অসুস্থ মানসিকতা।

in আমার বাংলা ব্লগ8 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17827100950433846117179481773571.png


সোর্স



বর্তমান সমাজে আমাদের প্রত্যেকের মানসিকতাই একদম অসুস্থ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ব্যক্তি দেখা যায় বিভিন্নভাবে অসুস্থতার শিকার। আগেকার সময় মানুষদের বুদ্ধি ছিল তুখর এবং মানসিকতা ছিল সুন্দর ও মানবিকতায় ভর্তি। কিন্তু বর্তমান সমাজে মানবিকতা দূর-দূরান্ত থেকেও মানুষের মধ্যে লক্ষ্য করা যায় না। মানুষের মানসিকতা বিভিন্ন কারনে হয়েছে অসুস্থ। আগেকার আমাদের জীবনধারা এবং বর্তমান জীবনধারা যেমন পরিবর্তন রয়েছে তেমনি পরিবর্তন রয়েছে চিন্তাভাবনার। আগেকার মানুষের চিন্তা ভাবনা ছিল খুবই গভীর আবেগী এবং সুস্থ। আর বর্তমান যুগের মানুষের চিন্তা ভাবনা খুবই অসুস্থ এবং তার মধ্যে আবেগ ভালোবাসা তো একদমই নেই আর তার সাথে নেই বোধ বুদ্ধি। বর্তমান সমাজের মানুষের মধ্যে দেখা যায় মানসিক দুর্বলতা অসুস্থতা ও ভারসাম্যহীনতা। বর্তমানের মানুষ বুঝতেই পারেনা যে কোনটা সঠিক এবং কোনটা ভুল উপস্থিত পরিস্থিতিতে কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কাজ করা উচিত। কোন অঘটন ঘটতে দেখলে মানুষ সেই ঘটনার বিরুদ্ধে এগিয়ে আসার বদলে নিজেকে বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে।


কিন্তু সেই মানুষগুলি কোনভাবেই এটা চিন্তা করে না যে সে যে পরিস্থিতি থেকে দূরে পালানোর চেষ্টা করছে চোখের সামনে অন্যের ক্ষতি দেখছে সেই ক্ষতিটা সোনা তার নিজেরও হতে পারে আর সেই জন্য সেই ক্ষতি এড়াতে আর আমাদের সমাজকে বাঁচানোর জন্য ঘটনার বিরুদ্ধে লড়াই করা এখনই প্রয়োজন। বর্তমান সমাজে মানুষ বিভিন্ন অসুস্থ আচরণ করে ধৈর্য সহ্য একদমই কমে গিয়েছে যার ফলে দিশেহারা হয়ে যখন তখন যে কোন মানুষকে খুন করে দিচ্ছে বিনা কারণে আর সেই সব ঘটনা দেখে অন্য মানুষেরা সেখান থেকে পালিয়ে যাচ্ছে আবার কিছু মানুষ সেগুলোকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। কিন্তু কেউ কোনোভাবেই ভাবনা চিন্তা করছে না যে সেই মানুষটি একজন আর আমরা অনেক মানুষ রয়েছি আমরা যদি তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি তবে সেই মানুষটাকে বাঁচানোর সম্ভব এবং এই অপরাধের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। কারণ ১জন মানুষ অতটা ক্ষমতাবান হয় না ১০০ জনের কাছে। আর আমরা যদি রাস্তাঘাটে এইভাবে বিভিন্ন মানুষের বিপদ সরে না এসে তাকে সাহায্য করি আর অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেই তবে আমাদের সমাজে দুর্ঘটনার হার অনেক কমে যাবে এমনকি রাস্তাঘাটে দুর্ঘটনা অনেক বেশি কমে যাবে শুধুমাত্র মানুষের ভয় তেই।


মানুষ মানুষের পাশে থাকছে না ভয় সরে যাচ্ছে এমন কি দেখিও না দেখার ভান করছে বলেই সমাজে এত দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। কিন্তু একদম সময় মত যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে এত দুর্ঘটনা ঘটতেও পারে না এমন কি মানুষ দুর্ঘটনা ঘটাতে গিয়ে ভয় পেতে থাকবে। বর্তমানে মানুষেরা এখনো বুঝতে পারছে না যে এইভাবে দুর্ঘটনা দেখে এড়িয়ে যাওয়াটা সমাধান নয়। আমাদের সমাজকে বাঁচাতে হলে সামনে এগিয়ে আসতে হবে দুর্ঘটনার বিরুদ্ধে লড়তে হবে এবং প্রতিবাদ করতে হবে তবেই আমাদের সমাজ শুদ্ধ করা সম্ভব হবে। কিন্তু আমাদের সমাজের মানুষগুলি এতটাই অসুস্থ হয়ে গেছে যে কিছু মানুষ বিভিন্নভাবে দুর্ঘটনা ঘটায় খোলা জায়গায় ভরা মানুষের মধ্যে আবার কিছু অসুস্থ মানুষ এমনও আছে যারা সে দুর্ঘটনা গুলো ভিডিও করে ছাড়তে পারে সোশ্যাল মিডিয়ায় অথচ সেই পরিস্থিতিতে সেই দুর্ঘটনার মোকাবেলা করার সাহস রাখেনা। মানুষ এতটাই অসুস্থ হয়ে যাচ্ছে যে যখন তখন যেকোনো মানুষের বিনা কারণে প্রাণ নিতে একটু দ্বিধাবোধ করছে না এমনকি লুকিয়ে তো দূরের কথা ভরা বাজারে বা ভরা রাস্তাতেও সবার সামনে মানুষকে হত্যা করে দিচ্ছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে।


আমাদের সমাজে এই অসুস্থ মানসিকতার মানুষগুলো দিন দিন বেড়েই চলেছে তাদের জীবন যাপন খারাপ হওয়ার কারণে এবং উপস্থিত সঠিক বুদ্ধির অভাবে। আমাদের দেশ উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু আমাদের দেশের মানুষগুলো কোনভাবেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখছে না। খুব তাড়াতাড়ি উত্তেজিত হওয়া, রাগ করা, ধৈর্য রাখতে না পারা, অযথা তর্ক করা বিভিন্ন ধরনের জিনিস এই মানসিক অসুস্থতার লক্ষণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইলে এবং অপরাধের হাত থেকে দূরে থাকতে চাইলে অবশ্যই আমাদের সুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ হওয়া প্রয়োজন। তাই যেভাবে আমাদের শরীর এবং মন সুস্থ থাকে সেই ভাবেই চলা উচিত এবং অন্য মানুষদের সাথে অযথা গন্ডগোল অশান্তি এবং অন্যদের ক্ষতি করা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করা উচিত। আমাদের মনে রাখতে হবে আমরা যদি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর দুর্নীতি মুক্ত একটি সমাজ দিতে চাই তবে আমাদেরকে এই সেই সমাজটি তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।