কথা বলার স্বাধীনতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথা বলার স্বাধীনতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে আমাদের সকলের কথা বলার স্বাধীনতা রয়েছে। আপনার মনের ইচ্ছা এবং মনের চাহিদা সব সময় আপনি আপনার কথার মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করার চেষ্টা করবেন। কিন্তু বর্তমান সময়ে আমরা এর উল্টোটা দেখতে পাই। অর্থাৎ মানুষের কথা বলার স্বাধীনতা মানুষ এখন হারিয়েছে এবং তারা সবসময় পরাধীন ভাবে সমাজে বসবাস করার চেষ্টা করেন। কেননা সমাজের কিছু উঁচু শ্রেণীর মানুষেরা যারা সব সময় চেষ্টা করেই মানুষদেরকে নিজের দিকে চাপিয়ে রাখার জন্য এবং তারা যাতে করে তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে না পারে এজন্য তারা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচারের হুমকি দেখিয়ে তাদেরকে সব সময় নিজের দিকে চেপে রাখার চেষ্টা চালিয়ে যেতে তারা বাধ্য থাকে।
কিন্তু এই পৃথিবীতে এই মানুষগুলো কিন্তু এই গরিব শ্রেণীর মানুষদের সাপোর্টে কিন্তু তারা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পেরেছে এবং তাদের পৌঁছানোর পর কথা ছিল যে তারা দেশের সাধারণ নাগরিকদের জন্য কাজ করবেন এবং তাদের সব সময় বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা তারা সব সময় প্রকাশ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা এখন এর উল্টোটা দেখতে পাই। অর্থাৎ তারা তাদের সাপোর্ট পেয়ে ঠিক উপরে চলে গেছেন কিন্তু সেখানে গিয়ে তারা উল্টো ধরনের কাজকর্ম করছেন এবং এই মানুষদের উপর তারা বিভিন্নভাবে অত্যাচার করার চেষ্টা করছে। একজন মানুষ যদি তার কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলে তাহলে সে এই জীবনে আর সঠিকভাবে কখনো কোন কিছু প্রকাশ করতে পারবে না।
আসলে তার সামনে যদি বিভিন্ন ধরনের অন্যায় কাজ ঘটে যায় তবুও কিন্তু সে সবসময় চুপ থাকার চেষ্টা করবে এবং কখনো মনের ভুলে কোন কিছু তারা প্রকাশ করতে পারবে না এবং প্রতিবাদ করার ক্ষমতা ও তারা হারিয়ে ফেলেছে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব তাদের বাকস্বাধীনতা যারা কেড়ে নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলার জন্য এবং আমরা যদি সবাই মিলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে কিন্তু তারা আমাদের থেকে পিছনের দিকে হাটতে বাধ্য থাকবে। যদিও একার পক্ষে এই খারাপ ব্যক্তিদের সাথে লড়াই করা অনেক বেশি কঠিন এবং তাদের সাথে জয়ী হওয়া মোটেও সম্ভব নয়। তাইতো আমাদের সব সময় একসাথে থাকতে হবে এবং একসাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলেমিশে নিজেদের অসুবিধাগুলো সমাধান করার চেষ্টা করি এবং খারাপ মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের কথা বলার স্বাধীনতা আবার পুনরায় ফিরে পাবো এবং আমাদের জীবনের প্রয়োজন এবং কোনটা আমাদের জীবনে অসুবিধা এইগুলো যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে অবশ্যই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এর জন্য সর্বপ্রথম নিজেদেরকে অবশ্যই সংগ্রামী করে তুলতে হবে এবং কোন অন্যায় অবিচার দেখলে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর আমরা এভাবে প্রতিবাদ করে তুলতে পারলে অবশ্যই তারা পিছনের দিকে হাঁটতে বাধ্য থাকবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
