বার্ধক্য জনিত অবসর গ্রহণ।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17773726090696864794233710519270.png


সোর্স



প্রত্যেকটা সরকারি কর্মস্থানে দেখেছি একটা নির্দিষ্ট বয়েস অর্থাৎ ৬০ বছর বয়সের পর রিটায়ারমেন্ট অর্থাৎ বার্ধক্য জনিত অবসর দেওয়া হয়। ষাট বছর বয়স অতিক্রম করার পর প্রত্যেকটি মানুষেরই একটু অবসরের প্রয়োজন হয় কারণ সারা জীবন কর্মব্যস্ততায় কাটতে থাকে যার ফলে পরিবারকে একটুও সময় দেওয়া হয়ে ওঠেনা। এছাড়াও ৬০ বছর বয়সের পর দেখা যায় মানুষের একটু বোঝার ক্ষমতা শারীরিক পরিশ্রম করার ক্ষমতা অনেকটাই লোপ পায়। আমরা সকলেই এই কথাটা জানি যে বৃদ্ধ বয়সে মানুষ আবার বাচ্চা শিশুর মত হয়ে যায় অর্থাৎ তাদের সবকিছু বোঝার ক্ষমতা থাকে না এবং হঠাৎ করে বিভিন্ন পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে পারে না এছাড়াও শারীরিক ক্ষমতা থাকে না যে কোন কঠোর পরিশ্রম করবে বা যখন তখন যেখানে সেখানে গিয়ে পরিশ্রম হওয়ার মতো কাজ করবে। তাই সরকারের বিভিন্ন দিকে বিবেচনার পর এই নির্দিষ্ট বয়স পরে বার্ধক্য জনিত অবসরের ব্যবস্থা নিয়েছে। তবে অনেক মানুষই মনে করে যে আমার চাকরিতে অবসর হয়েছে তাতে কি এখনো পর্যন্ত আমি শারীরিক এবং মানসিক বিভিন্নভাবে কর্মক্ষমতায় যোগ্য রয়েছি।


আসলে মানুষের একটা ধর্ম মানুষ কখনো নিজেকে বয়স্ক হিসেবে দেখতেই চায়না, মানুষের যত বয়স বাড়ে তত মানুষ নিজের বয়সটাকে লুকানোর চেষ্টা করে আর সব সময় নিজেকে কর্ম ক্ষমতাবান দেখানোর চেষ্টা করে। আর এই ব্যাপারটা সবথেকে বেশি হয় বার্ধক্য বয়সে। বার্ধক্য বয়সে মানুষ মানতেই চায় না যে তার এখন আর কর্ম করার ক্ষমতা নেই তার এখন বয়স হয়েছে তাই যে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার লোক পাচ্ছে। এই বর্তমান আধুনিক পরিবেশ পরিস্থিতিতে অনেক কিছুই বৃদ্ধ বয়স্ক ব্যক্তিরা বুঝতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নিয়ে বসে তার জন্য তাকে অবশ্যই তার সন্তানের উপর নির্ভরশীল হওয়া উচিত। এছাড়াও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এবং সাংসারিক ভার অবশ্যই তার সন্তানদের দিয়ে সংসার জীবনে অবসর গ্রহণ করা উচিত আর নিজেদের মত ঝামেলা বিহীন জীবন কাটানো উচিত। কিন্তু অনেকেই এই জিনিসগুলো না বুঝে ক্ষমতা না থাকা সত্ত্বেও সংসারের ভার কাঁধে নিয়ে বয়ে চলার চেষ্টা করে, আর তার সাথে ভুল ঠিক সব সিদ্ধান্তই নিজে নেওয়ার চেষ্টা করে আর এর ফলেই দেখা যায় এইসব বয়স্ক মানুষের কিছু ভুল সিদ্ধান্তের জন্য অনেক বড় ক্ষতিও হয়ে যায়।


বয়স্ক মানুষেরা এই বর্তমান আধুনিক সমাজের অনেক নিয়ম কানুন এবং অনেক আধুনিক কাজকর্ম বুঝতে পারে না যার ফলে তারা মনে করে এইসব ফালতু জিনিস বা গুরুত্বহীন জিনিস। আর এইসব কারণেই তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত থাকে এছাড়াও অনেক সিদ্ধান্ত ভুল করে ফেলে। কিন্তু বয়স হওয়ার দরুন তারা এই ভুল সিদ্ধান্ত গুলি স্বীকার করতে চায় না বরং আর মনে করে তারাই ঠিক এবং অন্যরা ভুল। বর্তমান সমাজ এবং তাদের পুরনো সমাজের যে পার্থক্য এবং জীবন যাপনের পার্থক্য তারা কোনভাবেই বুঝতে পারে না যার ফলে জীবনের ভারসাম্য বজায় রাখা খুবই কষ্টকর হয়ে ওঠে। জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে এবং আধুনিক সমাজের সাথে নিজেকে মানিয়ে আধুনিক হয়ে এগিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের উচিত বার্ধক্য বয়সে অবসর গ্রহণ করা এবং সংসার ও বিভিন্ন দিকের দায়িত্ব-কর্তব্য থেকে অবসর গ্রহণ করে সেই দায়িত্বগুলো ভবিষ্যত প্রজন্মের হাতে তুলে দেওয়া। কারণ আমরা যখন বার্ধক্য বয়সে পা দেবো বা যারা বার্ধক্য বয়সে রয়েছেন তারা অনেক কিছু না বুঝতে পারলেও বর্তমান সমাজের ইয়াং জেনারেশনরা সব কিছুই বুঝতে পারবে এবং তারা সুন্দরভাবে সবকিছু ব্যালেন্স করে চলতে পারবে।


আমরা যদি আমাদের দায়িত্ব আমাদের সন্তানের হাতে তুলে না দিয়ে এবং বার্ধক্য বয়সে অবসর গ্রহণ না করে সবকিছু যদি আমরা নিজের হাতেই করার চেষ্টা করি তবে এই পরিবেশ এবং সমাজের সাথে আমরা কোনোভাবেই ভারসাম্য বজায় চলতে পারব না আর তার সাথে আমাদের সন্তানেরা এই সমাজ থেকে অনেকটাই পিছিয়ে পড়বে আর সেটা হবে শুধুমাত্র আমাদেরই কারণে। বার্ধক্য জীবনে আমরা যদি সবকিছু নিজের সিদ্ধান্ত চালনা করার চেষ্টা করি সেই পুরনো মত অনুযায়ী তবে আমরা কোনভাবেই বর্তমান জেনারেশনের সাথে ভারসাম্য বজায় চলতে পারব না কারণ পুরনো জীবনধারা আর বর্তমান জীবনধারার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। নিয়ম বদলের সাথে সাথে জীবনধারা এবং প্রত্যেকটা কাজকর্মের ধরন বদলে গেছে এবং ভবিষ্যতেও বদলে যাবে তাই আমাদের সব সময় নির্দিষ্ট বয়সের পর অবসর গ্রহণ করা উচিত আর আমাদের দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত। তবেই জীবন এবং সমাজের সাথে আমাদের সুন্দর ভারসাম্য বজায় থাকবে। আর আমরা পুরনো জেনারেশনের হলেও নতুন জেনারেশন সুন্দরভাবে এগিয়ে চলতে পারবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।