মিথ্যাবাদী ও অভিনয় করা মানুষদের বন্ধু বেশি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে আমরা বহু ধরনের মানুষ দেখতে পাই। আমাদের সমাজে আমাদের আশেপাশে প্রত্যেক ধরনের মানুষ চলাফেরা করে ও বসবাস করে কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না বা অনেক সময় খেয়াল করি যে কে কি রকম ব্যক্তিত্বের মানুষ। আসলে এই সমাজে মানুষ বহুরূপী ধরনের হয়ে থাকে। কোন কোন ব্যক্তি হয়ে থাকে একদমই সহজ সরল যার মধ্যে কোনরকমই জটিলতা খুঁজে পাওয়া যায় না এবং তারা সবসময় একই ধরনের মানসিকতার হয়ে থাকে। কিছু কিছু মানুষ থাকে যারা খুব জটিল ধরনের এবং কখনোই সহজ সরল চিন্তাভাবনা করতে পারে না, এইসব মানুষ দেখা যায় ছোটবেলা থেকেই অনেক বেশি জটিল ধরনের হয়ে থাকে। আবার কিছু কিছু মানুষ এমনও দেখা যায় যারা স্থান কাল পাত্র অনুযায়ী নিজের চরিত্র বদলাতে থাকে। কিছু কিছু মানুষ এমন ধরনের হয়ে থাকে যাদের আসল চরিত্র বিশ্লেষণ করা খুবই কঠিন হয়ে পড়ে। এইসব মানুষ মানুষের সামনে এক ধরনের হয় আর পেছনে আরেক ধরনের হয়ে থাকে এমনকি তার নিজের চরিত্র একদমে আলাদা ধরনের হয়ে থাকে যা হয়তো কিছু মানুষ বোঝে বা জানে আর কিছু মানুষ জানতেও পারে না। আর এই বহুরূপী ধরনের মানুষ নিজের চরিত্র এমন ভাবে একেকজনের সামনে তুলে ধরে যে তারা খুব ভালো ধরনের মানুষ।
আমরা বেশিরভাগ সময়ে দেখে থাকি যদি কিছু মানুষের বন্ধুর সংখ্যা অনেক কম হয় আর কিছু মানুষের বন্ধু সংখ্যা অনেক বেশি, আসলে যেসব মানুষ খুবই সহজ সরল এবং স্পষ্টবাদী হয়ে থাকে সেসব মানুষের বন্ধুসংখ্যা অনেক কম হয়ে থাকে কারণ তারা কোনোভাবেই মিথ্যা অভিনয় করতে পারে না আর মনে যা আসে তা সবই প্রকাশ করে ফেলে। তাই এইসব মানুষকে অনেকেই ভুল বুঝে থাকে আর বন্ধুত্ব করতে চায় না কিন্তু যে কয়জন মানুষ এইসব স্পষ্টবাদী মানুষের বন্ধু হয়ে থাকে তারা খুবই গভীর সম্পর্কে থাকে এবং অনেক সুন্দর ভাবে বন্ধুত্বের সম্পর্কটা সারা জীবন কাটাতে পারে। কিন্তু যেসব মানুষ অনেক বেশি মিষ্টি ভাষী তাদের দেখা যায় অনেক বন্ধু রয়েছে কিন্তু এসব বন্ধুরা কখন আমি বুঝতে পারে না যে তার সেই মিষ্টিভাষী বন্ধু আসলে কেমন? মেলামেশা করতে করতে দীর্ঘদিন পরে যখন আসল চেহারা দেখতে পারে তখন এইসব মানুষের সাথে কোন মানুষই বন্ধুত্ব সম্পর্কটা দীর্ঘজীবী করতে পারে না। আসলে মিষ্টভাষী এবং বহুরূপী বন্ধুরা সর্বদাই স্বার্থপর হয়ে থাকে তাই এদের স্বার্থে যখনই আঘাত করে তখনই এরা সাপের মতো ফোস করে ওঠে এবং অন্যদের ক্ষতি করে ফেলে তখনই এদের সাথে অন্যদের সম্পর্কের বিচ্ছেদ ঘটতে থাকে।
তবে এইসব বহুরূপী মানুষরা যেহেতু স্বার্থপর হয়ে থাকে তাই স্বার্থসিদ্ধির জন্য তারা বিভিন্নভাবে ছলচাতুরি করতে থাকে আর প্রত্যেকের সাথে খুবই সুন্দর ব্যবহার করার চেষ্টা করে সেটা অভিনয় হোক বা ছলচাতুরি। আর এই ছল চাতুরের ফলে যে কোন মানুষ তার বন্ধু হয়ে বসে আর এই কারণেই এইসব বহুরূপী ও মিষ্টভাষী মানুষদের বন্ধু সংখ্যা বেশি হয়। এইসব মানুষের বন্ধু সংখ্যা বেশি হলেও কোনটাই ভালো বা গভীর সম্পর্কযুক্ত বন্ধু হতে পারে না শুধুমাত্র এই ব্যক্তির ছলযাত্রী আর স্বার্থপরতার জন্য। ছলচাতুরি করা মানুষদের সাথে কোনভাবেই দীর্ঘ সময় পর্যন্ত সম্পর্কযুক্ত থাকা সম্ভব হয়ে ওঠে না কারোরই। কিন্তু যেহেতু এসব ব্যক্তির ছলচাতুরি জানে সেই জন্য বিভিন্ন মানুষের সাথে সহজেই বন্ধুত্ব করতে সক্ষম হয়ে যায় তাই বন্ধু সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু অন্যদিকে সহজ সরল ও স্পষ্টবাদী যেসব মানুষ তাদের বন্ধুর সংখ্যা কম হলেও তাদের যেসব বন্ধু থাকে তাদের সাথে সম্পর্ক খুবই গভীর ও মজবুত হয়ে থাকে যা কখনোই নষ্ট হবার নয় এমনকি কখনো ছাড়াছাড়ি হওয়া বা সম্পর্ক নষ্ট হওয়াও সম্ভব নয় কারণ তারা একে অপরকে সুন্দরভাবে বোঝে এবং সম্পর্কের মধ্যে কোন স্বার্থ আর ছলচাতুরির স্থান দেয় না।
আসলে এ যুগে দেখা যায় বেশিরভাগ মানুষেরই ছলচাতুরি আর নিজের স্বার্থসিদ্ধি করার জন্য অনেক মিষ্ট ভাষা দিয়ে কাজ উসুল করার মানসিকতা রয়েছে। তবে সেই সব মিষ্টভাষী মানুষদের সাথে বন্ধুত্ব করার থেকে ভালো স্পষ্টবাদী এবং সহজ সরল মানুষের সাথেই বন্ধুত্ব করা। কারণ একাধিক খারাপ বন্ধু থাকার থেকে একটা ভালো বন্ধু থাকা অনেক ভালো যে অসময়ে পাশে থাকবে এবং সারা জীবন সুন্দর সম্পর্ক বজায় রাখবে। যেসব মানুষ মিষ্টভাষী এবং আমাদের সাথে শুধু স্বার্থের জন্য সম্পর্ক বজায় রাখতে চাই সেসব মানুষ কখনোই আমাদের অসময়ে পাশে থাকবে না। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোন ছলচাতুরি করা মিষ্টভাষী মানুষের সাথে বন্ধুত্ব জড়িয়ে না পরি যা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। দশটা মিষ্টভাষী স্বার্থপর বন্ধু থাকার থেকে একটা স্পষ্টবাদী ও অসময়ের পাশে থাকার মতো বন্ধু থাকা অনেক ভালো। কারণ মিষ্টভাষী মানুষেরা অনেক বেশি ভালো অভিনয় করে যার ফলে তারা প্রতিনিয়ত অন্যদের সরলতার সুযোগ নিয়ে যায় কিন্তু অসময়ে কখনোই পাশে থাকার প্রয়োজন মনে করে না। উল্টে স্বার্থ বুঝে আমাদের বিপদে ফেলে দিতে পারে আমাদের এই মিষ্টভাষী অভিনয় করা বন্ধুরা। তাই সর্বদা এসব মানুষের থেকে দূরে থাকতে হবে এবং আমরা যেন এসব মানুষের বন্ধুত্বের ফাদে না পড়ি সেদিকে সচেতন হতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Nipa Didi, absolutely right! Straightforward people have fewer friends, but they are true ones. Wonderfully written.