পুরনো দিনের ডায়েরি ( পর্ব ১৬ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ১৬ তম পর্ব শেয়ার করে নেবো। তো পরে বৃদ্ধ লোকটি আর রাহুল সেই বেঞ্চ এর উপরে বসে থাকল কিছুক্ষণ। এরপর লোকটা কথা শুরু করলেন- তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। কিন্তু একটা বিষয় হলো, ভালো হওয়া সবসময় যথেষ্ট হয় না। এই কথাটা শোনার সাথে সাথে রাহুলের বুকের ভেতরটা কেমন যেনো চিন চিন করে উঠলো। তিনি আরও বললেন- মালতি তখন কলেজে পড়তো, তার স্বপ্ন ছিল অনেক। আর তোমার বাবার সাথেই সে তার সব স্বপ্নগুলো ভাগ করে নিতে চেয়েছিল। রাহুল চুপচাপ সবকিছু শুনে যাচ্ছিল আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস তার হচ্ছিলো না।

লোকটা আবারো বলতে শুরু করলেন- তারা দুইজনেই ভালোভাবে জানতো যে, তাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যত নেই। কারণ সমাজ, পরিবার সবকিছুই তাদের বিপক্ষে ছিল। রাহুলের মনে তখন ডায়েরির একটা লেখা মনে আসলো- দায়িত্বগুলো যেনো আমার কাঁধে চেপে বসেছে। আর এই কথাটার যেনো এখন নতুন করে একটা অর্থ পেলো। এরপর বৃদ্ধ লোকটা যখন কিছু বলতে যাবে, তখন তার গলা ভারী হয়ে গেলো অর্থাৎ বললো- মালতি একদিন বাড়ি এসে বললো, তোমার বাবা তাকে বিয়ে করতে পারবে না, সে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাহুল তখন বৃদ্ধের দিকে তাকাতেই লজ্জা বোধ করছিলো, সে চোখ নামিয়ে নিলো তার দিক থেকে।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.065
BTC 71596.63
ETH 2244.57
USDT 1.00
SBD 0.51