সিদ্ধান্ত।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা অনেক সময় জীবনের অনেক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং জীবনের সুন্দর কিছু পরিবর্তন করার জন্য। আমরা জীবনে চলার পথে অনেক সময় মনে করি যে আমাদের জীবনযাপন সঠিক চলছে না আমাদের জীবনে আরও একটু উন্নতি করা দরকার তখনই আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি যা আমাদের জীবনে উন্নতির পথে সাহায্য করবে। তবে আমাদের জীবনের যেকোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার পূর্বে এটা অবশ্যই ভাবতে হবে যে আমাদের জীবনের সিদ্ধান্ত যেন শুধুমাত্র আমাদের একান্ত নিজস্ব ই হয়। কারণ আমরা যদি অন্য কারো সিদ্ধান্তে নিজের জীবনের সিদ্ধান্ত গ্রহন করি, তবে সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের জীবনের উন্নতি এবং আমরা খুব সুখে শান্তিতে জীবন কাটায় এটা শুধু আমাদের একান্ত প্রিয়জন যারা আমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে ভালো রাখার এবং আমাদের জীবনের উন্নতি করার তারা ছাড়া অন্য কেউই আমাদের জীবনে ভালো হোক সেটা কামনা করে না।
আমাদের জীবনে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক মানুষই আমাদের সাহায্য করার নামে ভুল সিদ্ধান্ত গ্রহণ যেন আমরা করি সেটা চেষ্টা করবে অর্থাৎ সাহায্য করার নামে ক্ষতি করার চেষ্টা করবে। তাই প্রতিনিয়ত আমাদের সবথেকে কাছের প্রিয় মানুষটির সিদ্ধান্ত শুনতে হবে এবং সেটাও অনেক ভেবে চিন্তে গ্রহণ করতে হবে কারণ সর্বোপরি আমরা শুধুমাত্র আমাদের জন্যই রয়েছে আমাদের ভালো আমরা ছাড়া আর কেউই চাইবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যেমন মনে করি যে আমাদের বাবা-মা আমাদের জীবনের উন্নতি ছাড়া এবং আমাদের জীবনের সাফল্য চায় সেটাও আমাদের ভুল চিন্তা হয়ে পড়ে। কারণ বিভিন্ন মা-বাবা আমাদের আশেপাশে দেখা যায় যারা শুধুমাত্র নিজের স্বার্থে সন্তানদের চালনা করে। নিজের উন্নতি নিজের ভোগ বিলাসে সন্তানদের বিভিন্নভাবে বিভিন্ন কর্মে খাটিয়ে নেয় এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্যের কথা কোনভাবেই চিন্তা করে না।
তাই আমরা যদি মনে করি যে আমাদের বাবা-মা আমাদের জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে সেটাও অনেক ক্ষেত্রে ভুল হিসেবে প্রমাণিত হয়। সেই জন্য বাবা-মা আমাদের জীবনের যে সিদ্ধান্ত নেবে সেটাও আমাদের ভীষণভাবে পর্যবেক্ষণ করে খুব বিচার বিবেচনা করে তবেই গ্রহণ করা উচিত। প্রয়োজন পড়লে বাবা-মার সিদ্ধান্ত আমাদের প্রত্যাখ্যান করে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেওয়ার প্রয়োজন। কারন আমরা আমাদের জীবনে কি চাই এবং কতটা উন্নতি করতে চাই আমাদের জীবনের থেকে আমাদের যেসব চাহিদা সেটা শুধুমাত্র আমরা জানি। অনেক সময় আমাদের সিদ্ধান্ত অত্যাধুনিক এবং বোকামি বলে মনে হতে পারে আমাদের চাহিদা আমাদের প্রয়োজন অপ্রয়োজন বলে মনে হতে পারে আমাদের কাছের মানুষ এবং মা-বাবার কাছে। তাই সবসময় যে অন্যের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত আমাদের নিতে হবে এমন কোন কথা নেই। আমরা যখন বুঝবো এবং ভাবনা চিন্তা করে দেখব যে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের এই সিদ্ধান্তটি সঠিক হচ্ছে এবং এই সিদ্ধান্তে আমাদের জীবনে উন্নতি হচ্ছে তবে অবশ্যই আমাদের সেই সিদ্ধান্তে অটল থাকা প্রয়োজন।
অন্য কারোর সিদ্ধান্ত গ্রহণ করে যদি আমরা পরবর্তীতে আফসোস করি এবং মনে করি যে এর থেকে আমাদের নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া ভালো ছিল এই আফসোস করার থেকে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে শতবার বসানো অনেক ভালো আমাদের জীবনের যা সিদ্ধান্ত এবং যা ভুল হয়েছে সব আমাদের নিজেদের দ্বারাই হয়েছে সেটা অনেক ভালো। আমাদের জীবন একটা এবং অতি মূল্যবান তাই আমাদের অন্য কারোর কথা অনুযায়ী না চলে আমাদের নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত এবং অনেক গভীরভাবে ভাবনা চিন্তা করে জীবনের সব সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা যদি জীবনে উন্নতি করতে চাই এবং জীবনে সকল প্রকারের সুখ শান্তি ভোগ করতে চাই তবে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কঠোর সিদ্ধান্ত নিতে হবে যা আমাদের জীবনের জন্য খুবই মূল্যবান এবং সাফল্য লাভ করতে সাহায্য করবে। তবে আমাদের এই সব কঠোর সিদ্ধান্ত অন্য কারোর কাছে ভালো নাও লাগতে পারে এবং অনেকেই এই সিদ্ধান্তে অখুশি হতে পারে তবে আমাদের ভালোর জন্য অবশ্যই আমাদের নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে এবং অন্য কারোর কথা শুনলে চলবে না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

