You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১০

in আমার বাংলা ব্লগ3 years ago

নাটু কাকা(ভোট দিতে গিয়ে) -এই রাজু তোর কাকিমার ভোট পড়ে গেছে?
রাজু (হাসতে হাসতে)-হ্যাঁ কাকা!
নাটু কাকা-ইস্ আরেকটু আগে আসলে দেখা হয়ে যেতো।
প্রিসাইডিং অফিসার-কেনো আপনার স্ত্রী আপনার সাথে থাকে না?
নাটু কাকা-আরে না রে বাবা! উনি ১০ বছর হল স্বর্গবাসী হয়েছেন। শুধু ভোট এলে ভোটটা দিয়ে চলে যান।

Sort:  
 3 years ago 

হাহাহাহাহা!!!!!
মৃত ব্যক্তিও ভোট দেয় ৷

 3 years ago 

হুম ভোটের সময় আরো কত কিছু ঘটে যায়, স্বর্গবাসী হয়েও চমৎকারভাবে ভোট দেয়ার সুযোগ পায় হা হা হা।

 3 years ago 

এখন থেকে যাদের আত্মীয় ও পিতা-মাতার মৃত্যু হয়েছে। তারা ভোটের সময় সারাদিন ভোটকেন্দ্রে বসে থাকবো।একটু তাদের সাথে সাক্ষাৎ এর জন্য।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.063
BTC 66859.68
ETH 2034.43
USDT 1.00
SBD 0.48