অপেক্ষা।

in আমার বাংলা ব্লগ10 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17708756161325032543532890164348.png


সোর্স



আমাদের জীবনের সবথেকে কঠিন একটি শব্দ এবং আমাদের জীবনের সবথেকে কঠিন কাজের মধ্যে একটি কাজ হল অপেক্ষা করা। আমাদের জীবনে কিছু কিছু এমন সময় থাকে যে সময় আমাদের অপেক্ষা করার ধৈর্য যেন থাকেই না। অপেক্ষা করতে হবে এই কথাটার আমরা যখনই শুনি তখনই যেন আমাদের অধৈর্য কাজ করে মনের মধ্যে। কোন একটি বিশেষ দিন বা কোন একটি বিশেষ সময়ের জন্য অপেক্ষা করতে হলে আমরা অনেক বেশি অধৈর্য হয়ে পড়ি কিন্তু অন্যদিকে আমাদের যদি কোন নির্দিষ্ট দিনের অপেক্ষা না থাকে বা কোন নির্দিষ্ট সময়ের বা বিশেষ দিনের অপেক্ষা না থাকে তবে আমরা দিনের পর দিন কেমন পার করে দিতে পারি। কোন একটি বিশেষ দিন সামনে আছে কিন্তু আমরা অধীর আগ্রহে সেদিনটির জন্য অপেক্ষা করছি না এমন দিনটিও দেখতে দেখতে নিমেষে চলে আসে কিন্তু কোন বিশেষ দিনের জন্য যদি আমরা অধীর আগ্রহে বসে থাকি এবং প্রতিদিন আর সময় গুনতে থাকি তবে যেন সেই সময় আমাদের কাটতে চায় না এবং অপেক্ষার আর অবসান ঘটতেই চায় না আমরা হয়ে পড়ি অনেক বেশি অধৈর্য। আসলে অপেক্ষা জিনিসটা অনেক বেশি কষ্টের তখনই হয় যখন আমরা কোন বিশেষ সময়ের জন্য অপেক্ষা করতে শুরু করি।


আমাদের যখন পরীক্ষার রেজাল্ট বের হওয়ার দিন হতো তার প্রায় কিছুদিন আগে থেকেই আমাদের আর ধৈর্য থাকতো না এবং আমরা দিন আর সময় কমতেই থাকতাম যে কবে আমাদের রেজাল্ট বের হবে আর আমরা আমাদের সারা বছরের ফলাফল জানতে পারবো। আসলে বিভিন্ন কাজের বা বিভিন্ন ফলাফলের জন্য ধৈর্য ধরা খুব একটা কষ্টের না যতটা কষ্ট অধির আগ্রহে কোন সময় বা কোন ফলাফলের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। অর্থাৎ আমাদের মনের আশা-আকাঙ্ক্ষা আর আমাদের চিন্তা ভাবনার জন্যই আমাদের কাছে এই অপেক্ষাটা কঠিন হয়ে ওঠে। আমরা যদি স্বাভাবিকভাবে জীবন-যাপন করি এবং কোন ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা না করি তাহলে আমাদের জীবনের এই অপেক্ষা কোনভাবেই কষ্টকর হবে না কিন্তু আমরা যদি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ি কোন জিনিসের বা কোন সময়ের জন্য এবং সেই সময়ের কথা ভেবে অনেক বেশি ভালো খারাপ চিন্তা করি আর অপেক্ষায় সময় কাটাতে থাকে তখনই আমাদের সেই অপেক্ষা কষ্টকর হয়ে বসে।


আমাদের জীবনের অপেক্ষা বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন সময় এবং বিভিন্ন পরিস্থিতিতে। কিছু কিছু অপেক্ষা আমাদের ক্ষণিকের জন্য হয় আর কিছু কিছু অপেক্ষা আমাদের অনেক দীর্ঘ সময়ের জন্য হয়। কিন্তু এর মধ্যে সব অপেক্ষাই আমাদের জন্য কষ্টের না হয়ে স্বাভাবিক হতে পারে যদি আমরা সেই জিনিসটাকে নিয়ে এবার সেই সময়টাকে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা না করি। তবে এটা কোনভাবেই সম্ভব হয় না কারণ আমরা আমাদের প্রিয় জিনিস বা প্রিয় ব্যক্তি বা বস্তু নিয়ে এতটাই এক্সাইটেড হয়ে পড়ি যে আমরা যদি জানতে পারি যে নির্দিষ্ট কোনদিনই বা সময়ে আমরা আমাদের প্রিয় জিনিসটা পেতে চলেছি তবে আমরা মনের আবেগ কোনভাবেই দমিয়ে রাখতে পারি না এবং আমরা ওই সময় আসার অপেক্ষায় ছটফট করতে থাকি। তবে অপেক্ষা কষ্টদায়ক হলেও কিছু কিছু অপেক্ষার ফল আমরা অনেক ভালো এবং মধুর পেয়ে থাকি। যা আমরা কল্পনাও করতে পারি না এবং আমাদের আসার অনেক ঊর্ধ্বে কিছু কিছু সময় আমরা এমন ফল পাই যা আমরা পরবর্তীতে মনে করি যে আমাদের অপেক্ষা সার্থক হয়েছে।


আমরা যদি আমাদের প্রত্যেকটা অপেক্ষার ফল সুন্দর পেতে চাই তবে অবশ্যই আমাদের বর্তমানের কর্ম ভালো করতে হবে তবে পরবর্তীতে দীর্ঘ অপেক্ষার পর সেই কর্মের সুন্দর ফল আমরা পেয়ে যাব। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের ভুলেই আমরা দীর্ঘ অপেক্ষার পরেও ভালো ফল পাই না, কিছু কিছু ক্ষেত্রে সেই ভুল আমরা বুঝতে পারি না আবার কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারি। আসলে অপেক্ষা খুবই সুন্দর একটি জার্নি যার মধ্যে অনেক আবেগ লুকিয়ে থাকে। আমরা যদি লক্ষ্যে পৌঁছে যাই সহজেই তবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর যে জার্নি সেটা উপভোগ করা হবে না। যেমন আমরা কোথাও কোন নির্দিষ্ট স্থানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলে যতক্ষণ রাস্তা দিয়ে যাই ততক্ষণ বিভিন্ন পরিবেশ উপভোগ করতে থাকে কিন্তু ও লক্ষে পৌঁছে গেলে আমাদের আর সেই উপভোগ করার আনন্দ থাকে না। তেমনি অপেক্ষায় একটি সুন্দর জার্নি যা অপেক্ষা শেষে সময় চলে আসলে আর থাকে না। তাই আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক নির্দিষ্ট সময়ের জন্য আর ভালো ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত এবং এই অপেক্ষার সময় কেউ সুন্দরভাবে উপভোগ করা উচিত। তবেই আমরা অপেক্ষার সুন্দর একটা ফলাফল পেয়ে যাব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38