিতে যানবাহন চালানো খুবই বিপদজনক। আমরা একটা জিনিস কোনভাবেই বুঝতে চেষ্টা করি না যে আমাদের জীবন অতি মূল্যবান এবং একটাই।


আমরা ওভার স্পিডে কোথাও দ্রুত যাওয়ার চেষ্টা করলে আমাদের ভাগ্য ভালো থাকলে কোন বিপদ হবে না কিন্তু কখন কি বিপদ ঘটে তার কোন গ্যারান্টি নেই বা বিপদ কখনো বলে আসে না তাই আমরা যদি সব সময় এভাবে ওভার স্পিডে গাড়ি চালাতে থাকে তবে একদিন এমন আসতেই পারে যে আমরা কোন দুর্ঘটনার সম্মুখীন হলাম অথবা আমাদের এই ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে অন্য কেউ আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হলো। আবার অনেকে গাড়ি চালাতে চালাতে এতই ব্যস্ত হয়ে পড়ে যে জেনে বা না জেনে ওভারটেক করার চেষ্টা করে দুই ক্ষেত্রই খুবই খারাপ ও বিপদজনক হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই দেখেছি ম্যানারলেস ভাবে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে অনেকেই থুতু ফেলে বা জল ফেলে, এটাও খুবই খারাপ একটি কাজ। এতে কারোর পোশাক নষ্ট হতে পারে বা কারোর সমস্যা হতে পারে। আসলে আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা সাধারণ জ্ঞান পর্যন্ত রাখে না যে কার কিভাবে সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা অন্যের সমস্যা বা নিজের সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারি।


আমরা আমাদের বাড়ির চারপাশে বা রাস্তাঘাটে সব সময় নোংরা করতে থাকি এবং নোংরা যেখানে সেখানে ফেলতে থাকি। এগুলো আমাদের নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অথচ আমরা আমাদের এই ক্ষতিগুলো কোনভাবেই বুঝতে পারিনা। আমাদের বড় বড় ক্ষতি আমরা হয়তো আমাদের চোখে দেখতে পারি বা আমাদের বড় বড় ক্ষতিকারক কর্মগুলো আমরা হয়তো বুঝতে পারি কিন্তু আমাদের ছোট ছোট পদক্ষেপের কারণে বা ছোট ছোট কাজকর্মের কারণে যে অসুবিধা এবং ক্ষতি হতে থাকে সেটা আমরা কোনোভাবেই বোঝার চেষ্টা করি না। আমাদের সব সময় একটা সুন্দর ডিসিপ্লিন জীবন যাপন করা উচিত। নিয়ম শৃঙ্খলা মেনে ভালো আচরণ করা উচিত যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই এবং আমাদের দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের সমাজ দিন দিন অনেক আধুনিক হয়েছে এবং আরও বেশি আধুনিক হতে থাকবে তবে আমাদের এই আধুনিক সমাজ এবং সমাজের প্রত্যেকটি জিনিস সুন্দরভাবে ব্যবহার করা শিখতে হবে এবং আমাদের যেন কোন রকমের ক্ষতি না হয় শুধুমাত্র আমরা প্রত্যেকটা জিনিস আমাদের উপকারে ব্যবহার করতে পারি, সেদিকে আমাদের যথেষ্ট খেয়াল রাখা প্রয়োজন।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.062
BTC 67113.47
ETH 2055.97
USDT 1.00
SBD 0.48