You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৬

in আমার বাংলা ব্লগ • 3 years ago

তুমি আমার মেঘলা দিনের রামধনু রং,
তুমিই আবার তীব্র গরমের শান্ত বাতাস।
তুমি আমার ভোরের সূর্যোদয়,
তুমিই আবার গোধূলির সূর্যাস্ত।

তুমি আমার অন্ধকারের আলোর দিশা,
তুমিই আবার হলির দিনের রঙ্গিন নেশা।
তুমি আমার ক্লান্ত দিনের চনমনে রোদ,
তুমিই আবার তীব্র রোদের হিমেল পরশ।