শিক্ষাই জাতির মেরুদন্ড।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষাই জাতির মেরুদন্ড সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে একটা জাতি যখনই সব ক্ষেত্রে এগিয়ে থাকবে যখন তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আসলে আমাদের এই জীবনে প্রকৃতি শিক্ষার অবদান সব থেকে বেশি। আসলে এই আধুনিক যুগে শিক্ষা ছাড়া কিন্তু কোন জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবে না। এজন্য বর্তমান জীবনের শিক্ষার গুরুত্ব সব থেকে বেশি এবং এই শিক্ষা ছাড়া একটা জাতি সবসময় পিছনের দিকে পড়ে রবে। আমাদের এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি কিন্তু ততো বেশি সামনের দিকে এগিয়ে থাকে এবং তাদের জীবনে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অবশ্যই গ্রহণ করতে পারে।
এজন্য শিক্ষাকে একটা জাতির মেরুদন্ড বলা হয়। অর্থাৎ যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু তাদের নিজেদের সবাইকে শিক্ষিত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে শুধুমাত্র আমরা নিজেরা যদি শিক্ষিত হয়ে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এই জিনিসটা কখনো সঠিকভাবে সম্ভব হবে না। কেননা একটা জাতির শিক্ষায় শিক্ষিত হবে এবং অন্য একটা জাতি সবসময় অশিক্ষার অন্ধকারে ডুবে থাকবে তাহলে কিন্তু আমাদের দেশটা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এবং সব সময় আমরা এই বিভিন্ন ধরনের খারাপ সময়ের মধ্য দিয়ে নিজেদের জীবনটাকে অতিবাহিত করতে হবে।
আসলে শিক্ষার গুরুত্ব একমাত্র তখনই বুঝতে পারা যায় তখন এই শিক্ষাকে নিজেদের জীবনে বিভিন্ন কাজে প্রয়োগ করা যায়। আসলে আমরা যদি এই শিক্ষাকে সঠিকভাবে নিজেদের জীবনে প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের নিজেদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অন্য লোককে এই শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। আসলে যে জাতি যত বেশি শিক্ষায় শিক্ষিত সে জাতি তত বেশি সামনের দিকে এগিয়ে থাকে এবং যারা অশিক্ষিত অন্ধকারে ডুবে থাকে তারা কিন্তু কখনো ভালো-মন্দ কোন ধরনের বিচার বিবেচনা করতে পারে না এবং তাদের জীবনে কখনো সুখ শান্তি ফিরে আসে না। এজন্য আমরা একটা জিনিস মনে রাখব শিক্ষা ছাড়া আমাদের কোন অন্য উপায় নেই।
এছাড়াও একটা জাতিকে শিক্ষিত করার জন্য প্রতিটা দেশের সরকার সেই দেশের নাগরিকদের জন্য বিনা অর্থে শিক্ষা প্রদান করে থাকে। আসলে আমরা যদি আমাদের নিজেদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে কিন্তু তারা নিজেদের ভালো-মন্দ বুঝতে পেরে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং জীবনে তারা কখনো কোন ধরনের খারাপ পথে আর কখনো এগিয়ে যাবে না। এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেরা সঠিক শিক্ষায় শিক্ষিত না হতে পারে তাহলে কিন্তু আমরা কখনো আমাদের সন্তানদেরকে এই ধরনের অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করব না বরং তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা সবসময় চেষ্টা চালিয়ে যাব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
