খোলা আকাশের নীচে প্রকৃতির ছোট্ট উপহার

20250914_110649.jpg

এই ফুলের সৌন্দর্য সাধারণ যেকোনো ফুলের সৌন্দর্যকে হার মানাবে। এই ফুলের কালার খুবই আকর্ষণীয়, একবার দেখলেই চোখ আটকে যাবে। এই ফুলের গঠন অনেকটা মাইকের মতো। তবে এই ফুলের কালার কিন্তু শুধু একপ্রকার নয়, এতে মাল্টি কালার আছে। তবে প্রথম যে কালারটা থাকে, সেটা অনেকটা ডিপ, ফলে সহজে বোঝা যায় না দ্বিতীয় কালার এর গভীরতা। আমার এই ফুলের দৃশ্যে যেমন প্রথম যে গোলাপি বর্ণের কালার রয়েছে, এটা একটু হালকা বর্ণের এবং সাথে খুবই হালকা সাদা বর্ণের গড়ন আছে। আর একদম এক প্রকারের কালার যেটা আছে, সেটাও গোলাপি এবং একদম গাঢ় বর্ণের।

দুটিই দারুণ লাগে, একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। এই ফুলগুলোকে আল্লামান্ডা বলে। নামটা খুবই অদ্ভূত, কিন্তু আলাদা একটা আকর্ষণীয় আছে নামের মধ্যে। প্রকৃতিতে এতো ফুল আছে এবং এর মধ্যে কিছু ফুলের নাম খুবই অদ্ভূত। এদের আবার বিজ্ঞানসম্মত নাম আরো অদ্ভূত লাগে। এই ফুলের প্রজাতি আবার আমাদের কোনো এশিয়ার স্থানীয় না, এদের উৎপত্তি ব্রাজিলে, যা একটা বর্ষজীবি উদ্ভিদ হিসেবে বিবেচিত। এই ফুলের উদ্ভিদ অনেকটা ঝোপের মতো দেখতে হয়ে থাকে অর্থাৎ লতা,পাতা এইসব এর মতো বাড়ে। কিন্তু গাছে যখন এই ধরণের ফুল ফুটে থাকে, তখন দেখতে আরো সুন্দর লাগে গাছটিকে । এটি একটি শোভাময় উদ্ভিদ হিসেবেও বাগান বা গৃহস্থ বাড়ির সৌন্দর্য বাড়িয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.044
BTC 67999.63
ETH 1967.92
USDT 1.00
SBD 0.38