কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কেনাকাটা করার মূহুর্ত

1000036614.jpg
আজ অনেক দিন পরে আবার আসলাম আপনাদের মাঝে। যদিও এখন সময়ের অভাবে তেমন পোস্ট করতে পারি না। তবে সব সময় মনে পরে আমার বাংলা ব্লগের কথা। আসলে এখানে এক সাথে আমরা দীর্ঘ দিন ছিলাম তাই সবাইকে অনেক মিস করি।আসলে ফটোগ্রাফি করা নেশা আছে তা যেমন সত্যি তেমনি সত্য ছিল যখন আমার বাংলা ব্লগে কাজের সময় পেশা ছিল। তবে এবার ঈদে কিনতে গিয়ে তেমন ফটোগ্রাফি করিনি।আসলে এখন আর আগের মতো আনন্দ কাজ করে না।তারপরে ও মাঝে মাঝে কিছু ফটোগ্রাফি করে রাখি। আরো দুই দিন আগে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। আসলে আমার মনে হয় এবারের ঈদের মতো আর কখনো ভীর দেখিনি।আর সব কিছুর দাম আকাশ ছোঁয়া। তবে ঈদের সামনে বাচ্চাদের একটু কিনে দিতেই হয়।তাই ঈদকে সামনে রেখে কিছু কেনাকাটা করার মুহূর্ত। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000036612.jpg

1000036586.jpg
আসলে এবারে মনে হয় একটু বেশি ভীর। যাইহোক আমি চেয়েছিলাম আগে দুই জোড়া স্লিপার কেনার জন্য আসলে কিনতে গিয়ে হিমশিম খেতে হয়। সত্যি বলতে পছন্দ হলে সাইজ পাওয়া মুশকিল। অনেক কষ্টের বিনিময়ে দুই জোড়া স্লিপার পছন্দ হলো।যদি তেমন পছন্দ না তবে মোটামুটি তাই নিতে হলো।আসলে ঈদ না হলে হয়তো কেনা হতো না। যাইহোক অবশেষে কিনতে পেরেছি এটাই অনেক। আসলে ঈদ বলে কথা।

1000036611.jpg

1000036614.jpg

তারপর চলে গিয়েছিলাম বাচ্চাদের জামা কেনার জন্য। আসলে জামা পছন্দ হলেও দাম অনেক আবার সাইজ পাওয়া মুশকিল। আসলে চিকন মানুষদের সব কিছু কেনা মুশকিল। এদিকে দেখতে লম্বা সাইজ লাগে বড় আবার বড় সাইজ নিলে অনেক লুজ হয়। তবে এগুলো কিনতে হলে এমন ভাবেই কিনতে হয়। আসলে এগুলো কেনার পরে আবার সাইজ অনুযায়ী ঠিক করে নিতে হয়।যাইহোক অবশেষে দুইটি জামা কিনতে পেরেছি। যাইহোক অনেক ভীর অপেক্ষা করে কেনাকাটা করতে পেরেছি এটাই অনেক। বেশ ভালোই কেনাকাটা করেছি।

1000036601.jpg
তারপর আনুষঙ্গিক আরো কিছু কিনে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.056
BTC 71379.76
ETH 2099.09
USDT 1.00
SBD 0.50