কোন বিষয়ে বেশি অধৈর্য হতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অধৈর্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে আমাদের বিভিন্ন সময় অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। কোন বিষয়ে যদি আমরা অল্প সময়ে অধৈর্য হয়ে যাই তাহলে সে জিনিসটা কখনো আমরা সঠিকভাবে সমাধান করতে পারব না। এজন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের সবসময় ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং ধৈর্য ধরে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি কোন বিষয়ে বেশি অধৈর্য হয়ে যাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমরা সেই জিনিসে হেরে যাবো এবং পরবর্তীতে এই ধরনের কাজ আমাদের দ্বারা কখনোই সঠিকভাবে আর সম্পূর্ণ হবে না। এজন্য আমরা সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করব।
একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি প্রতিটা কাজ ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে এক একটা কাজ সম্পূর্ণ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হবে। আমরা যদি মনে করি যে আমরা একসাথে সফল ধরনের কাজ সমাধান করার চেষ্টা করব তাহলে কিন্তু আমাদের দ্বারা আর একটি কাজও কখনো হবে না। আসলে যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পছন্দ করে এবং প্রত্যেকটা কাজে ধৈর্য সহকারে করার চেষ্টা করে তারাই কিন্তু জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং সব সময় তারা প্রত্যেকটা কাজে জয়ী হতে পারে। আসলে এই ধরনের মানুষ কিন্তু সর্বপ্রথম জীবনে উন্নতি লাভ করতে পারে।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে সব সময় দ্রুত কাজ করার চেষ্টা করে এবং কোন কাজের প্রতি তাদের কোন আলাদা ধরনের ভালোবাসা থাকে না। আসলে কাজের প্রতি যদি মানুষের ভালোবাসা না থাকে তাহলে সেই কাজ কখনো সঠিকভাবে সম্পূর্ণ হতে পারে না এবং সেই কাজে এসে কখনো ধৈর্য সহকারে চালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি কাজ আমরা সব সময় ধৈর্য ধরে করার চেষ্টা করব এবং বুদ্ধি দিয়ে কাজ করার চেষ্টা করব। আসলে ধৈর্য এবং বুদ্ধি দুটো যদি কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি তাহলে প্রায় কাজে আমরা সফলতা অর্জন করব।
একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাতে করে আমরা সব সময় জীবনে প্রতিটি কাজ ধৈর্য ধরে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের সঠিকভাবে প্রত্যেকটি কাজ সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর তেমন কোন ধরনের সমস্যা কখনোই আসবেনা। এজন্য সব সময় একটা বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে যে একটা কাজ যদি আমাদের দ্বারা সম্পূর্ণভাবে সমাধান না হয় তাহলে কিন্তু এই কাজটি সমাধান করার জন্য কেউ আমাদের আর সাহায্য করবে না। এইজন্য যারা বেশি ধৈর্যশীল মানুষ তারা কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে থাকে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
