ড্রাই ফ্রুটস দিয়ে মিল্ক শেক রেসিপি।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000079353.jpg



সকালবেলা কোন কোন দিন এমন হয় যে খুব একটা ভারি খাবার খেতে ইচ্ছা করে না। প্রতিদিন ভাত বা প্রতিদিন রুটি খেতে যেন অস্বস্তিকর লাগে, মাঝে মাঝে একটু অন্যান্য খাবার খেতে বেশ ভালো লাগে। আর যারা অনেক বেশি স্বাস্থ্যবান ওজন কমানোর চেষ্টা করছে বা অন্যান্যরাও বিভিন্ন সময়ে বা সকাল বেলা এই খাবারটি খেতেই পারে। ড্রাই ফ্রুটস দিয়ে মিল্ক শেক খেতে যেমন সুস্বাদু লাগে তেমনি স্বাস্থ্যকর একটি খাবার। প্রত্যেকটি মানুষের এই খাবারটি খেতে ভীষণ ভালো লাগবে যারা এমনি শুধু দুধ খেতে ভালোবাসে না তারাও এই ড্রাই ফ্রুটস দিয়ে মিল্ক শেক করে দিলে ভীষণ পছন্দ করবে খেতে। এই মিল্ক শেক খেলে শরীরে ভীষণভাবে এনার্জি পাওয়া যায় এবং অনেক কাজ করার শক্তি ফিরে আসে শরীরে ক্লান্তি দূর হয়। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেকোনো মানুষ এই খাবারটি খেতে পারবে এবং খুবই উপকারী হয়ে থাকে। খুব খিদে পেয়ে গেলে চটজলদি এই খাবারটি তৈরি করা যায় এবং খুব ভালোভাবে খিদে মেটাই আর অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে। দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই ড্রাই ফ্রুটস মিল্কশেক। আমার এই ড্রাই ফ্রুটস দিয়ে মিল্ক শেক খেতে ভীষণ পছন্দ হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি।

1000079327.jpg


-:মিল্কশেক তৈরীর উপকরণ:-


দুধ
কলা
খেজুর
কুমড়োর বীজ
সূর্যমুখীর বীজ
সাদা তিল
ব্লুবেরি
কিসমিস
আখরোট
চিনা বাদাম
আলমন্ড
তরমুজের বীজ
আনজির

1000079331.jpg


-:মিল্ক শেক প্রস্তুতি পদ্ধতি:-


মিল্ক শেক তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ। দুধের মধ্যে দেওয়ার জন্য 12 টি উপকরণ অর্থাৎ কলা সহ বিভিন্ন ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি।

1000079335.jpg



একটি মিক্সিং জারে পরিমাণ মতো দুধ ঢেলে নিলাম অবশ্যই দুধটা আগে থেকে ভালো করে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নেওয়া হয়েছে। দুধের মধ্যে একটি কলা টুকরো করে কেটে দিয়ে দিলাম এবং সব ধরনের ড্রাই ফ্রুটস মিক্সিং জারে দুধের মধ্যে দিয়ে দিলাম। তবে অল্প পরিমাণ কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ এবং সাদা তেল তুলে রেখে দিয়েছি।

1000079336.jpg


মিক্সিং জারে ভালো করে মিক্স করে নিলাম, সুন্দর করে সবকিছু মিক্স হয়ে মিল্ক শেক তৈরি হয়ে গেছে।

1000079348.jpg



এবার আমি একটি কাঁচের গ্লাসে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা মিল্ক শেক ঢেলে নিলাম। এবং উপর থেকে তুলে রাখা কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ এবং সাদা তিল দিয়ে দিলাম।

1000079360.jpg


1000079352.jpg



তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এবং স্বাস্থ্যকর ড্রাই ফ্রুটস দিয়ে মিল্ক শেক। এই মিল্ক সেক অত্যন্ত স্বাস্থ্যকর এবং এদের কোন আর্টিফিশিয়াল মিষ্টি বা চিনির ব্যবহার করা হয়নি যার কারণে এটি কোনভাবেই অস্বাস্থ্যকর হয়নি। খেজুর কিসমিস এবং ড্রাই ফ্রুটস এর মিষ্টিতেই এই মিল্কশেক মিষ্টি হয়ে গেছে। তাই চিনি বা কোন রকম মিষ্টি ছাড়াই এই মিল্ক শেক অত্যন্ত সুস্বাদু এবং সুন্দর মিষ্টি তৈরি হয়।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।