সকলের কথা ভাবতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সকলের কথা ভাবতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


aggregate-7716230_1280.webp



লিংক

আসলে এই পৃথিবীতে যদি শুধুমাত্র আমরা নিজেদের কথা ছাড়া আর কখনো অন্যদের কথা চিন্তাভাবনা না করি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে ভালো মানুষ হতে পারব না এবং নিজেদের মনের দিক থেকে নিজেরা সবসময় ছোট থাকবো। আসলে যারা নিজেদের কথা ছাড়া আর কোন কিছু চিন্তা ভাবনা করতে পারে না এবং সব সময় নিজেদের জন্য কাজ করে তারা অনেকটা স্বার্থপর প্রকৃতির মানুষ হয়ে থাকে। আসলে এই পৃথিবীতে শুধুমাত্র আমরা যদি নিজেদের কথা ভেবে চলি তাহলে অন্যান্য মানুষেরা সবসময় কষ্ট পেয়ে যাবে এবং তাদেরকে যদি আমরা সামান্য একটু সাহায্য করি তাহলে হয়তো বা তারা এই সামান্য সাহায্যের ফলে আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজেদের দুঃখ দুর্দশা দূর করতে পারবে।


একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যারা সকলের কথা চিন্তা ভাবনা করে একসঙ্গে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা কিন্তু অবশ্যই ভালো মনের মানুষ হয়। আসলে এই পৃথিবীতে ভালো মনের মানুষ হতে গেলে যে শুধুমাত্র অর্থ দান করলে হয়ে যাবে এমন কোন কথা নেই। অর্থাৎ মাঝে মাঝে আমাদের অবশ্যই মানুষকে উপকার করতে হবে এবং তাদের বিপদে-আপদে সবসময় তাদের পাশে থাকতে হবে। আসলে কিছু কিছু মানুষ সব সময় তাদের এই খারাপ চিন্তা ভাবনার জন্য তারা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সব সময় নিজেদের জন্য চিন্তা-ভাবনা করতে করতে তাদের এই জীবনটা অনেকটা স্বার্থপরের মত কেটে যায়।


আসলে আমাদের এই সমাজে এই স্বার্থপর শ্রেণীর লোকের সংখ্যা খুব বেশি। কেননা তারা এতটা বেশি স্বার্থপর যে তারা কখনো নিজের স্বার্থ ছাড়া আর কখনো অন্য কারো ভালো মন্দ বিচার বিবেচনা করে না। আসলে আমরা যদি মানুষের ভালো-মন্দ বিচার বিবেচনা করে তাদেরকে নিয়ে একসাথে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে দেখবেন যে একসাথে আমাদের সমাজের সবাই অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং সবার জীবন থেকে দুঃখ দুর্দশা একদম মুহুর্তে দূর হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হলেও আমাদেরকে এই ধরনের মানুষ হওয়ার জন্য সব সময় শপথ নিতে হবে। কেননা ভালো মানুষ জীবনে কখনো দুঃখ কষ্ট পায় না।


আসলে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সবার জীবনে যেমন আনন্দ-ফূর্তি থাকবে ঠিক তেমনি সবাই সবার বিপদে-আপদে আমরা দ্রুত সাহায্য করতে পারব।আর এভাবে আমরা এমন একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে সবাই সবার কথা ভাবনা-চিন্তা করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে। এজন্য যে দেশের মানুষ গুলো প্রত্যেকটা দেশের নাগরিকের উপর নির্ভরশীল এবং একে অন্যের বিপদে এগিয়ে আসে তারা কিন্তু তাদের নিজেদের দেশটাকে অবশ্যই সামনের দিকে নিয়ে যেতে পারে। এজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে যা কিছু হোক না কেন আমরা সব সময় সবার বিপদে আপদে সবার পাশে থাকার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.050
BTC 67201.74
ETH 1969.23
USDT 1.00
SBD 0.46