অবহেলায় সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অবহেলায় সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে প্রতিনিয়ত। অর্থাৎ আপনি যদি আপনার সম্পর্কটা ভালো রাখতে চান তাহলে সর্বপ্রথম সে সম্পর্কের প্রতি যত্ন নিতে হবে এবং কখনো সেই সম্পর্কের প্রতি অবহেলা করা যাবে না। আপনি যদি সব সময় সম্পর্ক সম্পর্কে কোন ধরনের চিন্তাভাবনা না করে একটা সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে এভাবে কিন্তু সেই সম্পর্কটা বেশিদিন চালিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীতে মানুষ বহু বছরের সম্পর্ক কিন্তু এক মুহূর্তের জন্য ভেঙ্গে গেছে শুধুমাত্র অবহেলা করার জন্য। আসলে সম্পর্ক তৈরি করার যতটা সহজ তা রক্ষা করা কিন্তু ততটা কঠিন।
অর্থাৎ আপনি চাইলে যেকোনো মানুষের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করতে পারবেন কিন্তু সেই সম্পর্কটা শেষ অব্দি টিকিয়ে রাখার জন্য আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। আপনি যদি আপনার সম্পর্কের প্রতি যত্নশীল না হন তাহলে কিন্তু সে সম্পর্ক বেশিদিন টিকে থাকবে না এবং একদিন না একদিন এই সম্পর্ক ভেঙে যাবেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে মানুষটার সম্পর্কটা তৈরি করার পর থেকে সেই সম্পর্কের প্রতি আর কোন পরিশ্রম না দিয়ে বরং চেষ্টা করে যেকোনোভাবে সেই সম্পর্কটা টেনে নেওয়া যায়। কিন্তু এইভাবে কোন সম্পর্ক কখনো বেশিদিন টিকে থাকতে মোটেও পারে না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একটা সম্পর্ক টিকে থাকার পেছনে যে কতটা পরিশ্রম রয়েছে তা একমাত্র সেই ব্যক্তিদের দেখলে বোঝা যায় তারা একটা সম্পর্ককে সম্পূর্ণ শেষ অব্দি টেনে নিয়ে গেছে। এছাড়াও আমার মনে হয় যে একটা সম্পর্ক শুধুমাত্র একজনের চেষ্টা হলে টিকে থাকে না বরং তাদের সাথে সম্পর্ক তৈরি হয় তাদেরও সেই সম্পর্কের পিছনে পরিশ্রম দেওয়া উচিত। আপনি যদি মনে করেন যে একজন শুধুমাত্র সম্পর্ক টিকে থাকার জন্য পরিশ্রম করলেই হবে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল কথা। অর্থাৎ দুজনকেই অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারি।
এজন্য যারা সম্পর্কের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল তাদের সম্পর্ক বেশিদিন ভালো থাকে এবং তারা কখনো তাদের নিজেদের সম্পর্কটাকে কখনো অসম্মানিত করার চেষ্টা করে না। বরং কেউ যদি তাদের সম্পর্ক টাকে অসম্মানিত করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এবং তাদের দিক থেকে সরে আসার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করব এতে করে কিন্তু আমাদের মন মানসিকতা যেমন ভালো থাকবে তেমনি আমাদের পরিবারের সব সময় সুখ শান্তি বিরাজ করতে থাকবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
