কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

1000022117.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে ফটোগ্রাফি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। যাইহোক ফোনের গ্যালারি থেকে আজ কিছু ফটোগ্রাফি পোস্ট নিয়ে এসেছি। সত্যি আমার বাংলা ব্লগে পোস্ট লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।। তবে এখন সময়ের অভাবে তেমন পোস্ট লিখতে পারি না। আর মাঝে মাঝে সময় পেলে পোস্ট লিখতে মিস করি না। যাইহোক রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এক সাথে অনেক গুলো ফটোগ্রাফি দেখা যায়। তাইতো আজ কয়েকটি ফটোগ্রাফি নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000033183.jpg
এই ফুল গুলো হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে নয়নতারা ফুল। নয়নতারা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে এই ফুল গুলো আমাদের গাছে কয়েক দিন আগে ফোটেছে।তবে গতকাল আমি গিয়ে এই ফুলের কিছু ফটোগ্রাফি করেছি।সত্যি ফুল গুলো দেখতে অসাধারণ ছিল।

1000032574.jpg
এগুলো হচ্ছে কাগজের ফুল। আসলে এটার আসল নাম হলো গেট ফুল। যদিও ফুল গাছটি অনেক ছোট। যাইহোক কিছু দিন হলো আমাদের গাছে এভাবে বেশ কিছু ফুল ফোটেছে। আশাকরি সামনে আরো বেশি ফুল ফোটবে।

1000034466.jpg
এগুলো হচ্ছে শীতের জনপ্রিয় পিঠা দুধ চিতই পিঠা। আসলে আমরা বাঙালি এগুলো অনেক পছন্দ করি। তাই বাঙালির ঘরে ঘরে তৈরি হয় এই পিঠা গুলো। আমরা কয়েক দিন আগে বানিয়েছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি অনেক মজার খাবার ।

1000030170.jpg
এগুলো হচ্ছে রাজহাঁস। আমাদের গ্রামের প্রায়ই এই হাঁস গুলো দেখে যায়।কিছু দিন আগে আমরা কয়েক জন মিলে ঘুরতে গিয়েছিলাম তাই এই হাঁসগুলো দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি হাঁসগুলো বেশ কিউট।

1000022117.jpg

এগুলো হচ্ছে জবা ফুল।জবাফুল গুলো আমার অনেক পছন্দ। আর শীতের সময় জবা ফুল গুলো একটু বেশি ফোটে থাকে। আর এই জবা ফুল গুলো আমার একটু বেশি পছন্দ। আমাদের পাশের বাড়ির থেকে এই ফটোগ্রাফি গুলো করে নিয়েছি। সত্যি ফুল গুলো অসাধারণ ছিল।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67962.51
ETH 1972.86
USDT 1.00
SBD 0.37