সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখেছি সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যেতে। আমাদের জীবনের সময় যত থাকে তা তো আমরা অনেক কিছু বদলে যেতে দেখতে থাকি। ছোটবেলায় আমরা যেমন ছিলাম সেই জীবনটা কিভাবে তিলে তিলে বদলে গেল সেটাও আমরা নিজেই দেখতে পেলাম। কিন্তু অনেক সময় আমাদের জীবন ধীরে ধীরে বদলায় না হঠাৎ করেও এমন অনেক পরিস্থিতি আসে যা হঠাৎ করেই আমাদের জীবনকে বদলে দেয়। তখন আমরা হঠাৎ কিছু বদল দেখতে পাই আমাদের জীবনে এবং সময়ের কাছে। সময় যত পরিবর্তন হতে থাকে তত আমাদের জীবনও বদলাতে থাকে সহজ ব্যবস্থা বদলাতে থাকে পুরো পৃথিবীটাই ধীরে ধীরে বদলে যেতে থাকে। আমরা যদি মনে করি যে বদলটা শুধু আমাদের বয়সের আসছে অর্থাৎ আমরা শুধু ছোট থেকে বড় হচ্ছি তবে এই বদলটা শুধুমাত্র বয়সের বদল নয়। আমাদের বয়সের সাথে সাথে আশেপাশের মানুষের অনেক বদল আমরা চোখে দেখতে পারি। জীবনে আমরা যত আশেপাশের বদল দেখব তত বেশি আমরা নিজেও বদলে যেতে শুরু করব অনেক সময় নিজের অজান্তেই।
আসলে মানুষ অনেক সময় বুঝতেই পারেনা যে তারা কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে আর তার পারিপার্শ্বিক পরিবেশ কিভাবে প্রতিনিয়ত বদলে চলেছে। যখন ভীষণভাবে বদল হয়ে পড়ে তারপরে আমাদের হঠাৎ কোন একদিন চোখে পড়ে যে আমরা বদলে গেছি এবং আমাদের আশেপাশের পুরো পরিবেশ ভীষণভাবে বদলে গেছে। আমরা যখন দীর্ঘদিন বা বছর পর আমাদের বদল দেখতে পারি তখন আর শোধরানোর সময় থাকে না বা আগের মত হওয়ার সময় থাকে না। কারণ প্রত্যেকটা বদল হয় আমাদের পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় আমাদের পারিবারিক পরিবেশ পরিবর্তনের জন্য আমরা এমনিতেই বদলাতে শুরু করি। আমাদের সাথে যে যেমন ব্যবহার করে আমরা তাদের সাথে অটোমেটিক তেমনি ব্যবহার করতে শুরু করি। এটা আমাদের নিজস্ব বদল না এটা পরিবেশের সাথে আমাদের সামঞ্জস্য রেখে হওয়া বদল। প্রাকৃতিক পরিবেশ বদলে যায় আমাদের সমাজ বদলে যায় সেগুলো যেমন আমাদের জীবনে প্রভাব ফেলে তেমনি আমাদের আপন মানুষ যখন পরিবর্তন হয়ে যায় আবার প্রতিনিয়ত আমাদের ক্ষেত্রে বা আমাদের সাথে পরিবর্তন হতে শুরু করে তখন আমরাও অটোমেটিক তাদের ক্ষেত্রেও পরিবর্তন হতে শুরু করি।
আমাদের এই বদল কিছুটা ভালো হয় আবার কিছুটা খারাপ হয়ে থাকে। কারন আমরা নিজেও কোনটা ভালো কোনটা মন্দ সেটা ১০০% বুঝতে পারি না যার ফলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বদলটা হয় খারাপ আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের বদলটা হয় আমাদের জন্য ভীষণ ভালো। তবে সময়ের সাথে সাথে আমাদের যে বাস্তবতাটা চোখে পড়ে তার জন্য আমাদের বদলাতেই হয়। সময় আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শিখিয়ে দেয় আর প্রতিনিয়ত কিছু না কিছু অভিজ্ঞতা দিতে থাকে। আর এই অভিজ্ঞতার জন্যই আমরা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকি। আমাদের আশেপাশের মানুষগুলি যখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তখন তাদের আচরণ ব্যবহার এমনকি আমাদের সাথে তারা কেমন ভাবে মেলামেশা করছে সব কিছুরই পরিবর্তন হতে থাকে আর তার জন্য তাদের প্রতি আমাদের ব্যবহার আচরনও ভীষণভাবে পরিবর্তন হতে থাকে। সময়ের সাথে সাথে মানুষ মানুষকে চিনতে থাকে খুবই গভীরভাবে। আমরা যখন নতুন কোন ব্যক্তিকে দেখি বা চিনি তখন সেই ব্যক্তিকে আমরা তেমনভাবে জানতে পারি না কিন্তু যখন অনেক বেশি সময় কাটতে থাকে সে ব্যক্তির সাথে তখন আমরা ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই ব্যক্তিকে খুব ভালোভাবে চিন্তা ও জানতে শুরু করি।
আসলে সময় একমাত্র জিনিস যা আমাদের বাস্তব জীবনের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। সময় আমাদের যেমন বাস্তবতা দেখিয়ে দেয় তেমন আমাদের কাছের মানুষ ওকে আমাদের দূরের মানুষ সেটাও আমাদের দেখিয়ে দেয়। সময়ের সাথে সাথে আমাদের জীবন যেমন পরিবর্তন হয় তেমনি আমাদের লক্ষ্য পরিবর্তন হতে থাকে। আজকে যেটা আমাদের প্রিয় সময়ের সাথে সাথে দেখা যায় আমাদের প্রিয় জিনিসটা ও পরিবর্তন হতে থাকে এমন কি আমাদের পছন্দ-অপছন্দ এবং চাহিদা ও পরিবর্তন হতে থাকে। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় আর তার সাথে সম্পর্ক পরিবর্তন হতে থাকে। আজ যে সম্পর্ক খুব ভাল রয়েছে পবিত্র রয়েছে কাল সে সম্পর্ক খুবই খারাপ এবং অপবিত্র হয়ে যেতে পারে। আজ আমাদের জীবনে যে সমস্যা দেখা দিচ্ছে সময়ের সাথে সাথে দেখা যায় সেই সমস্যাটা সমাধান হয়ে যায় বা সমস্যার সমাধান আমাদের চোখের সামনেই চলে আসে। আসলে সময় আমাদের জীবনের সবকিছুই বদলে দেয়। সময়ের মাঝে মাঝে আমাদের জীবনকে সহজ সরল করে দেয় আবার মাঝে মাঝে আমাদের জীবনকে জটিল করে তোলে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

