আত্মবিশ্বাসী হতে হবে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের অনেকের মধ্যেই আত্মবিশ্বাসের অনেক বেশি অভাব রয়েছে। আমরা অনেক সময় অনেক সামান্য বিষয়ও অনেক বেশি ঘাবড়ে যাই। অনেক সময় আমরা আত্মবিশ্বাসের অভাবের কারণে ঘাবড়ে গিয়ে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা অত্যাধিক চিন্তাভাবনা করে ফেলি, যার ফলে আমাদের আত্মবিশ্বাসের এত পরিমান অভাব ঘটতে থাকে যে আমাদের মানসিক এবং শারীরিক অবস্থা খারাপ হয়ে থাকে। আত্মবিশ্বাস একমাত্র জিনিস যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে এবং সুন্দরভাবে বাঁচতেও সাহায্য করে। আমাদের আত্মবিশ্বাস প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমাদের প্রত্যেকটি কাজে সাহায্য করে। আমাদের এই আত্মবিশ্বাসী আমাদের জীবনে সাফল্য এনে দেয়। আমরা যদি কোন কাজ করতে যাই সেই কাজে যদি আত্মবিশ্বাস না থাকে তবে আমরা কখনো এসে কাজে সফল হতে পারি না। তাই জীবনে সফলতা অর্জন করতে গেলে সবার আগে প্রয়োজন অফুরন্ত আত্মবিশ্বাসের তবেই আমরা সেই কাজে উত্তীর্ণ হতে পারব এবং সাফল্য লাভ করতে পারব। আত্মবিশ্বাস আমাদের নিজেদের থেকেই তৈরি করতে হয়। কেউ আমাদের এই আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করতে পারে না।
আমরা যদি কোন একটি নতুন ড্রেস পড়ি তবে আমাদের নিজেদেরই আত্মবিশ্বাসী হতে হবে যে আমাদের সুন্দর লাগছে। আমরা যদি এই আত্মবিশ্বাসের সাথে সুন্দরভাবে সেজে না উঠি বা সুন্দরভাবে পোশাকটি না পরি আর আমরা যদি মনে করি যে আমাদের এই পোশাকটি পড়ে ভালো লাগছে কিনা দ্বিধা দ্বন্দ্বে ভুগি, তবে আমাদেরকে অন্য সবাই দেখে বুঝতে পারবে যে আমরা নিজেদের প্রতি আত্মবিশ্বাসী নই আর তার সাথে অন্যদের ও আমাদেরকে মোটেও ভালো দেখতে লাগবেনা। তাই আমরা যদি নিজের প্রত্যেকটা জিনিসে এবং নিজের পোশাকে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তবে অন্যদেরও দেখতে আমাদের ভালো লাগবে এবং আমাদের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে আমাদের নিজেদের ভেতরের সৌন্দর্য বাইরে ফুটে উঠবে। আত্মবিশ্বাস অনেক বড় একটা জিনিস যার ফলে খারাপ কেউ ভালো লাগতে সাহায্য করে। আমাদের জীবনের আত্মবিশ্বাস আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলতে সাহায্য করে। আমরা অনেক সময় দেখতে পাই কোন একটা অদ্ভুত অচেনা পরিবেশে কিছু মানুষ আত্মবিশ্বাসের সাথে সবার সাথে মেলামেশা করে এবং সেই পরিবেশ পরিস্থিতিকে সুন্দরভাবে মানিয়ে হেসে বেরিয়ে আসে।
এই অচেনা পরিবেশে মানুষের ভেতরের এই আত্মবিশ্বাসী মানুষকে অন্যের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করে। আমাদের ভেতরের আত্মবিশ্বাস যেমন আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে তেমন আমাদের আত্মবিশ্বাসের কারণেই অন্যের চোখে আমরা সুন্দর এবং ভালো হয়ে উঠি ও তার সাথে বিভিন্ন কাজে দক্ষ হয়ে উঠি। অনেক সময় অনেক কাজ না জানা থাকলেও আমাদের ভেতরে যদি আত্মবিশ্বাস থাকে তবে আমরা অজানা এবং না পারা কাজটিও খুব সুন্দর ভাবে করে উঠতে পারি। যে কাজটি দেখে কেউ বুঝতেই পারবেনা যে ওই কাজে আমাদের কোনভাবেই দক্ষতা ছিল না। আত্মবিশ্বাস আমাদের জীবনে অনেক মূল্যবান একটি জিনিস যা আমাদের জীবনকে খুবই সহজ করে দিতে সাহায্য করে। তাই আমাদের প্রতিনিয়ত উচিত আত্মবিশ্বাসের সাথে বাঁচা আর কখনোই কোনো পরিস্থিতিতে ঘাবড়ে না যাওয়া। কারণ আমরা যতই ভয় পাব যতই ঘাবড়ে যাব ততই আমাদের চিন্তা বাড়বে এবং বিভিন্ন চিন্তার কারণে আমরা জানা এবং পাড়া কাজও ভুল বা খারাপ করে ফেলতে পারি।
নিজের যোগ্যতা সম্পর্কে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাসী হতে হবে যে আমরা কোন কাজটি করতে পারব এবং কোন কাজটি পারব না। আমরা নিজেদের পরে যদি আত্মবিশ্বাস রাখি তবে আমরা যে কোন কঠোর কাজও অনায়াসে করে ফেলতে পারব আবার যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তবে সহজ কাজও করা আমাদের পক্ষে অনেক বেশি কষ্টকর ও কঠিন হয়ে পড়বে। তাই কখনোই আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারালে চলবে না আর প্রতিনিয়ত আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়াতে থাকতে হবে। তবে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারব আর জীবনে অনেক বড় বড় পদক্ষেপ নিতে সক্ষম হব যার ফলে জীবনে সফলতা অর্জন করতে পারব। আমরা যদি আত্মবিশ্বাসী হই তবে আমরা বিভিন্ন পরিস্থিতি সুন্দরভাবে সম্মুখীন হতে পারব আর বিভিন্ন পরিবেশে সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলতে পারব। তাই আমাদের জীবনে আত্মবিশ্বাস অনেক বেশি প্রয়োজন। নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করতে হবে আর তার সাথে নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস রাখতে হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
