গ্রামের সরস্বতী পুজো

ChatGPT Image Dec 30, 2025, 02_01_26 PM.png

Image Created by OpenAI

গ্রামের দিকে সরস্বতী পুজোর একটা আলাদা আনন্দ আছে। প্রতিবছর শীতের শেষের দিকে যখন বসন্তের আগমন ঘটতে থাকে। তখন গ্রামের মানুষের মনে যেনো একটা আলাদা উচ্ছ্বাস ভরে ওঠে। বিশেষ করে বাচ্চাদের মনে। কারণ এই সরস্বতী পুজোর আনন্দ সবথেকে বেশি উপভোগ করা যায় শৈশবে। যদিও এটার কোনো ধরা বাধা বয়স নেই, ইচ্ছে করলে যেকোনো বয়সে এটার আনন্দ উপভোগ করা যায়। বন্ধুবান্ধব সবাই যদি একসাথে থাকে, তাহলে আনন্দটা আরো দ্বিগুণ হয়ে ওঠে। তবে পাড়ার মোড়ে মোড়ে যেসব পুজো হয়, সেটার থেকে বেশি আনন্দ পাওয়া যায় স্কুল এর পুজো গুলোতে।

কারণ এইগুলো নিজের হাতে সাজানো হয় এবং একপ্রকার বলতে গেলে সবকিছুই নিজেদের হাতে করতে হয়। আর এর মধ্যেই আছে এক অনাবিল আনন্দ। তবে এটাও ঠিক যে, গ্রামের দিকের যেসব পাড়ায় পুজো গুলোতে উদ্যোগ নেওয়া হয়ে থাকে, তাতেও সবকিছু গ্রামের ছেলে মেয়ে উভয় একে অপরের সাহায্যে করে থাকে। আগে একটা বিষয় ভালো লক্ষ্য করা যেতো, গ্রামের বড়োরা, বিশেষ করে বয়স্ক যারা, তারা সবাই ছোটদের কাজেও হেল্প করতো। কিন্তু বর্তমানে এসে এগুলোর প্রবনতা যেনো ক্ষীণ হয়ে আসছে। সবাই মোটামুটি চাঁদা কালেকশন করে তারপর মণ্ডপ তৈরী করা ইত্যাদি সবকিছুতে একটা অন্যরকম ব্যাপার ছিল গ্রামের দিকে।