কিছু ব্যাক্তি ভীড়েও একা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই ব্যাপারটি আমরা কখনো না কখনো অনেকেই ফেইস করেছি, কারণ এই ব্যাপারটি আমাদের অনেকের সাথেই কখনো না কখনো ঘটেছে। এবং এটা আসলে ভীষণভাবে ঘটে থাকে আমাদের চারপাশের অনেক মানুষের সাথে। আর আমার নিজের কথা যদি বলি, তাহলে সত্যি কথা বলতে এই ব্যাপারটা আমার সাথে অনেক বেশি ঘটে থাকে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ব্যাপারটির সম্মুখীন আমি অনেকবার হয়েছি এবং এই ব্যাপারটির সাথে আসলে আমি অনেক বেশি জড়িত বলা চলে। কারণ সত্যিই আমি নিজেকে অনেক সময় অনেক একা ফিল করি।
আমি জানি না, এই অনুভূতিটি কীভাবে ব্যক্ত করতে হয়, কিংবা এই অনুভূতি আসলে কিভাবে বোঝাতে হয়। কিন্তু এটা আমি অনেকবারই আসলে নিজেই উপলব্ধি করতে পেরেছি যে আমাদের চারপাশে এমন অনেক মুহূর্ত আসে, যে মুহূর্তে আমার চারপাশে অনেক অনেক মানুষ থাকা সত্ত্বেও, আসলে আমরা সেভাবে ওই মানুষগুলোকে নিজের করে নিতে পারি না, কিংবা নিজের বলে ধারণাও করতে পারি না। শুধু তাই নয়, আমাদের নিজের ভেতর থেকে তেমন কোনো ফিলিংসও কাজ করে না যে তারা আমাদের আপন।
অর্থাৎ, অনেক অনেক মানুষের ভিড়ে দাঁড়িয়েও নিজেকে আসলে কেমন একলা মনে হয়। আমি জানি না এই ফিলিংস আর কখনো কারো হয়েছে কিনা, কিন্তু আমার সত্যিই অনেক সময় এমনটাই মনে হয়। এবং আমি প্রায় সময়ই এটাই উপলব্ধি করি যে চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও, আমি যে আমার মনের দুটো কথা কারো সাথে শেয়ার করতে পারব তেমন কোনো মানুষ যেন আমার চারপাশে নেই। শুধু তাই নয়, আসলে ওই মানুষগুলোকে যে আপন মনে করতে পারব তেমন কোনো পরিস্থিতিও আসলে তৈরি হয় না।
অর্থাৎ সর্বোপরি বলতে গেলে, ভিড়ের মধ্যেও নিজেকে অনেক একা লাগার অনুভূতিটা সব অনুভূতির থেকে অনেকটা আলাদা এবং অনেক বেশি বাজে এটাই বলব আমি। কারণ এটা অনেকটা রিয়ালিটি চেক এর মতন মনে হয়। অর্থাৎ, আসলে এটা তখনই আমরা উপলব্ধি করতে পারি, যখন বুঝি আমাদের চারপাশে অনেক মানুষ রয়েছে, কিন্তু নিজের কোনো মানুষ নেই। তখন আমাদের মন অনেক বেশি ভেঙে যায়।

