পুরনো দিনের ডায়েরি ( পর্ব ১ )
Image Created by OpenAI
আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের প্রথম পর্ব শেয়ার করে নেবো। বাড়িতে একটা পুরোনো আলমারি ছিল, কিন্তু সেটা বহুদিন ধরে ওভাবে আটকানো ছিল। কেউ গিয়ে খোলার চেষ্টাও করতো না। আলমারির গায়ে ধুলো এমনভাবে জমে আছে যে, মনে হয় সময় আটকে গেছে তাতে বা কেউ ইচ্ছে করেই সময়কে আটকে রেখেছে। ঘরের কোনায় পড়ে থাকা এই আলমারিটা রাহুলের ছোটো বেলার অনেক স্মৃতি সাক্ষী হিসেবে রয়েছে অর্থাৎ মায়ের শাড়ি, বাবার পুরোনো অনেক ফাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র। কিন্তু সেগুলো ওভাবেই পড়ে রয়েছে, কেউ আর খোঁজও করে না। আসলে বাবা চলে যাওয়ার পরে এই ঘরে ঢুকতে রাহুলের কেমন একটা খারাপ লাগা কাজ করে।
আসলে রাহুল তার বাবাকে অনেক ভালোবাসত, চলে যাওয়ার পরে তার মনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সেই ঘরে ঢুকতে গেলে তাকে বারবার বাবার কথা মনে করিয়ে দেয়। যাইহোক, তার বাবার ঘরের দেয়ালে ঝুলে থাকা ঘড়িটা আজও সেইভাবে চলে যাচ্ছে। সময় একটুও থামেনি, কিন্তু স্মৃতি এখনও সেখানেই আটকে আছে। হঠাৎ করেই একদিন রাহুলের মনে খুবই ইচ্ছে হলো যে বাবার ঘরের আলমারিটা একটু খুলি। এটা তার মনে একটা কৌতূহল বা আবেগের একটা বিষয়। তার মনে এর মাঝেই একটা প্রশ্ন বারবার উঠতো অর্থাৎ জানতে ইচ্ছে করতো যে, প্রকৃত অর্থে তার বাবা কেমন মানুষ ছিলেন। অর্থাৎ এখানে বিষয়টা হলো- তার বাবা প্রতিদিন সকালে উঠে অফিসে যেতেন এবং কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসতেন এবং রাতে খবরের কাগজ পড়ে ঘুমিয়ে পড়তেন। এসবের মাঝে তিনি আসলে তার জীবনটা কেমন ছিল?....
